Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১১:৫৯, ১৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১১:৫৯, ১৯ জুন ২০২৬
আরও খবর
লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা: জাতিসংঘে বিচার চাইল ইরান
ইরাকে সামরিক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদিতে যুবককে গুলি করে হত্যা, দুই ছেলে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা
সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১১:৫৯, ১৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১১:৫৯, ১৯ জুন ২০২৬

উত্তর আমেরিকায় চলমান ফিফা বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আর্জেন্টিনার ফুটবল দলের ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়ার পথে বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে নির্বিচারে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। ৩০ মিনিটের এই তাণ্ডবে এক ব্যক্তি নিহত এবং এক কিশোরসহ চারজন আহত হয়েছেন। খবর এপির। 

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী এক সশস্ত্র যুবক এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যে এখনো পলাতক রয়েছে। গত মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কানসাস সিটির প্রায় ৫ মাইল এলাকাজুড়ে মোট পাঁচটি স্থানে এই গুলির ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ঘটনা ঘটে ডাউনটাউনের মধ্য দিয়ে যাওয়া ইন্টারস্টেট ৭০ ও ৬৭০ মহাসড়কে। প্রতিটি দুর্ঘটনাস্থলই অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত ৪ মাইল দূরে ছিল। যেখানে ওই রাতে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওনকে’ দেওয়া সাক্ষাৎকারে খেলা দেখতে আসা দুই আর্জেন্টাইন সমর্থক জানান, তারা ম্যাচ দেখার জন্য একটি উবার ক্যাবে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি গাড়ি তাদের উবারের পাশে চলে আসে। এরপর গাড়িটি থেকে ক্যাব লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা চাকা ফেটে যাওয়ার শব্দ মনে করলেও পরে দেখেন চালক রক্তাক্ত হয়েছেন। ঘটনার পর পুলিশ তাদের জবানবন্দি নেয় এবং নিজেদের টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়। কানসাস সিটি পুলিশের ক্যাপ্টেন জ্যাকব বেচিনা জানিয়েছেন, সৌভাগ্যবশত উবার চালকের আঘাত আশঙ্কাজনক নয়। 

পুলিশের তথ্য অনুযায়ী, পূর্বমুখী হাইওয়ে ও শহরের ট্রুম্যান রোডের প্রধান সড়কে এই হামলার শিকার হন সাধারণ চালকেরা। ভুক্তভোগীরা প্রত্যেকেই জানিয়েছেন, গাড়ি চালিয়ে যাওয়ার সময় আকস্মিক অন্য একটি গাড়ি থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আহতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যেই ট্রুম্যান রোডে একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার শরীরে গুলির ক্ষত আবিষ্কার করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পার্শ্ববর্তী কানসাস অঙ্গরাজ্যের পুলিশও জানিয়েছে, গত ১১ জুন অবৈধভাবে অস্ত্র উঁচিয়ে গুলি করার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বিশ্বকাপ চলাকালীন এমন সহিংসতায় কানসাস সিটির ফুটবল ভক্তদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র গুলি
০৭ ডিসেম্বর ২০২২
দুর্নীতির দায়ে আর্জেন্টাইন ভাইস-প্রেসিডেন্টের ৬ বছরের কারাদণ্ড
২৩ নভেম্বর ২০২২
আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ
০২ সেপ্টেম্বর ২০২২
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে ‘হত্যার চেষ্টা’, ব্রাজিলীয় অস্ত্রধারী গ্রেপ্তার
১২ জুলাই ২০২২
বাংলাদেশে ফের দূতাবাস চালু করতে চায় আর্জেন্টিনা
১০ জুলাই ২০২২
এবার আর্জেন্টিনায় সরকারবিরোধী বিক্ষোভ, লক্ষ্য প্রেসিডেন্ট ভবন
২৩ জুন ২০২২
ম্যারাডোনার মৃত্যু : অভিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিচার হবে
২০ এপ্রিল ২০২২
চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন এক নারী (ভিডিও)
০৩ ফেব্রুয়ারি ২০২২
আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে ১৭ জনের মৃত্যু
১২ জানুয়ারি ২০২২
রেকর্ড দাবদাহে ‘অগ্নিকুণ্ড’ আর্জেন্টিনা
১৫ জুলাই ২০২১
আর্জেন্টিনায় করোনায় মৃত্যু লাখ ছাড়াল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা
  2. নেপালের বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৫ হাজার
  3. নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
  4. নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
  5. আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ : সার্জিও গোর
  6. লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x