Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০০, ২৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০০, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
দুই দফা পতনের পর যে দামে মিলছে স্বর্ণ
স্বর্ণের দাম এক বছরে সর্বনিম্ন, ধস নেমেছে রুপাতেও
যে কারণে বাড়ছে জ্বালানি তেলের দাম
স্বর্ণের দামে বড় পতন
কমল স্বর্ণের দাম

টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০০, ২৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০০, ২৭ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী ভাব দেখা গেছে মূল্যবান ধাতু স্বর্ণের দামে। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি নির্ধারণী বৈঠকের সিদ্ধান্ত ও সুদের হারের পরবর্তী বার্তা পাওয়ার অপেক্ষায় সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৫১ দশমিক ৭৮ ডলারে উন্নীত হয়েছে। এর আগে লেনদেনের শুরুর দিকে এর দাম কমে আউন্সপ্রতি তিন হাজার ৯৮৭ দশমিক ১৪ ডলারে নেমে গিয়েছিল।

বাজার বিশ্লেষকরা বলছেন, তেলের দাম কিছুটা কমার কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির উদ্বেগ আপাতত সামান্য কমতে পারে, যা ফেডকে নীতি কঠোর করার অবস্থান থেকে কিছুটা নমনীয় হতে সাহায্য করবে। মূলত এ কারণেই স্বর্ণের দামে এই ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংকট ও কূটনৈতিক আলোচনার খবরের ওপর ভর করেও বিশ্ববাজার লেনদেন করছে।

তবে অর্থনীতিবিদদের একাংশ সতর্ক করে দিয়ে বলছেন, তেলের দাম যদি ফের বাড়তে শুরু করে, তবে তা সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার আরও বাড়াতে হতে পারে, যা আবার স্বর্ণের বাজারে মন্দা ডেকে আনতে পারে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার আরও এক দফা বৃদ্ধির আশঙ্কা ৮৩ শতাংশ। সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় বৃদ্ধি পাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ে স্বর্ণের বাজারে।

স্বর্ণের পাশাপাশি অন্য ধাতুগুলোর মধ্যে স্পট সিলভার বা রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি এক হাজার ৫৩১ দশমিক ৯৫ ডলারে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স এক হাজার ৩৫ ডলারে নেমে আসে।

 

স্বর্ণ স্বর্ণের দাম জ্বালানি তেল দাম বাড়ল

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

৩ ঘন্টা আগে
দুই দফা পতনের পর যে দামে মিলছে স্বর্ণ
৩১ অক্টোবর ২০২৬
স্বর্ণের দাম এক বছরে সর্বনিম্ন, ধস নেমেছে রুপাতেও
৩১ অক্টোবর ২০২৬
স্বর্ণের দামে বড় পতন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভ্যান্সের চিঠিকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বললেন আরাঘচি
  2. গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪ হাজার ৫৯৪
  3. যেকোনো হুমকি মোকাবিলায় ‘তাৎক্ষণিক জবাব’ দেওয়ার নির্দেশ খামেনির
  4. স্বর্ণের দাম এক বছরে সর্বনিম্ন, ধস নেমেছে রুপাতেও
  5. শেষ হচ্ছে কি নেতানিয়াহু অধ্যায়? বিকল্প কী হতে পারে?
  6. শান্তি না হয় যুদ্ধ, ইরান সংকট দ্রুত শেষ করতে চান ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x