Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২০, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২০, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা নিয়ে চিত্রপ্রদর্শনী
লেখক ও বামপন্থি রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই
পুলিৎজার পুরস্কার পেলেন ফিলিস্তিনি লেখক
কবি দাউদ হায়দার আর নেই
পাণ্ডুলিপি যাচাইয়ের প্রস্তাব বনাম লেখক-প্রকাশকের স্বাধীনতা

বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক জন হ্যারিসন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২০, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২০, ১০ নভেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সমকালীন উদ্বেগের প্রতিফলন ঘটানো প্রলয়োত্তর ব্রিটেনের ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য সোমবার (৯ নভেম্বর) বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন।

এএফপি জানায়, ৮১ বছর বয়সী হ্যারিসন এ পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার পাউন্ড (৬৭ হাজার ডলার)। এ পুরস্কার বিজয়ীর বইয়ের বিক্রি ও পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখে।

ব্রিটিশ কল্পবিজ্ঞান সাহিত্যের প্রবীণ লেখক হ্যারিসন এবারই প্রথম মর্যাদাপূর্ণ এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন। সমালোচকদের মতে, তার এ স্বীকৃতি অনেক আগেই পাওয়া উচিত ছিল।

সংক্ষিপ্ত তালিকায় থাকা মারলন জেমস, ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরিকে পেছনে ফেলে তিনি পুরস্কারটি জিতেছেন। তাঁদের উপন্যাসগুলোর বিষয়বস্তুর মধ্যে ছিল ১৯৮০-এর দশকের কিংস্টনে আবর্তিত এক কুইয়ার মহাকাব্য থেকে শুরু করে সমকালীন লন্ডনের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ব্যঙ্গাত্মক কাহিনি।

বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড সংবাদ সম্মেলনে বলেন, অসাধারণ দক্ষতায় লেখা এবং একই সঙ্গে বিপুল উচ্চাকাঙ্ক্ষার বিচারে উপন্যাসটি এগিয়ে ছিল।

হ্যারিসনের ১৩তম উপন্যাসটির কাহিনি আবর্তিত হয়েছে সমুদ্রতীর থেকে নানা জিনিস সংগ্রহকারী ফিলিপ টেনেন্ট এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত, স্বাধীনচেতা তার খালা মার্নিকে ঘিরে। নিকট ভবিষ্যতের ইংল্যান্ডের বাতাসপ্রবণ উপকূলীয় এলাকায় কাহিনির পটভূমি। সেখানে ‘আইগেটি’ নামে রহস্যময় কিছু বস্তু এসে হাজির হয়।

নাম-না-জানা এক বিপর্যয় চরিত্রগুলোকে এক অস্পষ্ট প্রলয়োত্তর জগতে ঠেলে দেয়। সেখানে মনে হয়, ইউরোপীয় মহাদেশ যেন অদৃশ্য হয়ে গেছে। মানুষকে অনুকরণ করতে সক্ষম আইগেটির আগমন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের মিথস্ক্রিয়ার কথা মনে করিয়ে দেয়।

বিয়ার্ড বলেন, বইটির অন্যতম মূল বক্তব্য হলো, এমন প্রলয় যদি কখনো আসে বা যখনই আসুক, তা মানুষের বোধগম্যতার বাইরে থাকবে। তার মতে, উপন্যাসটি বর্তমান সময়ের সঙ্গেও গভীরভাবে সংগতিপূর্ণ।

বিচারক প্যানেলের এক বিবৃতিতে বিয়ার্ড বলেন, ‘এটি ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে দেখা বর্তমান সময়ের রাজনীতি।’

স্বপ্নময় বিভিন্ন পর্বে সাজানো ১৯৮ পৃষ্ঠার এ সংক্ষিপ্ত উপন্যাসে ব্রেক্সিট, কোভিড-১৯ মহামারি এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির ক্রমবর্ধমান অনুপ্রবেশের প্রসঙ্গ এসেছে।

হ্যারিসনের লেখার ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, তার কাহিনিকে নির্দিষ্ট কোনো সাহিত্যধারায় সীমাবদ্ধ করা যায় না এবং তার লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এ উপন্যাসেও কাহিনির চেয়ে আবহ বেশি গুরুত্ব পেয়েছে। লেখকের ইঙ্গিতপূর্ণ ও কাব্যিক বর্ণনাশৈলী ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়ার অনুভূতিকে আরও তীব্র করেছে।

এআই নিয়ে উদ্বেগ

নিজের বই সম্পর্কে হ্যারিসন বলেন, সমসাময়িক ঘটনাবলি থেকেই বইটির বিষয়বস্তু ও ব্যঙ্গের উপাদান এসেছে। আমাদের প্রত্যাশা ও বিশ্বকে ব্যাখ্যা করার সব প্রচেষ্টা যখন চলমান বিপর্যয়ে পরিণত হয়, তখন কী ঘটে—অথচ আমাদের জীবন চালিয়ে যেতে হয়?

