Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:২৩, ২১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:২৩, ২১ আগস্ট ২০২৬
আরও খবর
ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধে’ ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা
মেলানিয়ার মতোই নাটালি আমাকে ভালোবাসে : ট্রাম্প
ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পের ‘ডান হাত’ কে এই নাটালি?
আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নাটালি গুঞ্জনের মধ্যেই ট্রাম্পের হাত ধরে সাংবাদিকদের সামনে হাজির মেলানিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:২৩, ২১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:২৩, ২১ আগস্ট ২০২৬

গত বেশ কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাহী সহকারী নাটালি হার্পকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। মূলত নাটালির সঙ্গে ট্রাম্পকে জড়িয়ে ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফের মন্তব্যের পর আলোচনা শুরু হয়। এদিকে দীর্ঘদিন ধরেই অনেকটা লোকচক্ষুর আড়ালে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। যা নিয়ে তৈরি হয়েছিল জল্পনাকল্পনা। তবে এবার ট্রাম্পের হাত ধরেই তাকে একটি অনুষ্ঠানে হাজির হতে দেখা গেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হোয়াইট হাউসে গাড়ি রেসকে ঘিরে তরুণদের জন্য বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজনে ট্রাম্পের হাত ধরে হাজির হন মেলানিয়া। তাকে এর আগে সবশেষ গত ১৯ জুলাই বিশ্বকাপ ফুটবলের সময় প্রকাশ্যে দেখা গিয়েছিল।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েই মেলানিয়া ট্রাম্প বলেন, শুভ অপরাহ্ন! আমি শুনেছি আপনারা আমাকে মিস করছিলেন। এইতো আমি।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়নি। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু লিন্ডসে গ্রাহামের শেষকৃ্ত্য, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার এবং ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণের জন্য ডোভার এয়ার ফোর্স বেসে আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মেলানিয়া ট্রাম্প।

মূলত মেলানিয়ার অনুস্পতিতে আর ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পের সঙ্গে ঘণিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন রটে। কাতারের আমিরের দেওয়া উপহার, অরক্ষিত উড়ন্ত প্রাসাদে নাটালির সঙ্গে ট্রাম্পের ভ্রমণের সমালোচনা করেন জন অসফ। মূলত গত জুলাইয়ে ইরানের হুমকির কারণে প্রেসিডেন্ট যখন একটি ছোট উড়োজাহাজে চড়ে গোপনে তুরস্ক ত্যাগ করেন, তখন খুব ছোট একদল সহযোগীর সঙ্গে নাটালিও যুক্ত ছিলেন।

নাটালি হার্পকে কেউ  ট্রাম্পের ‘তথ্য ও যোগাযোগের নিয়ন্ত্রক’ হিসেবে দেখেন, আবার কেউ মনে করেন তিনি ট্রাম্পের ‘মানসিক ভরসার আশ্রয়’। যদিও জন অসফেরর মন্তব্য হোয়াইট হাউসে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া এবং রক্ষণশীল খ্রিষ্টান পরিবারে বেড়ে ওঠা হার্প অনেকটা নাটকীয়ভাবেই হোয়াইট হাউসে প্রবেশ করেন। ট্রাম্প তাঁর জীবন বাঁচিয়েছেন—এমন দাবি করে তিনি প্রথমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ২০২৪ সালে নিউইয়র্ক টাইমসের জন্য রিপোর্ট করার সময় সাংবাদিক হ্যাবারম্যান ও সোয়ান দাবি করেছিলেন যে, হার্প নাকি ট্রাম্পকে লেখা একটি চিঠিতে লিখেছিলেন, আপনিই আমার কাছে সবকিছু।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প নাকি একবার স্টাফদের বলেই বসেছিলেন, নাটালি তাকে মেলানিয়া ও সন্তানদের মতোই ভালোবাসেন। ট্রাম্পের ভাষায়, ‘তোমরা সবাই এক দিন চলে যাবে, টাকা কামাবে। কিন্তু সে আমাকে কখনও ছেড়ে যাবে না।’

