Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
সৌদির পাশে থাকার ঘোষণা পাকিস্তানের, মক্কায় হামলার তীব্র নিন্দা
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর : চীন কি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে?
‘মক্কা চুক্তি’ নিয়ে নতুন বার্তা এরদোয়ানের

পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

পাকিস্তান ও চীনের মধ্যে কার্যকর হওয়া বহুল আলোচিত ‘সীমান্ত যৌথ কমিশন’ সরাসরি প্রত্যাখ্যান ও বাতিল ঘোষণা করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ও চীনের মধ্যে কোনো স্বীকৃত ভৌগোলিক সীমানা নেই এবং গঠিত কমিশনটির আইনি কোনো ভিত্তি নেই। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। খবর এনডিটিভির। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে জানান, সম্পূর্ণ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের ভূখণ্ড জোরপূর্বক ও অবৈধভাবে দখলে রেখে পাকিস্তান কোনো ধরনের দ্বিপাক্ষিক চুক্তিতে জড়িত হতে পারে না।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও চীনের সীমান্ত বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট ও সুনির্দিষ্ট। ১৯৬৩ সালের ২ মার্চ স্বাক্ষরিত কথিত চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি ভারত কখনও মেনে নেয়নি। এটিকে শুরু থেকেই অবৈধ ও অকার্যকর বলে মনে করে। অবৈধ দখলকে বৈধতা দেওয়া বা ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার যেকোনো চেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রতিহত ও প্রত্যাখ্যান করছি।

ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এ ধরনের ‘নাটকীয়তা’ বন্ধ করে অবিলম্বে তাদের বেআইনি দখলে থাকা ভারতীয় ভূখণ্ড খালি করে দেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই যৌথ কমিশনের প্রথম উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাপরিচালক লি ইয়া এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (চীন) বিলাল মাহমুদ চৌধুরী যৌথভাবে নেতৃত্ব দেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠককে দুই দেশের জন্য বড় ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করে জানায়, এর মাধ্যমে যৌথ সীমান্ত জরিপ, সীমান্ত ব্যবস্থাপনা ও বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হবে। পাকিস্তান সরকারের সেই সামাজিক মাধ্যম বার্তার পরই দিল্লির পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো।

পাকিস্তান চীন জম্মু ও কাশ্মীর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

১৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬
৭ হাজার মিটার উঁচু থেকে পর্বতারোহী চিকিৎসক আসমার মরদেহ উদ্ধার
০২ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাত নিয়ে উদ্বেগ পাকিস্তানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ও কাজের অনুমতি স্থগিত করল লাওস
  2. মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
  3. ট্রাম্প-নাটালির ভাইরাল ছবি নিয়ে মুখ খুলল হোয়াইট হাউস
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. তিন বছরের মধ্যে প্রথমবার সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
  6. বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্য নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x