Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২১ মে ২০২৬
আপডেট: ১৪:১২, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২১ মে ২০২৬
আপডেট: ১৪:১২, ২১ মে ২০২৬
আরও খবর
ট্রাম্পের নতুন শুল্কের জবাব দিতে প্রস্তুত  কানাডা : মার্ক কার্নি
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপ যুক্তরাষ্ট্রের
হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : পেজেশকিয়ান
ইরান যুদ্ধে হিমশিম যুক্তরাষ্ট্র, আরও ৮৭ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

তাইওয়ান ইস্যুতে চার দশকের প্রোটোকল ভাঙছেন ট্রাম্প!

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২১ মে ২০২৬
আপডেট: ১৪:১২, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২১ মে ২০২৬
আপডেট: ১৪:১২, ২১ মে ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

চীনকে চটিয়ে দেওয়ার ঝুঁকি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলা আন্তর্জাতিক কূটনৈতিক প্রোটোকল ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে সরাসরি কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

ট্রাম্পের এমন মন্তব্যের পর তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারলে তারা ‘খুশি’ হবে। খবর এএফপির। 

স্থানীয় সময় বুধবার (২০ মে) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবিত চুক্তি নিয়ে পর্যালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্ট করে বলেন, আমি তার (লাই চিং-তে) সঙ্গে কথা বলব। আমি সবার সঙ্গেই কথা বলি।

গত সপ্তাহে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের এক হাই-ভোল্টেজ দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দেশে ফেরার পর এ নিয়ে দ্বিতীয়বার তাইওয়ানের নেতার সঙ্গে কথা বলার আগ্রহ দেখালেন ট্রাম্প। তবে একই সঙ্গে ট্রাম্প তাইওয়ান পরিস্থিতিকে চীনের সুরেই ‘তাইওয়ান সমস্যা’ হিসেবে উল্লেখ করেছেন। শি জিনপিংয়ের সঙ্গে আমাদের দারুণ বৈঠক হয়েছে। এখন আমরা তাইওয়ান সমস্যাটি নিয়ে কাজ করব।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ওয়াশিংটন যখন তাইপেইয়ের বদলে বেইজিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তারপর থেকে গত ৪৭ বছরে কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ও তাইওয়ানের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি কোনো ফোনালাপ বা যোগাযোগের নজির নেই। ট্রাম্প যদি লাই চিং-তের সঙ্গে সরাসরি কথা বলেন, তবে তা হবে ৪ দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম কোনো ঘটনা। অবশ্য এর আগে ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তৎকালীন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের অভিনন্দনসূচক ফোন কল রিসিভ করে বেইজিংকে ক্ষুব্ধ করেছিলেন।

বেইজিং সফর শেষে ফেরার পথে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তাইওয়ানের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি চীনের সঙ্গে বাণিজ্য বা অন্য কোনো ক্ষেত্রে ‘দরাদরি করার কার্ড’ হিসেবে ব্যবহার করা হতে পারে।

ট্রাম্পের এমন মিশ্র বার্তার পর তাইওয়ানের লাই চিং-তে প্রশাসন বেশ সতর্ক অবস্থানে রয়েছে।  আজ বৃহস্পতিবার (২১ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান প্রণালিতে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মূলত চীনই এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট লাই চিং-তে এই সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারলে আনন্দিত হবেন।

যুক্তরাষ্ট্র ট্রাম্প তাইওয়ান

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২৩ জুলাই ২০২৬
হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
২২ জুলাই ২০২৬
হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে গেলে ‘বিশ্বজুড়ে ঝুঁকি’ তৈরি হবে : রুবিও
২২ জুলাই ২০২৬
সৌদির সঙ্গে পরমাণু চুক্তি করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অনুমোদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭, পানিবন্দি ৭ লাখের বেশি মানুষ
  2. ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক
  3. প্রশ্নফাঁস ঠেকাতে আরও কঠোর অবস্থানের ঘোষণা মোদির, ককরোচ পার্টির প্রত্যাখ্যান
  4. মোদিকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি
  5. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  6. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x