Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২০:১০, ২৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২০:১০, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, ডুবুরি না থাকায় ব্যাহত উদ্ধারকাজ
নেপালের বন্যায় সেই সবুজ বাড়িটির বাসিন্দাদের ভাগ্যে কী ঘটেছিল?
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, নিখোঁজ ২ হাজার
অপহরণ-খুনের মামলার ভুক্তভোগী ঢাকায় জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪

নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২০:১০, ২৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ২০:১০, ২৯ আগস্ট ২০২৬
চীন ও নেপালের সীমান্ত এলাকায় উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি : এএফপি

হিমালয় অঞ্চলে এক প্রাণঘাতী সুনামির মতো পানির তোড় ও ধ্বংসাবশেষের স্রোত আছড়ে পড়ে পুরো গ্রাম তলিয়ে দেওয়ার কয়েক দিন পর শনিবার (২৯ আগস্ট) নেপাল ও চীনে নিখোঁজ হাজার হাজার মানুষকে খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ দুটির দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে এবং ৬৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকজনের মৃতদেহ স্রোতে ভেসে বহুদূরে ভারতে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

নেপাল স্কাউট ডিজাস্টার রেসপন্স টিমের উদ্ধারকর্মী কাওয়ান কৈরালা জানিয়েছেন, তারা হাঁটু সমান থকথকে কাদার মধ্যে কাজ করতে হিমশিম খাচ্ছেন। ১৮ ঘণ্টার শিফট শেষে ক্লান্ত-শ্রান্ত হয়ে তিনি বলেন, ‘মানুষ তাদের স্বজনদের লাশ চায়, জীবিত হোক বা মৃত, কিন্তু আমরা তো তাদের খুঁজে পাচ্ছি না... চারপাশের কাদা তো দেখতেই পাচ্ছেন। আমার জন্যও এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই ধরনের দৃশ্য আমি প্রথমবার দেখছি। চারদিকে শুধুই কাদা। আমরা আগে নেপালে বন্যার মুখোমুখি হয়েছি, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হইনি।’

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, তিব্বত-নেপাল সীমান্তে বুধবারের এই দুর্যোগটি একটি হিমবাহ ধসের কারণে ঘটেছিল। নদীপ্রবাহের ভাটি অঞ্চলে এর ফলে ধ্বংসাবশেষের চিত্র ভয়াবহ রূপ নেয়। হিমবাহ ধসের সঠিক কারণ এখনো অস্পষ্ট হলেও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে হিমবাহ গরার কারণে এই ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

কিছুই অবশিষ্ট নেই

জীবিত উদ্ধার হওয়া মানুষগুলো নিখোঁজ স্বজনদের পরিণতি জানতে এক যন্ত্রণাদায়ক অপেক্ষার মুখোমুখি এবং শূন্য থেকে নতুন করে জীবন গড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। 

নেপালের নুয়াকোট জেলার বুদ্ধি রাম ডাংগোল বলেন, ‘নদীর তীরের সমস্ত জনবসতি ভেসে গেছে। আর কিছুই অবশিষ্ট নেই।’ একই জেলার প্রধান উদ্ধার কেন্দ্র বিদুরের সেনা ঘাঁটিতে স্বজনরা দেয়ালে সাঁটানো উদ্ধার পাওয়া ব্যক্তিদের তালিকার চারপাশে ভিড় জমাচ্ছেন। তালিকায় চরম হতাশায় চোখ বোলাতে বোলাতে কালকা সারদা বলেন, ‘আমি এখানে আমার ছেলেকে খুঁজতে এসেছি। সে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ছিল, কিন্তু আমি তার নাম পাচ্ছি না, আর কর্তৃপক্ষও কিছু বলছে না।’

বিশাল জ্বালানি অবকাঠামো প্রকল্পের কেন্দ্রবিন্দু এই এলাকায়। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেখানকার জলবিদ্যুৎ কেন্দ্রের ৯৩৩ জন শ্রমিক এবং ৫১৭ জন বিদেশি নাগরিককে নিখোঁজদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই বিদেশি নাগরিকদের মধ্যে ট্র্যাকার এবং তিব্বতের পবিত্র স্থান হিসেবে পরিচিত কৈলাশ পর্বতের উদ্দেশ্যে যাত্রা করা হিন্দু তীর্থযাত্রীরাও রয়েছেন।

