Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:২৮, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:২৮, ১৫ নভেম্বর ২০২৬
আরও খবর
শোরুম থেকে ১১ কেজি স্বর্ণ-হীরার গয়না চুরি, জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার
জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানাল ভারত

মেয়েকে ‘বোঝা’ দিতে চান না, ৯০০ লোক খাইয়ে বৃদ্ধ সারলেন নিজের ‘তেরহভি’  

এনটিভি অনলাইন ডেস্ক
২১:২৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:২৮, ১৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২৫, ১৫ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:২৮, ১৫ নভেম্বর ২০২৬
ভারতের উত্তরপ্রদেশের বারাউত তহসিলের জোহরি গ্রামে বলজোর সিং নিজের ‘তেরহভি’ আয়োজন করেন

ভারতের উত্তরপ্রদেশের বাঘপতের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নিজের ‘তেরহভি’ (মৃত্যুর পর ১৩তম দিনে পালন করা আচার) নিজেই সম্পন্ন করেছেন। তার কোনো ছেলে নেই এবং তিনি চান না, একমাত্র মেয়ে এই দায়িত্বের ভার বহন করুক। এই ভাবনা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। খবর এনডিটিভির।

বারাউত তহসিলের জোহরি গ্রামে বলজোর সিং বসবাস করেন। সেখানে এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

‘তেরহভি’ হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আচার, যা মৃত্যুর ১৩তম দিনে পালন করা হয়। এতে ‘হবন’ (পবিত্র অগ্নিযজ্ঞ) এবং ভোজের মতো আনুষ্ঠানিকতা থাকে। সাধারণত মৃত ব্যক্তির ছেলেরাই এই আচার পালন করে থাকেন।

রোববার (১৫ নভেম্বর) প্রথা অনুযায়ী অগ্নিযজ্ঞ সম্পন্ন হয় এবং ভোজসভায় প্রায় ৯০০ জন মানুষ অংশ নেন।

এই ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে বলজোর সিং বলেন, ‘আমার কোনো ছেলে নেই, তাই আমি চেয়েছি—আমার মেয়ে যেন এই দায়িত্বের চাপে না পড়ে। আমি বেঁচে থাকতেই এই কাজ সম্পন্ন করে নিচ্ছি।’

বলজোর সিং তার ১০ বছর বয়সী নাতি মুকুলের মাথায় পাগড়ি পরিয়ে দেন, যার অর্থ হলো—দাদার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব তাকেই বহন করতে হবে।

অনুষ্ঠান শেষে বলজোর সিং বলেন, ‘আমার পরিবার এখানে উপস্থিত আছে, গ্রামের মানুষও এসেছেন। আমার এক মেয়ে, যার তিনটি সন্তান—দুই ছেলে ও এক মেয়ে। আমার দুই বিঘা জমি ছিল, যা আমি আগেই আমার নাতিকে লিখে দিয়েছি।’

এই আয়োজনের প্রস্তুতি ছিল বেশ বড়সড়, অনেকটা বড় কোনো উৎসবের মতোই। প্রায় ৯০০ মানুষের জন্য খাবার রান্নার উদ্দেশ্যে আটজন রাঁধুনিকে নিয়োগ করা হয়েছিল; মেনুতে ছিল লুচি, সবজি ও মিষ্টি।

বলজোর সিংয়ের মেয়ে পিঙ্কি বলেন, ‘আমার বাবা বেঁচে থাকতেই নিজের তেরহভি সম্পন্ন করছেন। আমি তার একমাত্র সন্তান, আমার কোনো ভাই নেই। বিষয়টি বেশ ভালো লাগছে।’

অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মন্ত্রী কে পি সিং উপস্থিত ছিলেন। এমন এক অনন্য আচার আয়োজনের জন্য তিনি ওই বৃদ্ধকে অভিনন্দন জানান।

ভারত শ্রাদ্ধানুষ্ঠান

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১৪ নভেম্বর ২০২৬
শোরুম থেকে ১১ কেজি স্বর্ণ-হীরার গয়না চুরি, জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার
১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট
১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানাল ভারত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
  2. যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
  3. ইসরায়েলের নিরাপত্তায় জাতীয় ঐক্যের সরকার চান নেতানিয়াহু
  4. সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি
  5. ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ২৫ নাবিক নিহত : জাতিসংঘ
  6. ড্রোন হামলা বনাম সাঁড়াশি অভিযান : পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ২৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x