হোয়াইট হাউসে হার্পের আনুষ্ঠানিক পদ হলো ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রেসিডেন্ট’। সাধারণত এটি তুলনামূলকভাবে নিম্নস্তরের একটি পদ। দায়িত্বের মধ্যে থাকে বিভিন্ন কাজের সমন্বয়, সময়সূচি, যোগাযোগ নিয়ন্ত্রণ ও দাপ্তরিক কাজ।

তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হার্প এই পদটির অর্থই যেন নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। ট্রাম্পের প্রথম প্রশাসনের একই পদে থাকা ম্যাডেলিন ওয়েস্টারহাউটের তুলনায় তাঁর পরিচিতি ও প্রভাব অনেক বেশি।

এই সপ্তাহের শুরুতে সিএনএনের এক সাংবাদিক ট্রাম্পকে অসফের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করলে হোয়াইট হাউস পরে তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে সাংবাদিক ক্রিস্টেন হোমসকে উদ্দেশ্য করে বলা হয়, একদিন আপনার সন্তানরা আপনার এই ঘৃণ্য ও অমানবিক প্রশ্নের কথা জানতে পারবে। তারা একজন মা-বাবা হিসেবে আপনার এমন নির্মম ও প্রতিহিংসাপরায়ণ আচরণে অসুস্থ বোধ করবে এবং বিব্রত হবে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একজন কর্মী হিসেবে হার্পের উপস্থিতি প্রায় সর্বক্ষণই চোখে পড়ে। হোয়াইট হাউসের সাংবাদিকরা প্রায়ই তাঁকে ওভাল অফিসে ট্রাম্পের মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে থাকতে অথবা ট্রাম্পের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সফরে ‘এয়ার ফোর্স ওয়ানে’ উঠতে দেখেন।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একজন সূত্র বিবিসিকে বলেন, সে সবসময় ডোনাল্ড ট্রাম্পের আশেপাশেই থাকে।

হোয়াইট হাউসের অভ্যন্তরীণ কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে তাকে প্রায়ই ‘মানব প্রিন্টার’ বলা হয়। কারণ তাঁকে প্রায়ই একটি বহনযোগ্য প্রিন্টার নিয়ে ঘুরতে দেখা যায়, যাতে ট্রাম্পের পছন্দের বিভিন্ন নিবন্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কাগজের কপি তাঁকে দেওয়া যায়।

বাস্তবে এর অর্থ হলো, ট্রাম্প কী ধরনের তথ্য বা আপডেট দেখতে পাচ্ছেন, তা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে হার্পের অস্বাভাবিক মাত্রায় প্রভাব রয়েছে।

অসফের মন্তব্যের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ২০২৪ সালে কমালা হ্যারিসের একটি বক্তব্য দেখার সময় ট্রাম্প তাঁকে নির্দেশনা দিচ্ছেন এবং হার্প ট্রাম্পের নিজস্ব লেখার ধরন অনুসরণ করে একটি পোস্ট টাইপ করছেন।

হার্পকে নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যে হোয়াইট হাউস তাঁকে দলের একজন “বিশ্বস্ত ও মূল্যবান” সদস্য হিসেবে বর্ণনা করেছে। তবে ট্রাম্প ক্যামেরার সামনে তাঁর সম্পর্কে খুব কমই কথা বলেছেন।

ডোনাল্ড ট্রাম্প নাটালি হার্প যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

২১ আগস্ট ২০২৬
ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধে’ ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা
২১ আগস্ট ২০২৬
মেলানিয়ার মতোই নাটালি আমাকে ভালোবাসে : ট্রাম্প
২১ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাটালি গুঞ্জনের মধ্যেই ট্রাম্পের হাত ধরে সাংবাদিকদের সামনে হাজির মেলানিয়া
  2. রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনে নিহত ১৭
  3. নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে নিহত ৫০
  4. পেরুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প, আহত ৩
  5. মেলানিয়ার মতোই নাটালি আমাকে ভালোবাসে : ট্রাম্প
  6. ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x