Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৪৬, ০৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৪৬, ০৯ অক্টোবর ২০২৬
আরও খবর
স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত?
নভেম্বরের প্রথমদিনেই প্রবাসীরা পাঠালেন ২৭৩০ কোটি টাকা
এক বছরে সর্বনিম্ন স্তরে নেমে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৪৬, ০৯ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪৫, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:৪৬, ০৯ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম একলাফে অনেকটা বেড়ে গেছে। মূলত মার্কিন ডলার দুর্বল হওয়া এবং জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণেই এই পরিবর্তন এসেছে। পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে দুশ্চিন্তা এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক সুদের হার কী করবে, তা নিয়ে অনিশ্চয়তাও স্বর্ণের বাজার বাড়াতে ভূমিকা রেখেছে। খবর রয়টার্সের। 

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম ১.৪ শতাংশ বেড়েছে। এতে দর বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৯০.৫৭ মার্কিন ডলারে। অথচ গত বুধবারই স্বর্ণের দাম কমে দুই মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে গিয়েছিল। তবে সপ্তাহের শেষ দিনে এসে দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও ডিসেম্বরের সরবরাহের জন্য স্বর্ণের দাম ১.৪ শতাংশ বেড়ে ৪,২১৫.৩০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকরা জানান, সম্প্রতি মার্কিন ডলারের অব্যাহত ঊর্ধ্বমুখী গতি কিছুটা থমকে দাঁড়ানোয় অন্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলার-মূল্যায়িত মূল্যবান ধাতু স্বর্ণ কেনা আগের চেয়ে সাশ্রয়ী হয়ে ওঠে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক পদক্ষেপ এড়িয়ে চলার সংকেত দেওয়ায় মধ্যপ্রাচ্য নিয়ে সাময়িক স্বস্তি দেখা দেয়, যা বিনিয়োগকারীদের স্বর্ণে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করেছে।

ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সেজ জানান, বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের আসন্ন অর্থনৈতিক উপাত্তের দিকে চোখ রাখছেন, যা ফেডারেল রিজার্ভের অক্টোবর সেশনের মুদ্রানীতির নতুন আভাস দেবে। সুদের হারের নীতিগত পূর্বাভাস দুর্বল হলে বন্ডের মুনাফার হার কমে গিয়ে স্বর্ণের বাজারে আরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, গত মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায়। সেন্ট লুইস ফেড প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম সম্প্রতি জানান, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে ভবিষ্যতে সুদের হার আরও বাড়ানো হতে পারে। বিশ্ববাজারে স্বর্ণকে মূলত মূল্যস্ফীতি থেকে আর্থিক সুরক্ষার হাতিয়ার বিবেচনা করা হলেও সুদের হার বৃদ্ধি পেলে সুদমুক্ত এই ধাতুটি সংগ্রহের প্রবণতা সাময়িক থমকে দাঁড়ায়; কিন্তু সার্বিক বৈশ্বিক অনিশ্চয়তায় বর্তমানে স্বর্ণের বাজার আবার চাঙ্গা রূপ নিয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি অন্য ধাতুগুলোর দরও বেশ বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০.২২ ডলারে উঠেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ২.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৭.৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩.৩ শতাংশ বেড়ে ১ হাজার ১৫৯.৭০ ডলারে স্থির হয়েছে।

স্বর্ণ ডলার স্বর্ণের দাম মূল্যস্ফীতি
০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম বাড়ল
০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, যে দামে বিক্রি হচ্ছে এক ভরি
০২ নভেম্বর ২০২৬
পাঁচ কোটি টাকার 'স্বর্ণের ডিম' ফিরছিল আমিরাতে
০১ নভেম্বর ২০২৬
দুই দফা পতনের পর যে দামে মিলছে স্বর্ণ
৩১ অক্টোবর ২০২৬
স্বর্ণের দাম এক বছরে সর্বনিম্ন, ধস নেমেছে রুপাতেও
৩১ অক্টোবর ২০২৬
স্বর্ণের দামে বড় পতন
৩০ অক্টোবর ২০২৬
কমল স্বর্ণের দাম
২৯ অক্টোবর ২০২৬
স্বর্ণ বহনের অভিযোগে ২ চীনা নাগরিক রিমান্ডে
২৯ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যবর্তী নির্বাচন : ফলাফল মেনে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি নেই সন্দেহপ্রবণ ট্রাম্পের
  2. চলতি বছরের পর ইসরায়েলকে অর্থ-সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
  3. মার্কিন মধ্যবর্তী নির্বাচন : যেসব বিষয়ে ঝুলছে প্রার্থীদের ভাগ্য
  4. ভোটগ্রহণ শুরু হতেই এল-সায়েদকে ব্যক্তিগত আক্রমণ ট্রাম্পের
  5. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট পড়েছে ৫ কোটি ৮৭ লাখ
  6. যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x