Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২০ জুন ২০২৬
আপডেট: ০৯:০৪, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২০ জুন ২০২৬
আপডেট: ০৯:০৪, ২০ জুন ২০২৬
আরও খবর
দ. কোরিয়াকে অপেক্ষায় রেখে প্রথমবার নকআউটে দ. আফ্রিকা
যুদ্ধে অনেক ব্যবধানে জিততে যাচ্ছি, ইরান বড় ছাড় দিচ্ছে : ট্রাম্প
ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতে বিকল্প রয়েছে : রুবিও
পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা
বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটারের মুকুট এখন চীনের, পিছিয়ে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২০ জুন ২০২৬
আপডেট: ০৯:০৪, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২০ জুন ২০২৬
আপডেট: ০৯:০৪, ২০ জুন ২০২৬
২০২৫ সালের ২১ মে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার হাতে কাগজপত্র তুলে দিচ্ছেন। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকায় এইচআইভি ও এইডস মোকাবিলায় পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ধাপে ধাপে প্রেসিডেন্টস ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ (পেপফার) কর্মসূচির অর্থ সহায়তা প্রত্যাহার করা হবে।

দক্ষিণ আফ্রিকায় বর্তমানে ৮০ লাখের বেশি মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এতদিন দেশটির এইচআইভি মোকাবিলা কর্মসূচির প্রায় এক-পঞ্চমাংশ ব্যয় বহন করত যুক্তরাষ্ট্র। ২০২৫ সাল পর্যন্ত পেপফারের মাধ্যমে বছরে প্রায় ৪০ কোটি ডলার সহায়তা দেওয়া হতো। খবর বিবিসির।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতিগত অনুরোধ বাস্তবায়নে দক্ষিণ আফ্রিকা দৃশ্যমান অগ্রগতি দেখাতে ব্যর্থ হওয়ায় এই অর্থায়ন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা একটি মধ্যম আয়ের দেশ এবং নিজস্ব স্বাস্থ্য কর্মসূচি পরিচালনার সক্ষমতা তার রয়েছে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, দক্ষিণ আফ্রিকার কিছু নীতি শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা উসকে দিচ্ছে। তবে প্রিটোরিয়ার দাবি, বর্ণবাদী শাসনামলের বৈষম্য দূর করতেই ব্ল্যাক ইকোনমিক এমপাওয়ারমেন্ট নীতি গ্রহণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা এবং ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ওয়াশিংটন।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কোনো আনুষ্ঠানিক নোটিশ তারা এখনও পায়নি। তবে দীর্ঘদিন ধরেই দেশটি বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

মন্ত্রণালয় আরও জানায়, পেপফার কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও জীবনরক্ষাকারী অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের অর্থায়ন সম্পূর্ণ আলাদা এবং এর বেশিরভাগই দক্ষিণ আফ্রিকার সরকার নিজস্ব অর্থায়নে পরিচালনা করে।

এর আগে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় কথিত ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং আফ্রিকানারদের জন্য বিশেষ শরণার্থী কর্মসূচিও চালু করেন। তবে এই অভিযোগ আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে।

দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র এইচআইভি আফ্রিকা
০৪ মে ২০২৫
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫
১৫ জানুয়ারি ২০২৫
দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত স্বর্ণ খনি থেকে ৬০ মরদেহ উদ্ধার
২৯ জুলাই ২০২৪
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দল থেকে বহিস্কার
১৫ জুন ২০২৪
দ্বিতীয় মেয়াদে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা
০৩ জুন ২০২৪
ফলাফল ঘোষণার পর ঐক্যের ডাক দিলেন রামাফোসা
০২ জুন ২০২৪
দক্ষিণ আফ্রিকার নির্বাচনে এএনসির টিকে থাকার লড়াই
৩১ মে ২০২৪
দক্ষিণ আফ্রিকায় রাজনৈতিক আধিপত্য হারাচ্ছে এএনসি
২৯ মে ২০২৪
দ. আফ্রিকায় নির্বাচন আজ, অগ্নিপরীক্ষায় ক্ষমতাসীন এএনসি
০৭ মে ২০২৪
দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন ভবন ধসে ৫ শ্রমিক নিহত, নিখোঁজ ৪৯
২৯ মার্চ ২০২৪
বেঁচে গেল ৮ বছরের শিশু!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতে বিকল্প রয়েছে : রুবিও
  2. স্বর্ণের দামে বড় পতন, ৭ মাসের মধ্যে সর্বনিম্ন
  3. ডেমোক্রেট দুর্গ ভেঙে নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ জোহরান মামদানি
  4. পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা
  5. বিশ্ববাজারে বড় ধস, আগের দামে ফিরছে স্বর্ণ
  6. অস্ট্রেলিয়ায় ছড়াচ্ছে এইচ৫ বার্ড ফ্লু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x