Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২৫ মে ২০২৬
আপডেট: ২৩:১০, ২৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২৫ মে ২০২৬
আপডেট: ২৩:১০, ২৫ মে ২০২৬
আরও খবর
শান্তি আলোচনার জন্য কাতারে ইরানি কর্মকর্তারা
যুক্তরাষ্ট্র চুক্তি মানবে- এর কোনো নিশ্চয়তা নেই : ইরান
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ৭২ ঘণ্টার মধ্যে সম্ভব নয় : রুবিও
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি এখনও প্রক্রিয়াধীন : মার্কো রুবিও
ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব : ট্রাম্প

ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই হবে ‘চমৎকার ও অর্থবহ’ : ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২৫ মে ২০২৬
আপডেট: ২৩:১০, ২৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২৫ মে ২০২৬
আপডেট: ২৩:১০, ২৫ মে ২০২৬
তেহরানের ভানাক স্কোয়ারের একটি বিলবোর্ডে হরমুজ প্রণালির ছবিসহ ফারসি ভাষায় লেখা- ‘চিরকাল ইরানের হাতে’। ছবি : এএফপি

প্রায় তিন মাস ধরে চলা ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে চুক্তি হলে তা অত্যন্ত ‘চমৎকার ও অর্থবহ’ হতে হবে, অন্যথায় কোনো চুক্তিই করা হবে না। আজ সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।

মধ্যস্থতাকারীদের চাপে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত ৮ এপ্রিল থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও সংকট কাটেনি। ইরান এখনো হরমুজ প্রণালিতে বেশিরভাগ জাহাজ চলাচল বন্ধ রেখেছে এবং যুক্তরাষ্ট্রও দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে। 

ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ‘একটি চুক্তি পুরোপুরি সম্পাদিত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত মার্কিন অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে। উভয় পক্ষকেই সময় নিয়ে বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করতে হবে।’

আলোচনায় অগ্রগতি, তবে চুক্তি এখনই নয় 

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে এক সংবাদ সম্মেলনে জানান, ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার একটি বড় অংশের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তবে এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর আসন্ন। বাঘাই পুনর্ব্যক্ত করেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ থামানোই এখন প্রধান লক্ষ্য এবং এই পর্যায়ে পারমাণবিক বিষয় নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্র পরে চুক্তি রক্ষা করবে কিনা—তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ নয়াদিল্লি সফরকালে সাংবাদিকদের বলেন, ‘ওয়াশিংটন হয় ইরানের সঙ্গে একটি শক্তিশালী চুক্তি করবে, নয়তো অন্য কোনো উপায়ে দেশটির মোকাবিলা করবে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে আমাদের কাছে বেশ শক্তিশালী একটি প্রস্তাব রয়েছে।’

পাকিস্তানের মধ্যস্থতা ও চীনের সমর্থন কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই চুক্তির প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির বর্তমানে চীনের বেইজিংয়ে রয়েছেন। পাকিস্তান টেলিভিশন জানিয়েছে, তারা চীনা নেতাদের সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। চীনও জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত। উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের এই শীর্ষ নেতারা তেহরান সফর করেছিলেন।

চুক্তির মূল শর্ত

নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে ইরান তার উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্পত্তি করতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই চুক্তির মূল রূপরেখা অনুমোদন করেছেন বলেও জানা গেছে। তবে পারমাণবিক পদক্ষেপের বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আরও সময় লাগবে।

কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর সিনিয়র ফেলো চার্লস কাপচান অবশ্য আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের একদিন এক কথা, অন্যদিন অন্য কথা বলার স্বভাব রয়েছে। যতক্ষণ না ইরান কোনো বিধিনিষেধ ছাড়া হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিচ্ছে এবং ইউরেনিয়াম ত্যাগ করছে, ততক্ষণ স্থায়ী চুক্তি অনেক দূরে।’

সব মুসলিম দেশকে ‘আব্রাহাম চুক্তি’ স্বাক্ষরের দাবি ট্রাম্পের 

ট্রাম্প আরও একটি বড় শর্ত জুড়ে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে এই চুক্তির অংশ হিসেবে মধ্যপ্রাচ্য ও এর বাইরের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে এবং ‘আব্রাহাম চুক্তি’তে স্বাক্ষর করতে হবে। ট্রাম্প জানান, তিনি শনিবার মিশর, জর্ডান, কাতার, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের একযোগে এই চুক্তিতে স্বাক্ষর করা উচিত। বিশেষ করে সৌদি আরব ও কাতারের অবিলম্বে এই চুক্তিতে স্বাক্ষর করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২০ সালে এই আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে চার আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল, যা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিকে উপেক্ষা করায় অঞ্চলজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।

ইরান যুদ্ধ ট্রাম্প চুক্তি শান্তি চুক্তি আব্রাহাম চুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: ইরান যুদ্ধ

১১ মে ২০২৬
শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি ‘অযৌক্তিক’ : ইরান
১১ মে ২০২৬
হরমুজ প্রণালি পারাপারে নতুন নিয়ম চালু করল ইরান
১১ মে ২০২৬
ইরান ৪৭ বছর ধরে গেইম খেলছে : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শান্তি আলোচনার জন্য কাতারে ইরানি কর্মকর্তারা
  2. ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই হবে ‘চমৎকার ও অর্থবহ’ : ট্রাম্প
  3. পবিত্র হজের খুতবা কাল, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত
  4. মুদ্রাস্ফীতির শঙ্কায় বাড়ল স্বর্ণের দাম
  5. হজের খুতবা অনুবাদ হবে ৩৫ ভাষায়
  6. পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করছেন ১৫ লাখের বেশি মুসলমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x