Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২১ জুন ২০২৬
আপডেট: ০৯:৪২, ২১ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২১ জুন ২০২৬
আপডেট: ০৯:৪২, ২১ জুন ২০২৬
আরও খবর
হামলা বন্ধ করে ফের আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান
‘সর্বাত্মক যুদ্ধ’ এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র-ইরান, বাধা কোথায়?
কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিসহ ৮ স্থাপনায় ইরানের হামলা
ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্টের হামলা : সেন্টকম
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক চুক্তি ভঙ্গের অভিযোগ ইরানের

হরমুজ প্রণালি ফের বন্ধ, সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২১ জুন ২০২৬
আপডেট: ০৯:৪২, ২১ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ২১ জুন ২০২৬
আপডেট: ০৯:৪২, ২১ জুন ২০২৬
হরমুজ প্রণালি। ফাইল ছবি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে সুইজারল্যান্ডে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, লেবাননে ইসরায়েলি হামলার জেরে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সময় আজ রোববার (২১ জুন) শুরু হতে যাওয়া নতুন দফার আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটন ছাড়েন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আলোচনার শুরুতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। খবর বিবিসির। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও লেবাননে যুদ্ধবিরতি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। তিনি দাবি করেন, লেবাননের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনা কিছুটা কমেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান আলোচনায় নিজেদের দাবি তুলে ধরবে এবং অন্য পক্ষকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ দেবে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছান, যেখানে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি হয়। তবে লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

শনিবার (২০ জুন) লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। একই সঙ্গে চার ইসরায়েলি সেনার মৃত্যুর কথাও জানিয়েছে তারা।

শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ অভিযোগ করেছে, লেবাননে ইসরায়েলি হামলার উদ্দেশ্য হলো বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে নস্যাৎ করা।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তাই হরমুজ প্রণালি আবারও বন্ধ করা হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং শনিবার অন্তত ৫৫টি বাণিজ্যিক জাহাজ এই পথ ব্যবহার করেছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন হয়। ফলে এই জলপথে যেকোনো অস্থিরতা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ইরান-ইসরায়েল যুদ্ধ হরমুজ প্রণালি সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র-ইরান

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

৭ ঘন্টা আগে
হামলা বন্ধ করে ফের আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান
২৮ জুন ২০২৬
‘সর্বাত্মক যুদ্ধ’ এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র-ইরান, বাধা কোথায়?
২৮ জুন ২০২৬
কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিসহ ৮ স্থাপনায় ইরানের হামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে দেড় হাজারের কাছাকাছি
  2. ইউরোপে নজিরবিহীন তাপপ্রবাহ, মৃতের সংখ্যা ১৩০০ ছাড়াল
  3. স্প্লিন্টারের আঘাতে কাতারি নাগরিকের মৃত্যু
  4. যুদ্ধাপরাধের দায়ে মার্কিন-ইসরায়েলি নেতাদের বিচারের আহ্বান মোজতবা খামেনির
  5. নাচানাচির পর পুলে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন যুবক
  6. ৮৫ ঘণ্টা পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরল ২ শিশু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x