‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের প্রথম প্রকাশ শুক্রবার
লেখক ও সাংবাদিক আবিদ আজমের সম্পাদনায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে 'জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া'। যেখানে স্থান পেয়েছে দেশের তিন শতাধিক ছড়াকারের ছড়া। আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে গ্রন্থটির প্রথম প্রকাশ অনুষ্ঠিত হবে। গ্রন্থভুক্ত বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল তরুণ ছড়াশিল্পীরা এই জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক ছড়াপাঠে অংশ নেবেন।
গ্রন্থটির প্রধান সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সহকারী সম্পাদক 'হাদি জিন্দাবাদ'খ্যাত ছড়াকবি জিয়া হক।
গ্রন্থের সম্পাদক ছড়াকবি আবিদ আজম এনটিভি অনলাইনকে জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও সময়ের রাজনৈতিক-সামাজিক বাস্তবতাকে ছড়ার ভাষায় ধারণ করতেই এই সংকলন প্রকাশ করা হয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় চার হাজার ছড়ার ভেতর থেকে বাছাই করে ছড়াগুলো সংকলিত হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ছড়াশিল্পীদের উপস্থিতিতে ছড়াপাঠের মধ্য দিয়ে গ্রন্থটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
যেখানে বাংলা একাডেমির মহাপরিচালক এবং ছড়াকারদের অংশগ্রহণে বিশিষ্টব্যক্তিরাও উপস্থিত থাকবেন।
গ্রন্থনার পক্ষ থেকে জনানো হয়েছে, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্রজনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট ফুটে উঠেছে এই সংকলনে স্থান পাওয়া ছড়াগুলোতে। আগামীর দুর্জয় প্রেরণা ও পাথেয় হিসেবে এ সংকলন জুলাইয়ের মূল্যবোধ এবং শহীদের আত্মদানের উদ্দেশকে সাহিত্যের ভাষায় ইতিহাসের কাছে তুলে ধরেছে।
গ্রন্থের সূচিপত্র বলছে, ৩৬০ পৃষ্ঠায় তিন শতাধিক ছড়াকারের ছড়া স্থান পেয়েছে এই গ্রন্থে। তাদের মধ্যে রয়েছে আবু সালেহ, আল মুজাহিদী, জাহাঙ্গীর ফিরোজ, রেজাউদ্দীন স্টালিন, সাম্য শাহ, শাহীন রেজা, মাহমুদউল্লাহ, আল হাফিজ, টোকন ঠাকুর, পলিয়ার ওয়াহিদ, ফজলুল হক তুহিন, অনিক খান, আফসার নিজাম, মামুন সারওয়ার, আবদুল লতিফ, ফারুক হোসেন, আবু জাফর ছালেহী, আবদুল্লাহ তারেক, আমিন আল আসাদ, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম মামুন, জিয়া হক, সৈয়দ আহসান কবীর, জিসান মেহবুব, জুলফিকার শাহাদাৎ, সৈয়দ রনো, জেসমিন জাহান, জেসমিন সুলতানা চৌধুরী, তানভীর ইসলাম, তানভীর শুভ, তানজিনা ফেরদৌস, তুহিন তৌহিদ, তুষা নূর, দিশা হাসান, দীদার মাহদী, শাকিল মাহমুদ, নকীব মুকশি, নকীবুল হক, নজরুল ইসলাম শাহ, নবীন সাদিক, জাকির আবু জাফর, জামসেদ ওয়াজেদ, আমিরুল মোমেনীন মানিক, নাসির হেলাল, নাসিরুদ্দীন তুসী, নুরজ্জামান ফিরোজ, নোমান সাদিক, সুমন রায়হান, সেলিম এমরাজ, সৈয়দ আল ফারুক প্রমুখের ছড়া।
