Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৫৪, ১৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৫৪, ১৩ এপ্রিল ২০২৬
আরও খবর
কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ও ময়মনসিংহে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
পান্তা-ইলিশ: ইতিহাসের ধারাবাহিকতা, নাকি নতুন সংস্কৃতি?
চৈত্র সংক্রান্তি আজ

ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৫৪, ১৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৫৪, ১৩ এপ্রিল ২০২৬

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হবে। বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হবে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউ-টার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শোভাযাত্রা শেষ হবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। শোভাযাত্রা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রবেশ পথ ও সংলগ্ন সড়ক বন্ধ থাকবে। শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার্থে আশপাশ দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্বকীয়তাকে বজায় রেখে লোক-ঐতিহ্য ধারণ করে, বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণভাবে এ বছরও শোভাযাত্রায় সর্বজনীন অংশগ্রহণের আয়োজন করা হয়েছে। 

এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ থাকবে। তাহলো—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। লোকজ প্রতীকের ধারায় এগুলো শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার বহুমাত্রিক তাৎপর্য বহন করে। 

প্রতিটি মোটিফেই প্রতিফলিত হবে বাংলার লোক-ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্র শিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, এসো হে বৈশাখ ও দেশাত্মবোধক সংগীত শোভাযাত্রার আবহকে আরও উদ্দীপনাময়, প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলবে। শোভাযাত্রায় ২শ’ জন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বহন করবেন।

পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। 

নববর্ষের শোভাযাত্রায় কোনো ধরনের ইংরেজি প্ল্যাকার্ড ব্যবহার করা যাবে না। এ ছাড়া বেলুন ও ফেস্টুন উড়ানো এবং আতশবাজি পোড়ানো যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

বর্ষবরণ শোভাযাত্রা চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ রাজু ভাস্কর্যের পেছনের গেইট,  চারুকলা অনুষদ সম্মুখস্থ ছবির হাটের গেইট এবং বাংলা একাডেমির সম্মুখস্থ রমনা কালী মন্দির সংলগ্ন গেইট বন্ধ থাকবে।

নববর্ষের দিন ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকাল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ৫টার পর ক্যাম্পাসে কোনভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে। 

আজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।

নববর্ষের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোন ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন। 

ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশে-পাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

নববর্ষ উপলক্ষ্যে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিল্প ও সাহিত্য
১৪ এপ্রিল ২০২৬
ইতিহাসের ধারাবাহিকতা, নাকি নতুন সংস্কৃতি?
১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি আজ
১০ এপ্রিল ২০২৬
শিল্পকলায় চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপনে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা 
০৮ এপ্রিল ২০২৬
শিল্পকলার কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত
০৭ এপ্রিল ২০২৬
বৈসাবিকে স্বাগত জানিয়ে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজন
১৩ মার্চ ২০২৬
বইমেলায় প্রান্ত সাহার প্রথম বই
১৪ ফেব্রুয়ারি ২০২৬
আজ পহেলা ফাল্গুন
০৬ ফেব্রুয়ারি ২০২৬
শিল্পকলায় ‘লুৎফার প্রদীপ’ মঞ্চস্থ হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি
২৩ জানুয়ারি ২০২৬
শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে আজ মঞ্চস্থ হবে ‘জেনারেল ওসমানী’
১৭ জানুয়ারি ২০২৬
কলকাতা বইমেলায় এবার অনুপস্থিত আমেরিকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যশোর ইনস্টিটিউটে সংস্কার ও উন্নয়ন পর্ষদের নিরঙ্কুশ জয়
  2. কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ও ময়মনসিংহে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
  3. ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
  4. সাবেক সচিব ওয়ালিউল ইসলামের গ্রন্থ ‘একাত্তরের ইতিকথা’-র মোড়ক উন্মোচন
  5. শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
  6. শিল্পকলায় চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপনে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x