Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
০৪:২৫, ২১ নভেম্বর ২০১৫
আপডেট: ০৪:২৮, ২১ নভেম্বর ২০১৫
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
০৪:২৫, ২১ নভেম্বর ২০১৫
আপডেট: ০৪:২৮, ২১ নভেম্বর ২০১৫
আরও খবর
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন সিইসি
২ লাখ টাকাসহ জামায়াতের ভোটকেন্দ্র সমন্বয়ক আটক
যশোরে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন, সব কেন্দ্রে সিসি ক্যামেরা
শেখ হাসিনার আমলে ভোট কেমন হতো?
বাগেরহাটে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, নিরাপত্তায় ৫ বাহিনী

সারসে শান্তি মেলে যে গ্রামে

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
০৪:২৫, ২১ নভেম্বর ২০১৫
আপডেট: ০৪:২৮, ২১ নভেম্বর ২০১৫
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
০৪:২৫, ২১ নভেম্বর ২০১৫
আপডেট: ০৪:২৮, ২১ নভেম্বর ২০১৫
চরাঞ্চলের গ্রাম মোল্লানের গাছগাছালিকে আপন করে নিয়ে সারস পেতেছে সংসার। আর মোল্লানের মানুষও বরণ করে নিয়েছে অতিথিদের। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লান গ্রামে গড়ে উঠেছে সারস বক পাখির অভয়ারণ্য। এলাকার শিমুল, কড়াই, কদম, পিঠালিসহ বেশ কিছু বড় বড় গাছে বাসা বেঁধে অবস্থান করছে শত শত পাখি। ভোর কিংবা রাত পাখির কলতানে মুখরিত থাকে গোটা মোল্লান গ্রাম। প্রতিদিন নীল আকাশের নিচে প্রচুর পাখির অবাধ বিচরণ মুগ্ধ করছে সাধারণ মানুষকে। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা নিজেরাই এদের রক্ষা করার চেষ্টা করি। এরা থাকলে মনে হয় যেন আমাদের বাড়ি পাহারা দিচ্ছে কেউ।’

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা নদীর শেখ হাসিনা সেতু পেড়িয়ে মাত্র আট কিলোমিটার দূরের গ্রামীণ জনপদ মোল্লান। চরাঞ্চলের সুন্দরপুর ইউনিয়নের এই মোল্লান গ্রামে বাসা বেঁধেছে শত শত সারস বক পাখি। শামুখ খোল প্রজাতির এই বকের উড়াউড়ি ও কল-কাকলিতে মুখরিত থাকে দিন-রাত সব সময়। তবে তাতে বিন্দুমাত্র বিরক্তি নেই এলাকাবাসীর। দূর থেকে আষাঢ় মাসের দিকে আসা বক পাখিগুলো সাত থেকে আট মাস থাকার পর আবারও চলে যায় দূরে কোথাও। 

চরাঞ্চলের পদ্মা, পাগলা আর মহানন্দা নদীর সংযোগস্থলের গ্রাম মোল্লানে ১৯৯৮ সালের দিক থেকে আসা শুরু হয় বক পাখির। প্রথমে অল্প পরিমাণ পাখি আসলেও দিনে দিনে তার সংখ্যা বাড়তে থাকে।
অতিথি এই পাখিগুলোকে স্থানীয় বাসিন্দারাও বরণ করে নিয়েছেন আপন হিসেবে। আর প্রতিদিন পাখি দেখতে ভিড় করছে দূরদুরান্তের সাধারণ মানুষ। স্থানীয়রা নিজ উদ্যোগেই বন্ধ করে দিয়েছেন পাখি শিকার। 

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এখানে আসা পাখির সংখ্যা কয়েকশত। এরা আকাশে উড়ছে। গাছের ডালে বসছে। দূর দূরান্ত থেকে মানুষ এ এলাকায় আসে পাখি দেখতে। 

স্থানীয় আরো এক বাসিন্দা জানান, ১৯৯৮ সাল থেকে এসব পাখি এ অঞ্চলে আসতে থাকে। গাছে ডিম পাড়ে। সে ডিম থেকে বাচ্চাও আসে। অনেক লোক আসে পাখি শিকার করতে। কিন্তু আমরা দেই না। তিনি জানান, রাতে পাখির কিচির মিচির এমন মনে হয় আমার বাড়ির চারপাশে পাহারাদার আছে। 

মোল্লানসহ আশের পাশের গ্রামের পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে উপযোগী বৃক্ষ রোপনসহ জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। 
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘আমরা জনগণের মাঝে প্রচার করেছি, তারা অতিথি পাখি। তাদের যেন কোনো কষ্ট না হয়। এদের আপনারা দেখে রাখবেন। এসব পাখির সেবাযত্নের বিষয়টিও আমরা পরিষদ থেকে করার চেষ্টা করি।’ 

সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x