আরও আছে সৈয়দ নাজমুল আহসান, সোহেল আমিন বাবু, বোরহান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, হাবিব কাইয়ুম, হামিদা আনজুমান, হারুন আল রশিদ, হালিমা মুজা, হাসনাইন আহমেদ, হাসনান যুবায়ের আহমেদ, হাসান আলীম, হাসান মেহেদী, হাসান রোবায়েত, হাসান হাফিজ, হিশাম আল মোহনাত, হুসনে মোবারক, হোসাইন মোস্তফা, অলাত এহসান, আইউব সৈয়দ, আকরাম সাবিত, আখতার ইবনে জওহর, আজরা পারভীন, সাঈদ আজাদুল হক আজাদ, আতিক হেলাল, আতিফ আবু বকর, আনওয়ারুল কবীর বুলু, আনিসুর রহমান, আবদুল হাই ইদ্রিসী, আবদুল হাই শিকদার, আবদুল হামিদ মাহবুব, আবদুল্লাহ আল খায়ের, আবিদ আজম, আবু ইউসুফ সুমন, আবু সাহেদ, আবু হাসান তাহের, আবুবকর সালেহ, আবুল খায়ের বুলবুল, আবুল হোসাইন মাহমুদ, আমিন হানিফ, আমিনুল ইসলাম হুসাইনী, আমির খসরু সেলিম, আরকানুল ইসলাম, আরমান জিহাদ, আরিফ বখতিয়ার, আরিফ হোসেন সবুজ, আরিয়ান সিদ্দিক, আলতাফ হোসাইন রানা, আলম শামস, আলমগীর কবির, আলাউদ্দিন কবির, আহমদ আমিন, আহমদ মতিউর রহমান, আহমদ সাইফ, আহমাদ স্বাধীন, এ কে আজাদ, এ কে আজাদ ফাহিম, এমরান কবির, এরশাদ জাহান, এস এম শহীদুল আলম, আল নাহিয়ান, আহমেদ ইসহাক, আহাদ আলী মোল্লা।
ইফতেখার শিবলী, ইভা জান্নাত শহিদা, ইমরান মাহফুজ, ইয়াহইয়া ইউসুফ, ইরফান তানভীর, ইরশাদ জামিল, ইসমাত মির্যা, এ বি এম সোহেল রশিদ, এনায়েত রসুল, ওয়াহিদ আল হাসান, ওরাকা বিন বাশার, ওলি মুন্সী।
কবীর হোসেন, কবিরাজ মনির হোসেন, কাজী জহিরুল ইসলাম, কাজী মাজেদ নওয়াজ, কাজী মারুফ, কাজী সুলাইমান, কামরুজ্জামান, কামরুল আলম, কামাল মুস্তাফা, কামাল হোসাইন খান, কাওসার কবির, খোন্দকার হুমায়ূন কবীর, গাজী তানভীর আহমদ, গোলাপ আমিন, গোলাম নবী পান্না, গোলাম রব্বানী টুপুল, জগলুল হায়দার, জনি সিদ্দিক, জনি হোসেন কাব্য, জব্বার আল নাঈম, জয়নব জোনাকি, জসিম উদ্দিন বিজয়, জসীম আল ফাহিম, জসীমুদ্দিন মোল্লা, জাকারিয়া আব্দুল্লাহ্, জানে আলম, জালাল খান ইউসুফী, জালাল জাবির, জাহাঙ্গীর হোসাইন, জাহিদ আবেদীন, জি এম গোলাম মোস্তফা, জুবায়ের বিন ইয়াছিন, দর্পণ বড়ুয়া, দিপ্র হাসান, নাহিদ যাযাবর, নীহার মোশারফ, নূরুন্নাহার নীরু, নেয়ামুল হক।
তাছাদ্দুক হোসেন, তাজ ইসলাম, তানজিদ শুভ্র, তুয়া নূর, তোরাব আল হাবীব, তৌহিদ আহমেদ, নজরুল ইসলাম শান্তু, নয়ন আহমেদ, নাঈম আল ইসলাম মাহিন, নাঈমুল হাসান তানযীম, নাছিব মাহদী, নূর-ই-ইলাহী।