লেখক এর আগে বলেছিলেন, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট তাকে উপন্যাসটি লিখতে অনুপ্রাণিত করেছে। সমাজে ব্যাখ্যা ও উপলব্ধির ব্যর্থতা নিয়ে একটি উপন্যাস লেখার ইচ্ছা থেকেই তিনি কাজটি শুরু করেন।

১৯৪৫ সালে ইংল্যান্ডের রাগবি শহরে জন্ম নেওয়া হ্যারিসন কল্পবিজ্ঞানধারার বহু বইয়ের লেখক। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘ভিরিকোনিয়াম’ উপাখ্যানমালা (১৯৭১-১৯৮৪) এবং ‘লাইট’ (২০০২)। ‘লাইট’ ‘দ্য কেফাহুচি ট্র্যাক্ট’ নামে পরিচিত ত্রয়ী উপন্যাসের প্রথম খণ্ড এবং এটি কল্পবিজ্ঞান সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা হিসেবে স্বীকৃত।

কল্পবিজ্ঞান সাহিত্যের অনুরাগীদের বাইরে সাধারণ পাঠকের কাছে খুব বেশি পরিচিত না হলেও সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম আসার পর ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা লিখেছিল, ‘অবশেষে তিনি তাঁর প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন।’

বুকার পুরস্কারের বিচারকদের বছরব্যাপী বাছাইপ্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় ছিল। এ প্রক্রিয়ায় ১৬৩টি উপন্যাস থেকে শেষ পর্যন্ত ছয়টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়।

বিয়ার্ড বলেন, এ উপন্যাসে এআই নিয়ে উদ্বেগের বিষয়টি ‘বেশ জোরালোভাবে’ উঠে এসেছে।

বিজয়ীর নাম ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফিলিপের কাছে একটি বস্তু বা নিদর্শন রয়েছে। সেটি কতটা সংবেদনশীল বা সচেতন, তা স্পষ্ট নয়। এমনকি সেটি আসলে কী, তা-ও পরিষ্কার নয়।’

এর আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ার্ড বলেছিলেন, আগামী বছরগুলোতে প্রকাশনা ও লেখালেখিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা কী হবে, তা পুরস্কার প্রদানকারী বিচারক প্যানেলকে বিবেচনা করতে হবে।

বিয়ার্ড বলেন, আমার মনে হয়, ভবিষ্যতে বিষয়টি আলোচ্যসূচিতে আসা অনিবার্য। এ বিষয়ে বালিতে মুখ গুঁজে থাকার কোনো সুযোগ নেই।’

অন্য বিচারকেরাও এমন কিছু বই নিয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে চেয়েছিলেন, যেগুলো স্বতন্ত্রভাবে মানবিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পুনরুৎপাদন করা সম্ভব নয়।

যেকোনো দেশের লেখকের ইংরেজিতে লেখা এবং গত এক বছরে প্রকাশিত দীর্ঘ কথাসাহিত্যের সেরা কাজকে স্বীকৃতি দিতে দেওয়া হয় এ পুরস্কার। সোমবার লন্ডনের এক অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত বছর ব্রিটিশ-হাঙ্গেরীয় লেখক ডেভিড সালাই ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছিলেন। উপন্যাসটিতে লন্ডনে বসবাসরত এক হাঙ্গেরীয় অভিবাসীর বেদনাবিধুর জীবনকাহিনি তুলে ধরা হয়েছে।

বুকার পুরস্কার লেখক এম জন হ্যারিসন

সংশ্লিষ্ট সংবাদ: বুকার পুরস্কার

২৪ মে ২০২৩
‘বুকার’ পুরস্কার পেলেন বুলগেরিয়ার জর্জি গোসপোদিনভ
১৮ অক্টোবর ২০২২
বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলকা
২৭ মে ২০২২
বুকার পুরস্কার জিতলেন ভারতের গীতাঞ্জলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ
  2. পারমাণবিক চুক্তিতে থাকার কথা জানাল ইরান, পরিদর্শন নিয়ে অনিশ্চয়তা
  3. হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলো ট্রাম্পের দল
  4. ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্ররা : ট্রাম্পের এই বার্তার অর্থ কী?
  5. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ১.৬ শতাংশ
  6. শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যা জানাল ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x