Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৫, ২৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৫, ২৮ নভেম্বর ২০২৬
আরও খবর
হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের
রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা, ক্ষতিগ্রস্ত ৫ যুদ্ধবিমান
রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
ইয়েমেনের বন্দরে সৌদি জোটের হামলা, সৌদিতে ড্রোন ধ্বংস
লিবিয়া ও বাল্টিক সাগরে জাহাজে হামলা, ইউক্রেনকে রাশিয়ার হুঁশিয়ারি

রাতভর হামলা, ১২৪৬ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার 

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৫, ২৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ২৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৫, ২৮ নভেম্বর ২০২৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি আকাশ হামলা অব্যাহত রয়েছে। রাতে নতুন করে চালানো হামলায় মস্কো অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া শত শত ড্রোনসহ ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর ৭ শতাধিক ড্রোন হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার (২৮ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় সমর্থিত ম্যাক্স প্ল্যাটফর্মে জানান, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে ৪৬০টির বেশি ড্রোন মস্কো অঞ্চলের দিকে ছুটে আসে। এর মধ্যে শহরের কাছাকাছি পৌঁছানোর সময় ১২৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মস্কোসহ এক ডজনেরও বেশি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনী ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ফিক্সড-উইং মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ধ্বংস করেছে। ইউক্রেন সীমান্তের নিকটতম অংশ থেকে মস্কোর দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল)। এ ছাড়া মন্ত্রণালয়ের উল্লেখ করা ভোলগোগ্রাদ ও ক্রাসনোদার অঞ্চলও ইউক্রেন থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে ইউক্রেনেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে ৭ শতাধিক রুশ ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন পাঁচজন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা সামরিক সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

যুদ্ধ পঞ্চম বার্ষিকীর দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের হামলা আরও তীব্র ও গভীরতর হয়েছে। বন্দিবিনিময় ছাড়া সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

রাশিয়া ইউক্রেন ড্রোন হামলা মস্কো

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া

৭ ঘন্টা আগে
হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের
২৫ নভেম্বর ২০২৬
রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
২৪ নভেম্বর ২০২৬
লিবিয়া ও বাল্টিক সাগরে জাহাজে হামলা, ইউক্রেনকে রাশিয়ার হুঁশিয়ারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ
  2. পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
  3. ইরানি বাহিনীর গোলাবর্ষণের মুখে পালাল যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
  4. হরমুজের নীল জলে যুদ্ধের বিভীষিকা, সাঁতার কাটতে গিয়ে যা দেখলেন ব্রিটিশ পরিবেশকর্মী
  5. সৌদিতে হুথি হামলার নিন্দা, নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার পাকিস্তান-তুরস্কের
  6. হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x