Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৫, ১২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৫, ১২ জুলাই ২০২৬
আরও খবর
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় ঢাকা
১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি
৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শক্তি কমে চীনে আঘাত হানল টাইফুন ‘বাভি’

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৫, ১২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৭:০৫, ১২ জুলাই ২০২৬
টাইফুন বাভির আঘাতে চীনের ঝেজিয়াং প্রদেশে গাছপালা ভেঙে পড়ে। ছবি : এএফপি

টাইফুন ‘বাভি’ আজ রোববার (১২ জুলাই) চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর এর শক্তি হ্রাস পেয়ে একটি তীব্র উষ্ণমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। এর আগে টাইফুনের গতিপথে থাকা অঞ্চলগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ। টাইফুনের আঘাতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এএফপির।

চীনে পৌঁছানোর আগে ঝড়টি উত্তর তাইওয়ান এবং জাপানের দূরবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোতে তাণ্ডব চালায়, যার ফলে গাছপালা উপড়ে যায় এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

গত সপ্তাহে চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে ইতোমধ্যেই দক্ষিণ ও মধ্য চীনে ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে; এসব অঞ্চলে ঝড়-বৃষ্টিতে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং বহু নদী উপচে পড়ার পাশাপাশি একটি জলাধারও ভেঙে গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে ১৪৪ কিলোমিটার বেগ নিয়ে ঝেজিয়াং প্রদেশে প্রথম আঘাত হানে ‘বাভি’।

টাইফুনটি যখন ইউহুয়ান শহরে আঘাত হানে, তখন জাতীয় টেলিভিশন স্টেশন সিসিটিভি জানায়, ঝড়ের কারণে প্রচণ্ড বাতাস এবং ভারি বৃষ্টিপাত দেখা দিয়েছে এবং এর ফলে পানির স্রোত তৈরি হচ্ছে ও রাস্তার ধারের গাছপালা উপড়ে গেছে।

এরপর এটি ইউয়েকিং শহরে আঘাত হানে। সিসিটিভি জানায়, সেখানে অগ্নি-নির্বাপন কর্মী, উদ্ধারকর্মী এবং পৌরসভার কর্মীরা ভেঙে পড়া বা উপড়ে যাওয়া ১,৩০০-রও বেশি গাছ সরানোর কাজ করছিলেন।

চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, রোববারের স্থানীয় সময় সকাল ১০টার দিকে ঝড়ের কেন্দ্রবিন্দু ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝৌ-এর কাছাকাছি চলে আসে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ১০ নম্বর মাত্রার কাছাকাছি অর্থাৎ ঘণ্টায় প্রায় ১০৮ কিলোমিটার।

সিনহুয়া জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশের কর্মকর্তারা উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছেন। একই সঙ্গে তারা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া, নদী উপচে পড়া এবং ফসলি জমি প্লাবিত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। বার্তা সংস্থাটি আরও জানায়, শনিবারের মধ্যেই প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

টাইফুন আসার আগেই শিক্ষার্থীদের ক্লাস, কর্মক্ষেত্রের স্বাভাবিক কাজ, গণপরিবহন ও খোলা জায়গার সব ধরনের কাজ স্থগিত করা হয় এবং ঝেজিয়াং প্রদেশে ৩০০-রও বেশি ফ্লাইট বাতিল করা হয়।

সংবাদমাধ্যম 'দ্য পেপার' জানিয়েছে, সাংহাইতে আরও ৬৮৪টি ফ্লাইট এবং ১ হাজার ৬২০টি ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।

আজ রোববার অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, ঝেজিয়াং প্রদেশের প্রায় এক কোটি অধিবাসীর মহানগরী ওয়েনঝৌ শহরের রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।

ওয়েনঝৌয়ের স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে চেষ্টা বা খরচের কোনো কমতি রাখছে না।

গত সোমবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ গুয়াম এবং উত্তর মারিয়ানায় 'সুপার টাইফুন' হিসেবে আঘাত হানার পর সাগর পাড়ি দেওয়ার সময় ‘বাভি’-র শক্তি কিছুটা কমে সাধারণ টাইফুনে রূপ নিয়েছিল।

চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টি এখন ধীরে ধীরে দুর্বল হতে হতে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর মঙ্গলবার এটি পীত সাগরে পৌঁছাবে এবং একটি উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আবহাওয়া বিভাগটি আরও জানিয়েছে, পূর্ব চীনের যেসব প্রদেশের ওপর দিয়ে এটি বয়ে যাবে, সেখানে সোমবার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চীন সুপার টাইফুন বাভি ঝড়

সংশ্লিষ্ট সংবাদ: চীন

১৭ জুলাই ২০২৬
এআই উন্নয়নে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা : শি জিনপিং
১৬ জুলাই ২০২৬
বেইজিং ছেড়ে চীনের তরুণরা যেভাবে সাফল্যের নতুন সংজ্ঞা লিখছে
১৩ জুলাই ২০২৬
‘বাভি’র তাণ্ডবে বিপর্যস্ত চীন, নিরাপদ আশ্রয়ে ২৮ লাখ মানুষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  2. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
  3. শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ না করার আহ্বান আন্না হাজারের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  4. যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : পেজেশকিয়ান
  5. শুক্রবার সারা ভারতে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির
  6. আন্দোলনের সমর্থনে পোস্ট সরাতে শিক্ষার্থীদের নির্দেশ আইআইটি মাদ্রাজের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x