পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, ৫ পুলিশসহ নিহত ১৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক অঞ্চল কোহাট জেলার কোহাট পুলিশ লাইন্সে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক লোক। খবর পাকিস্তানের গণমাধ্যম ডনের।টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ধসে পড়া একটি ভবনের পাশে বেশকিছু নাগরিক জড়ো হয়ে আছে। সেখানকার ধ্বংসস্তূপ থেকে তারা জিনিসপত্র...