Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৭ জুন ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৭ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৭ জুন ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৭ জুন ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইরান
পুতিনবিরোধী নেতাকে ১১ বছরের কারাদণ্ড দিল রুশ আদালত
রয়টার্সের জরিপ : ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
ইউক্রেনকে ড্রোন সরবরাহ নিয়ে যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি
সিএনএন এক্সক্লুসিভ: ফুরিয়ে গেছে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

জি-৭ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৭ জুন ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৭ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৭ জুন ২০২৬
আপডেট: ০৮:২৫, ১৭ জুন ২০২৬
১৬ জুন পূর্ব ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলন চলাকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (বাম) এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (ডান) কথা বলতে দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) ফ্রান্সের এভিয়ান-লে-ব্যাঁ শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি যা সম্ভব, তাই করব। প্রতিদিন দুই পক্ষের অনেক তরুণ যোদ্ধা প্রাণ হারাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, রাশিয়ার উচিত একটি শান্তিচুক্তিতে পৌঁছানো। আমি বহু যুদ্ধের অবসান ঘটিয়েছি। এই যুদ্ধটিই সবচেয়ে সহজে সমাধান হবে বলে ভেবেছিলাম। খবর আল জাজিরার। 

জি-৭ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সকালে জেলেনস্কি বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেন। সম্মেলনের ফাঁকে তিনি ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও আলোচনা করেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা এবং রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়াই ছিল আলোচনার মূল বিষয়। শান্তি প্রয়োজন।

জেলেনস্কি জানান, জি-৭ নেতাদের কাছ থেকে ইউক্রেন গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিশ্রুতি পেয়েছে। এর মধ্যে রয়েছে আরও বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ, ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স, শীতকালীন সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার ওপর আরও চাপ বৃদ্ধির উদ্যোগ।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। রাশিয়াকে বুঝতে হবে, এই যুদ্ধ কখনোই স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেওয়া হবে না।

ইউরোপীয় নেতারাও বৈঠক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইউক্রেনের জন্য পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৬ সালের বাস্তবতা ২০২৫ সালের তুলনায় ভিন্ন। ইউক্রেন সাহসিকতার সঙ্গে ফ্রন্টলাইন ধরে রেখেছে, আর রাশিয়ার ক্লান্তি এখন স্পষ্ট। এ সময় ইউক্রেনকে আরও শক্তভাবে সমর্থন দেওয়ার।

জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। নেতারা দ্রুত হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়ে মতবিনিময় করেন।

সম্মেলনের আয়োজক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আমাদের অগ্রাধিকার হলো একটি শক্তিশালী ও কার্যকর চুক্তি চূড়ান্ত করা।

ম্যাক্রোঁ জানান, ফ্রান্স ও তার পশ্চিমা মিত্ররা শান্তিপূর্ণভাবে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী শুক্রবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে এবং একই দিনে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।

চুক্তির আওতায় ৬০ দিনের একটি আলোচনার সময়সীমা থাকবে, যেখানে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ট্রাম্পের মতে, ইরানের সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনা আরও সহজ হবে।

ফ্রান্স জি-৭ সম্মেলন ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ইউরোপ
৩১ আগস্ট ২০২৫
অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন ফ্রান্সের বাইরু
৩০ আগস্ট ২০২৫
জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনের অংশগ্রহণে বাধা চায় না ফ্রান্স
১৬ আগস্ট ২০২৫
ইউক্রেনে ‘টেকসই শান্তি’ না আসা পর্যন্ত সমর্থন অব্যাহত থাকবে : ম্যাক্রোঁ
১৪ জুলাই ২০২৫
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকিতে ইউরোপ’
০৮ জুলাই ২০২৫
যুক্তরাজ্যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে রাজকীয় সংবর্ধনা
২৮ মে ২০২৫
ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স : ম্যাক্রোঁ
২৬ মে ২০২৫
স্ত্রীর সঙ্গে কী ঘটেছিল, জানালেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
১৭ মে ২০২৫
গাজা ইস্যুতে দ্বৈত নীতি পরিহারের আহ্বান জানাল ফ্রান্স
২৭ এপ্রিল ২০২৫
নিলামে নেপোলিয়নের তরবারি
৩১ মার্চ ২০২৫
ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী হতে বাধার মুখে পড়লেন মেরি লি পেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রয়টার্সের জরিপ : ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  2. ইউক্রেনকে ড্রোন সরবরাহ নিয়ে যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি
  3. ভারতের স্বাধীনতা দিবস ঘিরে হামলার পরিকল্পনা, গ্রেপ্তার দুই শতাধিক 
  4. ইরানের সঙ্গে সংঘাত এড়াতে ট্রাম্পকে আলোচনার তাগিদ এরদোয়ানের
  5. স্কুলে সহপাঠীকে গুলি করে হত্যার পর সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
  6. সৌদির যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x