Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪১, ২৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪১, ২৫ আগস্ট ২০২৬
আরও খবর
‘চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তিপত্র প্রস্তুত’
১১ বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও চাপে মার্কিন নৌবাহিনী
উসাইন বোল্টকেও পেছনে ফেলল রোবট!
বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের
চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৯

কাঁপতে কাঁপতে এগিয়ে যাচ্ছিল রোবট, তারপর যা ঘটল

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪১, ২৫ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪০, ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪১, ২৫ আগস্ট ২০২৬
বেইজিংয়ে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের ভারোত্তোলন ফাইনালে কাঁপতে কাঁপতে বিচারকের সামনে রোবট

রোবটটি এগিয়ে এল। সামনে রাখা ভারী ওজন। চারপাশে মানুষের ভিড়, খুব কাছেই বসে আছেন বিচারকরা। সব মিলিয়ে তখন ক্যামেরা আর প্রতিযোগিতার উত্তেজনা চলছে। এরই মধ্যে শুরু হলো শক্তি প্রদর্শনের পালা।

রোবটটি নিচু হলো। ধীরে ধীরে হাত বাড়াল। তারপর ওজনটি তুলে নিল। কিন্তু ওজন তোলার পরই ঘটল মূল ঘটনা, যা দেখে রীতিমত হতবাক বিচারকরা।

রোবটটি ওজন তুলে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। কিন্তু তার পা কাঁপছে। সে কম্পিত অবস্থায় এক পা, দুই পা করে সরে সরে ভারসাম্য রাখার চেষ্টা করছে। কিন্তু বোঝাই যাচ্ছে, পারছে না। ভার ফসকে যাচ্ছে। কয়েক সেকেন্ডের সেই লড়াইয়ে বোঝা যাচ্ছিল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে কিছু একটা।

সে কম্পিত অবস্থায় ভার সামলাতে সামলাতে বিচারকদের দিকেই এগোতে থাকল। তারপর হঠাৎ হাত থেকে ওজনটি পড়ে গেল। আর নিয়ন্ত্রণ হারিয়ে রোবটটি সামনে এগিয়ে আছড়ে পড়ল সরাসরি বিচারকদের টেবিলের ওপর। তার আগেই বিচারকরা তাদের টেবিল ছেড়ে সরে গেলেন।

বিচারক ও উপস্থিত লোকজনের মধ্যে মুহূর্তেই তৈরি হয় চাঞ্চল্য। ধাক্কা খেয়ে রোবটটি মেঝেতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কয়েকজন ছুটে আসেন। পরে রোবটটিকে তুলে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের ভারোত্তোলন ফাইনালে।

চীনে এখন রোবট শুধু প্রযুক্তিপ্রেমীদের কৌতূহলের বিষয় নয়। দেশটির রাষ্ট্রীয় পর্যায়ে রোবট প্রতিযোগিতাগুলোকে দেখা হচ্ছে প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের বড় মঞ্চ হিসেবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এই আয়োজনকে ব্যবহার করছে তাদের রোবটের বাস্তব জীবনে ব্যবহারের সক্ষমতা তুলে ধরার সুযোগ হিসেবে। প্রযুক্তির সেই শক্তি প্রদর্শনের মঞ্চেই এবার দেখা গেল অন্য এক দৃশ্য।

চীন রোবট ভারোত্তলন

সংশ্লিষ্ট সংবাদ: চীন

২২ আগস্ট ২০২৬
বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের
২১ আগস্ট ২০২৬
চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৯
১৬ আগস্ট ২০২৬
বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিন’ নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের
  2. ১১ বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও চাপে মার্কিন নৌবাহিনী
  3. এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  4. স্বর্ণের দাম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ
  5. রাশিয়ার হামলা তীব্র হওয়ার মধ্যেই ইউক্রেনের মিত্রদের বৈঠক
  6. মাঝ আকাশে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন, আহত ৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x