Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০১:০৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:১২, ১৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০১:০৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:১২, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
আঞ্চলিক আলোচনার লক্ষ্যে বিরল সফরে ভারতে মন্ত্রী পাঠাচ্ছে পাকিস্তান
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর : হুমায়ুন ক‌বির
প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বইয়ে ৫ চাঞ্চল্যকর দাবি
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির

ভারত সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট

এনটিভি অনলাইন ডেস্ক
০১:০৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:১২, ১৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০১:০৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:১২, ১৬ নভেম্বর ২০২৬
‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ভারতের মুম্বাইয়ে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট। ফাইল ছবি

তিন দিনের সফরে চলতি সপ্তাহে ভারতে যাচ্ছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। প্রিন্স উইলিয়ামের বার্ষিক ‘আর্থশট প্রাইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই তাদের এই সফর। খবর রয়টার্সের। 

সফরকালে ৪৪ বছর বয়সী প্রিন্স উইলিয়াম এবং ৪৪ বছর বয়সী কেট মুম্বাইজুড়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। এর মধ্যে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠেয় মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিও রয়েছে।

২০২৪ সালে ক্যানসারের কেমোথেরাপি নেওয়ার পর এটিই কেটের সবচেয়ে বড় ও উচ্চপর্যায়ের বিদেশ সফর। বর্তমানে তিনি ক্যানসারমুক্ত (রিমিশন) অবস্থায় থাকলেও জানিয়েছেন, এই অসুস্থতা এখনও তার জীবনে প্রভাব ফেলছে।

বাবা রাজা চার্লসের মতো প্রিন্স উইলিয়ামও পরিবেশ রক্ষার প্রচারণাকে তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন। জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ২০২০ সালে তিনি ‘আর্থশট প্রাইজ’ প্রবর্তন করেন। এই পুরস্কারের আওতায় পাঁচজন বিজয়ীকে তাদের পরিবেশবান্ধব প্রকল্পগুলো বড় আকারে বাস্তবায়নের জন্য ১০ লাখ পাউন্ড (প্রায় ১৩ লাখ মার্কিন ডলার) করে প্রদান করা হয়।

কেনসিংটন প্যালেসে এই রাজদম্পতির কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, প্রিন্সের কাছে আর্থশট মানে হলো হতাশার বদলে সম্ভাবনাকে বেছে নেওয়া। এটি প্রমাণ করে, আমাদের পৃথিবী যেসব গুরুতর পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলো সমাধানের জন্য মানুষের উদ্ভাবনী শক্তি, দৃঢ় সংকল্প ও সৃজনশীলতাও ঠিক ততটাই শক্তিশালী।

ক্রিকেট, ফ্যাশন ও সিনেমা অঙ্গনের তারকাদের মিলনমেলা

আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই রাজদম্পতির সঙ্গে যোগ দেবেন বেশ কয়েকজন বিশ্বখ্যাত তারকা। তাদের মধ্যে রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অভিনেত্রী আলিয়া ভাট, হলিউড অভিবাসী ও অভিনেতা রামি মালেক এবং ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’। এই অনুষ্ঠানেই ভারতে প্রথমবারের মতো সংগীত পরিবেশন করবে ‘টেক দ্যাট’। এক বিবৃতিতে ব্যান্ডদলটি জানিয়েছে, দীর্ঘ এত বছর পর প্রথমবার ভারতে পারফর্ম করা এবং পৃথিবীর সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করা অসাধারণ মানুষগুলোর পাশে থাকতে পারাটা সত্যিই বিশেষ কিছু।

আর্থশট অনুষ্ঠানের বাইরে আগামী বুধবার (১৮ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন উইলিয়াম ও কেট। কেনসিংটন প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, বিশ্বমঞ্চে উইলিয়ামের ক্রমবর্ধমান ভূমিকার পাশাপাশি প্রতিরক্ষা ও প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বই এই বৈঠকের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। এছাড়া সফরকালে তারা ভারতের ক্রিকেট, ফ্যাশন এবং চলচ্চিত্র জগতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেবেন।

অসুস্থতা ও সুস্থ হয়ে ওঠার লড়াই

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে কেট তার দাপ্তরিক কাজের চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন। ধীরে ধীরে জনসমক্ষে উপস্থিতি বাড়লেও এর আগে উইলিয়ামের কোনো বিদেশ সফরে তিনি সঙ্গী হননি। ২০২৪ সালের পর তার একমাত্র উল্লেখযোগ্য বিদেশ সফর ছিল চলতি বছরের মে মাসে; সে সময় প্রারম্ভিক শৈশব বিকাশ (আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট) নিয়ে কাজের অংশ হিসেবে তিনি একাই দুই দিনের জন্য ইতালি সফরে গিয়েছিলেন।

চলতি সপ্তাহে ‘কান্ট্রি লাইফ’ সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে কেট বলেন, হাসপাতালে আমাকে বলা হয়েছিল যে আমার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটি সরলরৈখিক হবে না। ভালো দিন যেমন আসবে, তেমনি খারাপ দিনও আসবে এবং এর জন্য সময় লাগবে।

প্রিন্স উইলিয়াম প্রিন্সেস কেট ভারত সফর ব্রিটিশ রাজপরিবার
সর্বাধিক পঠিত
  1. মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ
  2. মেয়েকে ‘বোঝা’ দিতে চান না, ৯০০ লোক খাইয়ে বৃদ্ধ সারলেন নিজের ‘তেরহভি’  
  3. ইসরায়েলে ঐক্যের সরকার গঠন করতে পারবেন নেতানিয়াহু-আইজেনকোট?
  4. শারীরিক সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব, কী বলছে মার্কিন কর্তৃপক্ষ?
  5. ইরানে বাস উল্টে নিহত ১২
  6. রাশিয়ার প্রধান শিল্পাঞ্চলে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x