ভয়াবহ মানসিক আঘাত

রেড ক্রস জানিয়েছে, বুধবারের বিপর্যয়ের আঘাত ভয়াবহ রূপ নিয়েছে এবং প্রায় ৯৩ হাজার মানুষ এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালে শনিবার (২৯ আগস্ট) জানান, বিধ্বংসী এই বন্যার পর নেপালের পুনর্গঠন ব্যয় শত কোটি ডলারে পৌঁছাতে পারে। তিনি বলেন, ‘জরুরি বিষয় হলো যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানো এবং উদ্ধার কাজ চালানো।’ আটকে পড়া মানুষদের অবস্থান চিহ্নিত করতে হেভি-লিফ্ট ড্রোন এবং প্রযুক্তিসহ বিশেষ সহায়তার আবেদন জানা তিনি।

মরদেহ শনাক্ত করার জন্য ফরেনসিক টেস্টিং কিট এবং সেগুলো সংরক্ষণের জন্য ফ্রিজার ইউনিটের আহ্বান জানিয়ে শিশির খানালে বলেন, ‘পানিতে থাকা মরদেহগুলো দ্রুত পচে যেতে পারে। এই মরদেহগুলোকে দীর্ঘদিন হিমাগার বা তুষারাবস্থায় রাখার মতো আমাদের নিজস্ব সক্ষমতা অত্যন্ত সীমিত।’ 

ব্যাপক ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য ও পানির চরম সংকট দেখা দেওয়ায় জরুরি দলগুলো জীবিতদের খুঁজে বের করতে রাতদিন এক করে কাজ করছে। নতুন করে বন্যার আশঙ্কা নিখোঁজদের অনুসন্ধানে জটিলতা বাড়িয়ে দিয়েছে।  বরফ ও কাদার স্রোত বিশাল হ্রদ তৈরি করেছে, এবং এই কৃত্রিম হ্রদগুলোর কারণে আরও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

এদিকে, তিব্বত থেকে তথ্য পাওয়ার একমাত্র উৎস চীনা কর্তৃপক্ষ। সেখানে নতুন করে বন্যার ঝুঁকির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গিরোং অঞ্চলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। নেপাল অংশে, শনিবার ত্রিশূলী ৩এ এবং ৩বি জলবিদ্যুৎ প্রকল্পসহ সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জন মানুষের কাছে পৌঁছাতে সৈন্যরা মরিয়া হয়ে ড্রিল করার চেষ্টা করছিল। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রবেশপথ খোলার জন্য দলগুলো কাদা ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে এবং সহায়তার জন্য ভারতীয় একটি বিশেষ টানেল উদ্ধারকারী দল এসে পৌঁছেছে। ত্রিশূলী উপত্যকা ধরে থাকা অন্যান্য বাঁধ প্রকল্প থেকে উদ্ধার পাওয়া শ্রমিকরা এমন এক দুর্যোগের বর্ণনা দিয়েছেন যা ভীতিকর গতিতে তাদের গ্রাস করেছিল।

নেপাল আজ শনিবার ৬২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দেশটিতে শত শত বিদেশি নাগরিকসহ ২ হাজার ৪২৬ জন এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন।  সীমান্তের ওপারে তিব্বতে সাতজন মারা গেছে এবং ৫৫৪ জন নিখোঁজ রয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।  এখানে বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার নেই বললেই চলে। কর্তৃপক্ষ আরও জানায়, তারা তিব্বত থেকে আটকে পড়া ৫৫৫ জন পর্যটক এবং ৪৯৯ জন চীনা বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।  ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নেপাল হতে প্রবাহিত নদীগুলো থেকে সাতটি মরদেহ উদ্ধার করেছেন।

নেপাল আকস্মিক বন্যা উদ্ধার অভিযান অনুসন্ধান নিখোঁজ

সংশ্লিষ্ট সংবাদ: নেপাল

২৯ আগস্ট ২০২৬
নেপালের বন্যায় সেই সবুজ বাড়িটির বাসিন্দাদের ভাগ্যে কী ঘটেছিল?
২৯ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, নিখোঁজ ২ হাজার
২৮ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাগরিকদের কূটনীতি ও দেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইরানি নেতারা
  2. নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০
  3. নেপালের বন্যায় সেই সবুজ বাড়িটির বাসিন্দাদের ভাগ্যে কী ঘটেছিল?
  4. কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭
  5. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, নিখোঁজ ২ হাজার
  6. ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x