Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
২১:৫০, ২৮ মে ২০২৫
আপডেট: ২১:৫৬, ২৮ মে ২০২৫
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
২১:৫০, ২৮ মে ২০২৫
আপডেট: ২১:৫৬, ২৮ মে ২০২৫
আরও খবর
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে : পাটমন্ত্রী
জনগণ সংস্কার ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে : আলী রীয়াজ
ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
নিজেকে ৭০ নম্বর দিলেন অর্থ উপদেষ্টা
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ভেড়ামারা-হাদল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
২১:৫০, ২৮ মে ২০২৫
আপডেট: ২১:৫৬, ২৮ মে ২০২৫
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
২১:৫০, ২৮ মে ২০২৫
আপডেট: ২১:৫৬, ২৮ মে ২০২৫
পাবনার ভাঙ্গুড়ার ভেড়ামারা থেকে ফরিদপুর উপজেলার হাদল পর্যন্ত বেহাল দশায় থাকা ৩ কিলোমিটার রাস্তার একটি চিত্র। ছবি : এনটিভি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা থেকে ফরিদপুর উপজেলার হাদল পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি বেহাল দশায় পতিত হয়েছে। দীর্ঘদিন সংস্কারবিহীন থাকায় সড়কটির ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শতশত মানুষ ও যানবাহন, ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

আজ বুধবার (২৯ মে) সরেজমিনে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১২ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করে। তবে নির্মাণের অল্প কিছুদিনের মধ্যেই সড়কটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। এরপর একে একে পুরো রাস্তাটিই ভেঙে পড়ে। এলাকাবাসীর অভিযোগ করে বলে, নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সড়কটি বেশি দিন টেকসই হয়নি। নির্মাণের তিন থেকে চার বছরের মধ্যেই এটি চলাচলের অনুপযোগী হয়ে যায়।

বর্তমানে সড়কটির অধিকাংশেই বড় বড় গর্ত, ভাঙাচোরা খোয়া এবং কোথাও কোথাও কাঁচা মাটির মতো হয়ে গেছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এমনকি শুকনো মৌসুমেও এই রাস্তায় চলতে গিয়ে যানবাহনের চালক ও যাত্রীরা পড়ে যান চরম ঝুঁকিতে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।

হাটগ্রামের বাসিন্দা মো. আব্দুল কাদের বলেন, ‘এই রাস্তা দিয়ে বাজারে যেতে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে আরও সমস্যা হয়। এমনকি গর্ভবতী নারীদের নিয়ে যেতে অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।’

একই এলাকার শিক্ষার্থী মাহি আক্তার বলেন, ‘প্রতিদিন স্কুলে যেতে আমাদের খুব কষ্ট হয়। গাড়ি পাওয়া যায় না, আর পেলেও রাস্তায় এত গর্ত যে গাড়ি প্রায় বন্ধ হয়ে যায়।’

গাড়িচালকদের অভিজ্ঞতাও ভয়াবহ। স্থানীয় সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, ‘এই রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিন আমাদের গাড়ির চাকা, যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। যাত্রী নিয়ে যেতে ভয় লাগে, দুর্ঘটনা হলে দায় নেবে কে?’

পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল হক রাস্তার দুরবস্থার কথা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো হলেও এখনও কোনো সংস্কার কাজ শুরু হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি নিজে সড়কটি পরিদর্শন করেছি। আমরা সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। প্রকল্প অনুমোদন হলে দ্রুত সড়কটির কাজ শুরু করা হবে।’

পাবনা সড়কের বেহাল দশা জনদুর্ভোগ এলজিইডি সংস্কার
১৭ জানুয়ারি ২০২৬
পৈতৃক বাড়িতে কবি বন্দে আলী মিয়ার জন্মবার্ষিকী পালিত
১৫ জানুয়ারি ২০২৬
জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা
১৫ জানুয়ারি ২০২৬
৮ পাতি সরালি উন্মুক্ত করলেন পাবনার পাখিপ্রেমীরা
১২ জানুয়ারি ২০২৬
পাবনার দুটি আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল
১১ জানুয়ারি ২০২৬
কারাগারে মারা গেলেন সংগীতশিল্পী প্রলয় চাকি
১১ জানুয়ারি ২০২৬
‘পাবনা-১ ও ২ নির্বাচন স্থগিত করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে ইসি’
০৯ জানুয়ারি ২০২৬
বেড়ার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ির যুগপূর্তি
০৫ জানুয়ারি ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী
৩১ ডিসেম্বর ২০২৫
ঈশ্বরদীতে তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি, সূর্যের দেখা নেই ৬ দিন
২৩ ডিসেম্বর ২০২৫
দেশি মাছের অভাবে বিলুপ্তির পথে ভাঙ্গুড়ার শুঁটকি চাতাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ১৪ উপজেলায়
  2. এলপি গ্যাসের দাম কমলো
  3. চিনিকলের বর্জ্যে দূষিত হ‌চ্ছে চন্দনা-বারাশিয়া নদীর পানি
  4. প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্বে
  5. ফরিদপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর চাষ
  6. গণভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x