Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ২০:২৭, ০৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ২০:২৭, ০৫ জুলাই ২০২৬
আরও খবর
আমাকে হত্যার চেষ্টা করলে ইরান নিশ্চিহ্ন হবে : ট্রাম্প
হরমুজে জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি
খামেনির জানাজায় ৪ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণ
ইমাম রেজার মাজারে সমাহিত আয়াতুল্লাহ খামেনি

খামেনির শোক অনুষ্ঠানে তিন ছেলে, আড়ালেই নতুন নেতা মোজতবা

এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ২০:২৭, ০৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২৫, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ২০:২৭, ০৫ জুলাই ২০২৬
ফাইল ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে তিন ছেলে প্রকাশ্যে এলেও জনসমক্ষে দেখা যায়নি তার চতুর্থ ছেলে তথা দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো ইসরায়েলি বিমান হামলায় আলী খামেনি ও তার পরিবারের চার সদস্য নিহত হন।

আজ রোববার (৫ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আয়োজিত দ্বিতীয় দিনের শোক অনুষ্ঠানে আলী খামেনির জ্যেষ্ঠ পুত্র মোস্তফা এবং অপর দুই কনিষ্ঠ পুত্র মাসুদ ও মেয়সামকে একসঙ্গে দেখা গেছে। তারা তিনজনেই ধর্মীয় আলেম। তবে এই অনুষ্ঠানে নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুপস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। খবর এএফপির। 

সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, উক্ত বিমান হামলায় মোজতবা আহত হয়েছিলেন। তবে তার আঘাত কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ রাখছেন। আগামী বৃহস্পতিবারের দাফন অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে আসেন কি না, সেদিকেই এখন সবার নজর।

আজ রোববার ৯৭ বছর বয়সী প্রবীণ আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সোবহানি প্রয়াত খামেনির জানাজা পড়ান। আগামীকাল সোমবার (৬ জুলাই) তেহরানে একটি বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার পবিত্র নগরী কোমে এবং বুধবার ইরাকে অনুরূপ শোকানুষ্ঠান শেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্ব ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে খামেনির নিজ জন্মভূমিতে দাফন সম্পন্ন হবে।

এদিকে তেহরানের এই বিশাল জমায়েতকে বর্তমান থিওক্র্যাটিক বা ধর্মতান্ত্রিক ব্যবস্থার টিকে থাকার শক্তির মহড়া হিসেবে দেখছে দেশটির সরকার। গত জানুয়ারি মাসের তুমুল সরকারিবিরোধী আন্দোলন ও পরবর্তী পাঁচ সপ্তাহের যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধ কাটিয়ে শীর্ষ নেতাদের হারানোর পরও শাসনব্যবস্থা যে অটুট রয়েছে, তা প্রমাণ করতেই এই গণজমায়েতের আয়োজন। তেহরানের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও রোববার সরকারি ছুটি থাকায় লাখ লাখ মানুষ মোসাল্লা কমপ্লেক্সে ভিড় করেন। কর্তৃপক্ষ ধারণা করছে, কেবল রাজধানীতেই প্রায় ১ কোটিরও বেশি মানুষ এই আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ আপাতত স্থগিত থাকলেও শোক মঞ্চ থেকে বারবার প্রতিশোধের স্লোগান উঠছে। জানাজায় অংশ নেওয়া সাধারণ ইরানিরা স্পষ্ট জানিয়েছেন, খামেনির হত্যাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে। নেতারা যদি প্রতিশোধ না নিয়ে কেবল আলোচনায় বসেন, তবে দেশের জনগণ তা মেনে নেবে না।

শোকের এই আবহে তেহরানে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিখোঁজ থাকা বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) নতুন কমান্ডার জেনারেল আহমাদ ভাহিদিকে রোববারের উন্মুক্ত অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো দেখা গেছে। একই সঙ্গে আইআরজিসির এলিট কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানিও জনসমক্ষে এসে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আজীবন সংগ্রামের পর খামেনির এই ‘মহিমান্বিত অবসান’ বা শাহাদাত তার জন্য উপযুক্ত।

ইতোমধ্যেই ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা তেহরানে এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন এবং খামেনির শোক অনুষ্ঠানে শরিক হয়েছেন।

আয়াতুল্লাহ আলী খামেনি ইরান জানাজা

সংশ্লিষ্ট সংবাদ: আয়াতুল্লাহ আলী খামেনি

০৮ জুলাই ২০২৬
ইরাকে পৌঁছাল খামেনির মরদেহ, জানাজায় জনসমুদ্র
০২ জুলাই ২০২৬
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে ১১ দলীয় জোটের নেতারা
০২ জুলাই ২০২৬
খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতি ‘শেষ’ বললেও ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের সম্মতি
  2. ৩২২ এমপির সমর্থন, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম
  3. ‘অনন্ত যুদ্ধের’ চক্রে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, নেপথ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ?
  4. সহায়তা কমায় জাতিসংঘের জরুরি সেবা থেকে বঞ্চিত ১০ লাখ নারী ও কিশোরী
  5. তাইওয়ানে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৫
  6. খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x