Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৫, ৩১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৫, ৩১ অক্টোবর ২০২৬
আরও খবর
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী : ভ্যান্স
রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পাঁচ মূল কারণ
ধনকুবেরের অর্থের স্রোতে আটকে থাকেনি অ্যামি অ্যাক্টনের জয়
মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় : কী বলছে রাশিয়া ও ইউরোপ?

ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৫, ৩১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ০৯:৫৫, ৩১ অক্টোবর ২০২৬
১৮ জুলাইয় উত্তর উপকূলীয় শহর হাইফার মাউন্ট কারমেলের স্টেলা মারিস ঘাঁটিতে মোতায়েনকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যাটারি দেখা যাচ্ছে। ছবি: এএফপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উন্নত প্রযুক্তির পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য ২১০ কোটি ডলার। কানাডা ও ইউরোপের মিত্র দেশগুলোর অর্থায়নে এ ক্রয় সম্পন্ন হবে। এতে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না। সরবরাহের প্রধান দায়িত্বে থাকবে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন। খবর বিবিসির। 

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টােবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সিদ্ধান্তকে স্বাগত জানালেও জেলেনস্কি বলেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রগুলো এখনই প্রয়োজন। শীত সামনে রেখে রাশিয়া দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে। গত দুই সপ্তাহে বিদ্যুৎব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ৩০টির বেশি হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

জেলেনস্কি জানান, প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদনের জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয়েছে ইউক্রেনকে। তবে উৎপাদন ও সরবরাহে দীর্ঘ সময় লাগার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বছরে প্রায় ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়। এ ছাড়া বিশ্বজুড়ে এসব ক্ষেপণাস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। পরে ২০ অক্টোবর অসলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা কমে।

এদিকে আটলান্টায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের উপস্থিতির প্রতিবাদ জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকেরা। আনুষ্ঠানিক ছবির জন্য দাঁড়াতে অস্বীকৃতি জানান কয়েকজন প্রতিনিধি। বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের আগ্রাসী পক্ষ হিসেবে উল্লেখ করে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তোলেন।

যুক্তরাষ্ট্র ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অনুমোদন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

০৪ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পাঁচ মূল কারণ
০৪ নভেম্বর ২০২৬
ধনকুবেরের অর্থের স্রোতে আটকে থাকেনি অ্যামি অ্যাক্টনের জয়
০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচন টেক্সাসে
  2. ট্রাম্পের দলের আসন ছিনিয়ে নিলেন পেজ কোগনেটি
  3. প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন কেইশা ল্যান্স
  4. কংগ্রেসে ফিরলেন ডেমোক্র্যাটিক নেতা হাকিম, হতে পারেন স্পিকার
  5. নর্থ ক্যারোলাইনায় সিনেট আসন পুনরুদ্ধার করলেন ডেমোক্র্যাট রয় কুপার
  6. যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x