Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২৪ মে ২০২৬
আপডেট: ১৪:৪৪, ২৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২৪ মে ২০২৬
আপডেট: ১৪:৪৪, ২৪ মে ২০২৬
আরও খবর
কোরবানির হাটে মহিষের আক্রমণে নিহত ২
বরিশালে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত
ইরাকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

পাকিস্তানে সেনাবাহী ট্রেনে হামলা, নিহত ২৪

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২৪ মে ২০২৬
আপডেট: ১৪:৪৪, ২৪ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২৪ মে ২০২৬
আপডেট: ১৪:৪৪, ২৪ মে ২০২৬
২৪ মে কোয়েটায় একটি ট্রেনকে লক্ষ্য করে চালানো বিস্ফোরণের পর নিরাপত্তা কর্মীরা লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত বগিগুলো পরিদর্শন করছেন। ছবি: এএফপি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আজ রোববার (২৪ মে) দেশটির প্রাদেশিক রাজধানী কোয়েটায় এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেনটি চামান পাটাক এলাকায় একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত হানে। এতে মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। খবর এএফপির। 

ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে ট্রেনের বগি দুমড়ে-মুচড়ে গেছে। আহত ও রক্তাক্ত যাত্রীদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় উদ্ধারকর্মীদের। আশপাশের বহু গাড়ি আগুনে পুড়ে যায় এবং কাছাকাছি ভবনগুলোর জানালা ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়।

একজন কর্মকর্তা জানান, সেনাসদস্যরা পরিবার নিয়ে ঈদের ছুটি কাটাতে যাচ্ছিলেন। 

হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির তথাকথিত ‘মাজিদ ব্রিগেড’ একে আত্মঘাতী হামলা বলে দাবি করেছে। এক বিবৃতিতে বিএলএ জানায়, পাকিস্তানি বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে। প্রাকৃতিক গ্যাস ও খনিজসম্পদে সমৃদ্ধ হলেও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ হিসেবে পরিচিত বেলুচিস্তান। স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করে আসছে, ইসলামাবাদ সরকার প্রদেশটির সম্পদ ব্যবহার করলেও স্থানীয় জনগণ তার সুফল পাচ্ছে না।

সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ নিরাপত্তা বাহিনী, অবকাঠামো এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সংশ্লিষ্ট প্রকল্পে একাধিক হামলা চালিয়েছে।

পাকিস্তান বিস্ফোরণ নিহত

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

১৯ মে ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় চাপে পাকিস্তানের মধ্যস্থতা
১৭ মে ২০২৬
পাকিস্তানের উচ্চশিক্ষায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ
১২ মে ২০২৬
আক্রান্ত হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শান্তি আলোচনার জন্য কাতারে ইরানি কর্মকর্তারা
  2. ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই হবে ‘চমৎকার ও অর্থবহ’ : ট্রাম্প
  3. পবিত্র হজের খুতবা কাল, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত
  4. মুদ্রাস্ফীতির শঙ্কায় বাড়ল স্বর্ণের দাম
  5. হজের খুতবা অনুবাদ হবে ৩৫ ভাষায়
  6. পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করছেন ১৫ লাখের বেশি মুসলমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x