Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৪, ৩০ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৪, ৩০ আগস্ট ২০২৬
আরও খবর
নেপালি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাবি প্রশাসনের
নিশ্চিত মৃত্যুর হাত থেকে যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন নেপালের শিক্ষক
নেপালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, হিমালয়ের চূড়ায় কী ঘটেছিল?
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ প্রায় ৩ হাজার
নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০

নেপালে টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে প্রাণান্তকর চেষ্টা

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৪, ৩০ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৪, ৩০ আগস্ট ২০২৬
নেপালের নুয়াকোট জেলায় উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি : এএফপি

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর ধ্বংসাবশেষে তলিয়ে যাওয়া একটি টানেলে আটকে পড়া জলবিদ্যুৎ কর্মীদের কাছে পৌঁছাতে নেপালের উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছেন। এর আগে বৃষ্টি ও নদীর পানি বেড়ে যাওয়ার ফলে উদ্ধারকারীদের প্রচেষ্টায় ব্যাঘাত সৃষ্টি হয়।

নেপালের জ্বালানি মন্ত্রণালয় রোববার (৩০ আগস্ট) এক আপডেটে জানিয়েছে, ‘চারটি ছিদ্র করার কাজ সম্পন্ন হয়েছে... এখন সরাসরি টানেলে প্রবেশ করার প্রস্তুতি চলছে... এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হচ্ছে।’ খবর বার্তা সংস্থা এএফপির।

বুধবারের ভয়াবহ বন্যার পর থেকে আজ পঞ্চম দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান, তবে উদ্ধারকারী দলগুলো দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে কাজ চালিয়ে যাচ্ছেন।

নেপালের সরকার জানিয়েছে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কয়েকটি টানেলের ভেতরে ১০০ জনেরও বেশি শ্রমিক এখনো জীবিত ও আটকে থাকতে পারেন। হিমালয়ের নদী উপত্যকার ত্রিশূলী ৩-এ এবং ৩-বি জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে উদ্ধার প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, বুধবার সকালে কাদা ও ধ্বংসাবশেষের তোড় নেমে আসার পর থেকে নিখোঁজ ৯৩৩ জন জলবিদ্যুৎ কর্মীর মধ্যে তারাও রয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় ত্রিশূলী ৩-এ-তে ড্রিল ব্যবহার করে সেনাবাহিনীর উদ্ধারকারী দলগুলো প্রথমে কাদা-ভরা টানেলের উপরের অংশে পৌঁছাতে সক্ষম হয় এবং সেখানে বাতাস পাম্প করা ও ক্যামেরা পাঠানো শুরু করে।

আজ রোববার ভোরের দিকে রাতভর হওয়া বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে খনন এলাকা পানিতে ভেসে গিয়ে তাদের প্রচেষ্টা ব্যাহত হয়, তবে পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো এরপর ড্রিলিং মেশিন, এক্সকেভেটর, হাইড্রোলিক কাটার এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে পুনরায় কাজ শুরু করে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে প্রাপ্ত ছবিগুলোতে দেখা যায়, উদ্ধারকর্মীরা বন্যার পর থেকে যাওয়া থকথকে কাদা এবং বিশাল বিশাল পাথরের মধ্য দিয়ে কষ্ট করে পথ তৈরি করছেন।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও আটকে থাকা ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, উদ্ধারকারী দলগুলো অত্যাধুনিক সার্চ ক্যামেরা ও বিশেষায়িত মনিটর ব্যবহার করছে।

সবকিছু কাদায় ডুবে গেছে

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, চীন-নেপাল সীমান্তে এই দুর্যোগটি একটি হিমবাহ ধসের কারণে ঘটেছিল।

এদিকে, কাজের সুবিধার্থে ভারতের বিশেষায়িত টানেল-উদ্ধারকারী দল এবং চীনা উদ্ধারকারী দলও এই অভিযানে যোগ দিয়েছে।

এভারেস্টসহ বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলোতে পর্বতারোহীদের নিয়মিত সাহায্য করা নেপালের বিশেষজ্ঞ পর্বত উদ্ধারকারী দলগুলোও ক্ষতিগ্রস্ত অন্য একটি জলবিদ্যুৎ কেন্দ্রে নিখোঁজদের সন্ধানে যোগ দিচ্ছে।

অন্যান্য জলবিদ্যুৎ কেন্দ্রের বন্যা থেকে বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা মাত্র কয়েক মিনিটের মধ্যে তীব্র পানির তোড় তাদের কীভাবে গ্রাস করেছিল তার ভয়াবহ বিবরণ দিয়েছেন।

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের অধিবাসী ৩৩ বছর বয়সী জলবিদ্যুৎ কর্মী সুরেন্দ্র দৌলুরী বর্ণনা করেছেন কীভাবে তার কর্মস্থল 'আপার ত্রিশূলী-১' সাইটটিকে গর্জে ওঠা পানি ভাসিয়ে নিয়ে গিয়েছিল।

রোববার কাঠমান্ডুতে এএফপিকে আগের দিন উদ্ধার হওয়া দৌলুরী বলেন, ‘আমরা অত্যন্ত বিকট একটি শব্দ শুনতে পাই... এবং দেখি যে, টারবাইনের মেঝেকে কাদা-পানি পুরোপুরি গ্রাস করেছে এবং সেখানে ছয়জন শ্রমিক আটকে পড়েছেন।’

শ্রমিকরা কীভাবে প্রবল স্রোতের নাগালের বাইরে থাকা উঁচু স্থান বা নির্মাণাধীন এলাকায় আশ্রয় নিয়েছিলেন তার বিবরণ দিয়ে সুরেন্দ্র দৌলুরী বলেন, ‘আমরা তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন প্রাণ হারিয়েছেন।’

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৪৩১.১ মেগাওয়াট সম্মিলিত ক্ষমতার ১১টি জলবিদ্যুৎ কেন্দ্র এবং একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের মতে, এগুলো নেপালের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ১০ শতাংশের কাছাকাছি।

এছাড়া ৪৭০ মেগাওয়াট সম্মিলিত ক্ষমতার নির্মাণাধীন আরও ১৫টি বিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপাল টানেল শ্রমিক উদ্ধার তৎপরতা

সংশ্লিষ্ট সংবাদ: নেপাল

৩০ আগস্ট ২০২৬
নিশ্চিত মৃত্যুর হাত থেকে যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন নেপালের শিক্ষক
৩০ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, হিমালয়ের চূড়ায় কী ঘটেছিল?
৩০ আগস্ট ২০২৬
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ প্রায় ৩ হাজার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, হিমালয়ের চূড়ায় কী ঘটেছিল?
  2. ট্রাম্পকে পাত্তা না দিয়ে ‘লেক অন্টারিও’ নামে বড় বিলবোর্ড বসালো কানাডা
  3. মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের
  4. নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ প্রায় ৩ হাজার
  5. কিয়েভের কাছে অস্ত্রাগারে ভয়াবহ রুশ হামলায় নিহত ৩৭
  6. নাগরিকদের কূটনীতি ও দেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইরানি নেতারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x