Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:২৪, ০৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:২৪, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
মাছ চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৭৭
যে অভিযোগে ডিবি হেফাজতে ইকবাল সোবহান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, মামলা ৬৮
বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার

বাংলাদেশিদের সমকামী সাজিয়ে আশ্রয়ের আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:২৪, ০৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:২৪, ০৭ অক্টোবর ২০২৬

অভিনব এক প্রতারকচক্রের সন্ধান পেয়েছে যুক্তরাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট। চক্রটি বাংলাদেশি পুরুষদের সমকামী সাজিয়ে দেশটির হোম অফিসে ভুয়া আশ্রয়ের আবেদন করে আসছিল। লন্ডনভিত্তিক বাংলাদেশি এলজিবিটি সংগঠনের যোগসাজশে চালানো এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) যুক্তরাজ্যের হোম অফিসের এ তথ্য সামনে এনেছে। খবর বিবিসির। 

প্রতিবেদনে জানানো হয়, লন্ডনের হোয়াইটচ্যাপেল ভিত্তিক ‘আপনজন’ নামের একটি বাংলাদেশি সংগঠন এই জালিয়াতির মূল কেন্দ্রবিন্দু। হোম অফিসের ফ্রেড ও ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আঞ্চলিক প্রধান ক্রিস ফস্টার জানান, এই চক্রটি প্রতিটি ভুয়া আশ্রয়ের আবেদনের জন্য আবেদনকারীদের কাছ থেকে ১ হাজার থেকে শুরু করে ৪ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৭ থেকে সাড়ে ৬ লাখ টাকা) পর্যন্ত আদায় করত।

এর বিনিময়ে তারা সমকামী হিসেবে প্রমাণ করার জন্য ভুয়া চিঠি, সাজানো ছবি এবং সমকামী সম্পর্কের নকল প্রমাণপত্র তৈরি করে দিত, যেন বাংলাদেশে ফিরলে প্রাণনাশের ঝুঁকি রয়েছে— এমন অজুহাতে তারা যুক্তরাজ্যে স্থায়ী হতে পারে।

মঙ্গলবার সকালে লন্ডনের কয়েকটি ঠিকানায় অভিযান চালিয়ে প্রতারণা ও অভিবাসন অপরাধের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে হোম অফিস। সেখান থেকে নগদ বিপুল অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে অবস্থান করার দায়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে এই চক্রের সঙ্গে যুক্ত ১০০টিরও বেশি আশ্রয়ের আবেদন পুনঃনিরীক্ষা করছে যুক্তরাজ্য সরকার।

জালিয়াতির এই চাঞ্চল্যকর ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যারা নিপীড়নের ভুয়া নাটক সাজিয়ে সুবিধা নেয়, তারা প্রকৃত ভুক্তভোগীদের সাথে প্রতারণা করছে। এই ঘৃণ্য চক্র ও প্রতারকদের কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করে তাদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া হবে। 

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, আশ্রয়ের আবেদন নিয়ে জালিয়াতি করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

যুক্তরাজ্য বাংলাদেশ সমকামী গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

০৩ নভেম্বর ২০২৬
২৮ বছরে ৩১ হাজার মাইল হেঁটে বাড়িতে ফিরলেন অভিযাত্রী কার্ল বাশবি
১৬ অক্টোবর ২০২৬
রাস্তায় পড়েছিলেন আমিরাতের ‘রাজপরিবারের বধূ’, অতঃপর...
১৫ অক্টোবর ২০২৬
ইসরায়েলি অবৈধ বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কার্যকর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় : কী বলছে রাশিয়া ও ইউরোপ?
  2. ট্রাম্পের ফলাফল বিপর্যয়ে তেহরানের সমাবেশে হাজারো মানুষের উপহাস
  3. মার্কিন মধ্যবর্তী নির্বাচনে যত ঐতিহাসিক প্রথম ঘটনা
  4. রাজনৈতিক পরিবর্তনেও ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাব বদলাবে না : খামেনি
  5. ট্রাম্পের রাজনৈতিক প্রভাব তলানিতে
  6. ট্রাম্পের হারের পর ইরান যুদ্ধ নিয়ে ‘প্রশ্ন তুলবে’ ডেমোক্র্যাটরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x