Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের : পেজেশকিয়ান
বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে গাজা : জাতিসংঘ
ইউএনজিএ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

নেতানিয়াহুর বক্তব্যের সময় জাতিসংঘের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক

এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রাজপথে নেমে এসেছে হাজার হাজার বিক্ষোভকারী। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবিতে আয়োজিত এসব বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের অদূরে ফার্স্ট অ্যাভিনিউ অবরুদ্ধ করে অবস্থান ধর্মঘট শুরু করেন বিক্ষোভকারীরা। ‘জুয়িশ ভয়েস ফর পিস‘ (জেভিপি) এবং ‘নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার‘ (এনওয়াইসি-ডিএসএ) যৌথ নেতৃত্বে পরিচালিত এই বিক্ষোভ থেকে ১০৩ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে একাধিক রাজনৈতিক প্রার্থী ও নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তাদের মধ্যে নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল জেলান ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ারও রয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘জুয়িশ ভয়েস ফর পিসের‘ অবস্থান ধর্মঘট চলাকালে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরের রাস্তা অবরোধ করায় পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে। ছবি :

এক বিবৃতিতে দারিয়ালিজা বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে (হেগ); নিউইয়র্কের রাস্তায় বা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার মঞ্চে তিনি থাকতে পারেন না। জেভিপির সংগঠক জেস ফ্র্যাঙ্কেল কারেল বলেন, আমাদের করের টাকা শিশুদের ওপর বোমা ফেলার জন্য দেওয়া যাবে না, তা স্থানীয় শিক্ষা ও জনকল্যাণে ব্যয় হওয়া উচিত।

এদিকে বিক্ষোভের মুখে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে গাজায় গণহত্যার সব অভিযোগ অস্বীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই অভিযোগকে ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা‘ বলে দাবি করেন। একই সঙ্গে তিনি নিউইয়র্ক সিটির মেয়র জোরান মামদানির কড়া সমালোচনা করে তাকে ‘ইহুদিবিদ্বেষী‘ হিসেবে আখ্যা দেন। দাবি করেন মামদানির দায়িত্ব গ্রহণের পর থেকে বহু ইহুদি নিউইয়র্কে নিজেদের নিরাপদ মনে করছেন না। 

নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে মেয়র জোরান মামদানি বলেন, নেতানিয়াহু গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা ঢাকার জন্য ভিত্তিহীন মিথ্যাচার করছেন। 

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুকে নিউইয়র্কে এলে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন মেয়র মামদানি। যদিও আইনি সীমাবদ্ধতার কারণে স্থানীয় কর্তৃপক্ষের সেই একচ্ছত্র এখতিয়ার নেই।

জাতিসংঘে ভাষণ শেষে বিক্ষোভের মুখে দ্রুত নিউইয়র্ক ছাড়তে বাধ্য হন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিক্ষোভকারীদের ভাষ্য, আন্তর্জাতিক আইন ভঙ্গকারী ও যুদ্ধাপরাধীদের জন্য নিউইয়র্ক কখনোই নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না।

জাতিসংঘ নিউইয়র্ক বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভ গ্রেপ্তার জোরান মামদানি

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘ

২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়
২৩ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কেবল ভাষণ নয়, জাতিসংঘের কাছে কার্যকর পদক্ষেপ চায় গাজাবাসী
  2. আদালতের নির্দেশ থাকলেও হোয়াইট হাউসে কিছু সাংবাদিক প্রবেশে বাধা
  3. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি
  4. জাতিসংঘে ওপেন এআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
  5. শি জিনপিংকে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা জানালেন ট্রাম্প
  6. স্বর্ণের দামে আবারও বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x