Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৩, ১৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৩, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম : ট্রাম্প
মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস, স্পিকার পদে লড়বেন হাকিম জেফ্রিস
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন
২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

ইতিহাসের বৃহত্তম আইপিওতে ৮১.৩ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রোপিক

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৩, ১৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫০, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৩, ১৯ নভেম্বর ২০২৬
১১ নভেম্বর বেঙ্গালুরুতে একজন ব্যক্তি একটি স্মার্টফোন ধরে আছেন, যার পর্দায় ‘অ্যানথ্রোপিক’-এর লোগো প্রদর্শিত হচ্ছে। ছবি: এএফপি

ইতিহাসের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। এর মাধ্যমে গত জুনে স্পেসএক্সের ৭৫ বিলিয়ন ডলারের আইপিওর রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, তারা এবং সাত সহপ্রতিষ্ঠাতা মিলে ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার। খবর আল জাজিরার। 

বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে প্রত্যাশার চেয়েও বড় হয়েছে এই আইপিও। গত সপ্তাহে দাখিল করা নথিতে অ্যানথ্রোপিক ৭০ থেকে ৭৮ ডলার দামে ৮২ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছিল।

ক্লড এআইয়ের নির্মাতা প্রতিষ্ঠানটি ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছ থেকে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করতে যাচ্ছে। এতে মোট মূলধন সংগ্রহের পরিমাণ দাঁড়াবে ১০৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে, অতিরিক্ত শেয়ার কেনার সুযোগ কাজে লাগিয়ে স্পেসএক্সের আইপিও থেকে মোট ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সংগ্রহ হয়েছিল। নতুন আইপিওর পর অ্যানথ্রোপিকের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। বর্তমান মূল্যায়নে বিশ্বের ১২তম বৃহত্তম প্রতিষ্ঠান এটি, যার ঠিক ওপরে রয়েছে টেসলা।

‘এএনটি’ নামে নাসডাকে লেনদেন শুরু

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউইয়র্কের নাসডাক শেয়ারবাজারে ‘এএনটি’ প্রতীকে অ্যানথ্রোপিকের শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা।

২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক কয়েকজন গবেষক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আকাশচুম্বী বাজারমূল্য কতটা যৌক্তিক, তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে অ্যানথ্রোপিকের এই শেয়ারবাজারে যাত্রাকে।

এআইয়ের সম্ভাবনাকে সামনে রেখে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, এআই-সংশ্লিষ্ট ব্যয় ২০২৬ সালে ২ দশমিক ৭ ট্রিলিয়ন এবং ২০২৭ সালে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

বর্তমানে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের মোট বাজারমূল্যের প্রায় অর্ধেক এআই প্রযুক্তিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর দখলে। তবে এই বিপুল বিনিয়োগ ভবিষ্যতের বড় ব্যবসার ভিত্তি তৈরি করছে, নাকি ২০০০ সালের ডটকম ধসের আগের মতোই একটি জল্পনানির্ভর বুদ্‌বুদ তৈরি করছে- তা নিয়ে বিতর্ক রয়েছে।

এনভিডিয়া সংকটের মধ্যেই আইপিও

এনভিডিয়াকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগের মধ্যে অ্যানথ্রোপিকের আইপিও এসেছে। এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ বাজারেও এ পরিস্থিতির প্রভাব পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের মধ্যে গত সপ্তাহে এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশিত হয়নি।

এ ঘটনা যুক্তরাষ্ট্রে চীনের উন্নত চিপ ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জোরালো করেছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার ডাটা সেন্টার ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলোর উন্নত চিপ ব্যবহারের সুযোগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

গত এক মাসে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক প্রায় ৭ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৩০ শতাংশের বেশি। বৃহস্পতিবার এশিয়ার এআইনির্ভর শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার কসপি, হংকংয়ের হ্যাং সেং এবং তাইওয়ানের তাইএক্স সূচক নিম্নমুখী ছিল।

এআই খাতে বিনিয়োগকারীদের আস্থা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার আইপিও বিশেষজ্ঞ জে আর রিটার বলেন, অ্যানথ্রোপিকের বাজারমূল্য যৌক্তিক প্রমাণ করতে প্রতিষ্ঠানটি কতটা মুনাফা করতে পারবে, তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করবে। এর কিছু বিষয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরেও রয়েছে।

রিটার বলেন, ৩০ বছর আগে ইন্টারনেটকে ভবিষ্যতের বড় প্রযুক্তি হিসেবে দেখা হয়েছিল। সেটি মানুষের জীবন বদলে দিয়েছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তাও একইভাবে মানুষের জীবন বদলে দেবে।

তার মতে, ক্যানসার ও ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসা আবিষ্কারে অ্যানথ্রোপিকের এআই মডেল ব্যবহারের সম্ভাবনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে।

অন্যদিকে, ইয়র্কভিল আইভসের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস মনে করেন, অ্যানথ্রোপিকের বড় আইপিও প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে। এনভিডিয়াকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই সাফল্য এআই খাতের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনাকে আরও জোরালো করেছে বলে মন্তব্য করেন তিনি।

আইভসের পূর্বাভাস, আগামী কয়েক বছরে এআই বিপ্লবের পেছনে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে। তার মতে, প্রযুক্তি ও অবকাঠামো খাতের বিনিয়োগের পরবর্তী ধাপে অ্যানথ্রোপিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্র আইপিও ডলার এআই

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৯ ঘন্টা আগে
মার্কিন কংগ্রেসে নতুন ইতিহাস, স্পিকার পদে লড়বেন হাকিম জেফ্রিস
১৮ নভেম্বর ২০২৬
২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র
১৭ নভেম্বর ২০২৬
ডিএফসির মাধ্যমে দেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ হবে : মাহ্দী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজায় ইসরায়েলের অভিযান, শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা
  2. রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত
  3. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন
  4. পুতিন ও শির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে চীনে পৌঁছালেন ট্রাম্প
  5. সৌদি আরবের রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ
  6. ২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x