পথিক মোস্তফা, পথিক রানা, ফজলুল হক মিলন, বকুল আকতার দরিয়া, মতিউর রহমান, মনজুর মোরশেদ, মনসুর আজিজ, মফিজুল হক, মহসিন আহমেদ, মাঈন উদ্দিন আহমেদ, মাসুম আওয়াল, মাসুমা জাহান, মাহফুজ ইকরাম, ফরহাদ হোসেন, ফরিদ সাইদ, ফারুক খান, ফেরদৌস সালাম, ফেরদৌসী সুলতানা রুনা, বকুল আশরাফ, বাবু হক, বিলাল হোসাইন নূরী, মঈন মুনতাসীর, মঈন মুসতাকিম, মঈন শেখ, মহিবুর রহিম, মাইন উদ্দিন হাসান, মাঈন উদ্দিন জাহেদ, মারজান বিনতে ছালেছ, মালেক ইমতিয়াজ, মালেক মাহমুদ, মাহদী হাসান, মাহফুজ ফারুক, মাহফুজা অনন্যা, মাহমুদ মেঘ, মিজানুর রহমান শামীম, মিতা আলী, মাহফুজুর রহমান আখন্দ, মাহবুবা চৌধুরী, মাহবুবুল আলম কনক, মাহমুদুল হক জালীস, মিজান ফারাবী, মুনীরুল ইসলাম মুন্সি, মুর্শিদ-উল-আলম, মুস্তফা হাবীব, মুস্তাফা ইসলাহী, মুস্তাফা মজিদ, মুস্তাফা মহিউদ্দীন, মুহাম্মদ আসাদুজ্জামান, মুহাম্মদ এনায়েত কবীর, মুহিব নেসার, মুহিববুল্লাহ জামী, মুহিম মাহফুজ, মেজু আহমেদ খান, মোকাদ্দেস-এ-রাব্বী, মোফাজ্জাল হোসাইন, মোরশেদ আলম হৃদয়, মোরশেদ কমল, মোশাররফ হোসেন খান, মোহাম্মদ আশিক উজ্জামান, মোহাম্মদ জালাল উদ্দিন, মো. আব্দুল আজিজ মিঞাজী, মো. ইলিয়াস।
রকিব লিখন, রকিবুল ইসলাম, রফিক মুহাম্মদ, রফিক হাসান, রফিকুল ইসলাম তাওহিদ, রবিউল কমল, রবিউল মাশরাফী, রহমান তাওহীদ, রহমান মল্লিক, রাকিবুজ্জামান লিয়াদ, রাকিবুল রকি, রানা হামিদ, রানা হোসেন, রাসেল আবদুর রহমান, রাসেল খান, রিতা ফারিয়া রিচি, রিবন রায়হান, রেজা কারিম, রেদওয়ানুল হক, রোদ্দুর অরিত্র, রোহানী সাম্য, শওকত হোসেন, শফিক শাহরিয়ার, শফিকুর রহমান সবুজ, শফিকুল আলম টিটন, শরিফ আহমাদ, শরিফ ওসমান হাদি, শহিদ আজাদ, শাওয়াল খান, শাকিব হুসাইন, শাকিল রিয়াজ, শান্তা মারিয়া, শামস আরেফিন, শালী দান, শামীম খান যুবরাজ, শামীম শাহাবুদ্দীন, শায়লা রহমান, শারাবান তাহুরা, শাহ আলম বাদশা, শাহজাহান মোহাম্মদ, শাহনাজ পারভীন, শাহরিয়ার মাসুম, শাহরিয়ার শাহাদাত, শাহাদাত ফাহিম, শাহাদাত সুফল, শাহাবউদ্দিন শামীম, শাহাবুদ্দীন নাগরী, শাহিন রিজভি, শাহীন ইমতিয়াজ, শাহেদ শফিক, শিকদার মোস্তফা, শেরিফ ফারুকী, সফিক ইসলাম, সরদার আব্বাস উদ্দিন, সাইনা ইসলাম, সাইফ মাহদী, সাইফুর রহমান লিটন, সাঈদ ইসলাম, সাজজাদ হোসাইন খান, সাজ্জাক হোসেন শিহাব, সাদমান হাফিজ শুভ, সাবিত সারওয়ার, সাব্বির উদ্দিন আহমেদ, সায়ীদ আবুবকর, সায়ীদ উসমান, সালমান সাদ, সালাম ফারুক, সালেহা ইসলাম, সাহেদ বিপ্লব, সিদ্দিক আবু বকর, সুজন হাসান, সুদীপ কুমার দীপ, সুবর্ণা দাশ মুনমুন।
সৌর শাইন, সৌরভ অপু, স্বরেআ কাদির, স্মিতা জান্নাত, হারুন ইবনে শাহাদাত, হালিমা মুক্তা, হাসনাইন ইকবাল, হাসনাৎ যুবায়ের আহমদ, হাসান ইবরাহীম, হিশাম আল মহান্নাভ প্রমুখের লেখা।
গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন দেবাশিস চক্রবর্তী আর অলংকরণে ছিলেন আনিসুজ্জামান সোহেল। যার মূল্য ধরা হয়েছে ৭০০ টাকা।

এনটিভি অনলাইন ডেস্ক