Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১০:২০, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৫
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১০:২০, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
‘পরিচয় বদল’ করে কারাগার থেকে পালালেন আসামি
হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা
কসবা সীমান্তে বিপুল ভারতীয় শাড়ি জব্দ

টিকিট কেটে ঢুকতে হচ্ছে কমলা বাগানে, ভিড় করছেন হাজারো মানুষ

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১০:২০, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৫
শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)
১০:২০, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রতিদিন বিকেল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা বাগান দেখতে ভিড় করেন মানুষ। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাণিজ্যিকভাবে চায়না-থ্রি জাতের কমলার চাষ করে সাড়া ফেলেছেন প্রবাসফেরত যুবক আলমগীর মিয়া। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষ করে দেশে এসে জঙ্গলের মাঝে দুই বিঘা জমি লিজ নিয়ে ইউটিউব দেখে শুরু করেন কমলা চাষ। একসময় যে জমিতে মানুষ থাকত আতঙ্কে, এখন প্রতিদিন বিকেলে সেখানে মানুষের ভিড় জমে কমলা বাগান দেখতে। বাগানে ঢুকতে দর্শনার্থীদের টিকিটপ্রতি গুনতে হচ্ছে ২০ টাকা। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের এই কমলা বাগান দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো মানুষ ভিড় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই বাগানটি পরিণত হয়েছে এক নতুন দর্শনীয় স্থানে।

‘ফলের রাজ্য’ হিসেবে পরিচিত বিজয়নগর উপজেলায় আগে থেকেই আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, মাল্টা ও পেয়ারার মতো নানা মৌসুমি ফলের চাষ হয়ে আসছে। মাল্টার পর এখন নতুন সংযোজন হয়েছে চায়না কমলা, যা কৃষিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

কমলা বাগানকে ঘিরে বাগানের আশপাশে গড়ে উঠেছে ফুচকা, পিঠা, ঝালমুড়ি, ভাজাপোড়া ও চায়ের বেশকিছু অস্থায়ী দোকান। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন এসব দোকানে বিক্রি হচ্ছে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার পণ্য, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

জানা গেছে, প্রবাসফেরত যুবক মো. আলমগীর ভূঁইয়া পাঁচ বছর আগে মাত্র দুই বিঘা জমি ১৬ বছরের জন্য বর্গা নিয়ে ইউটিউব দেখে চায়না-থ্রি জাতের কমলার চাষ শুরু করেন। রোপণের দুই বছরের মধ্যেই ফলন পেতে শুরু করেন তিনি। বর্তমানে তার বাগানে ১৮০টি গাছে ঝুলছে ছোট ছোট হলুদ রঙের দৃষ্টিনন্দন কমলা।

দেখতে আকর্ষণীয় চাইনিজ কমলার মতোই সুস্বাদু হওয়ায় মুহূর্তেই এসব কমলার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও টিকটকে। ফলে প্রতিদিনই বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও বানাচ্ছেন, কেউ আবার ঝুলন্ত কমলা দেখে মুগ্ধ হচ্ছেন। অনেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এই কমলা বাগানে এসে কনটেন্ট তৈরি করছেন।

কৃষক আলমগীর ভূঁইয়া জানান, শুরুতে এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ তাকে এই কমলা চাষে নিরুৎসাহিত করেছিল। তবে তিনি দৃঢ় মনোবল নিয়ে মাত্র চার লাখ টাকা পুঁজি বিনিয়োগ করে কাজ শুরু করেন। বর্তমানে তিনি সফলতার মুখ দেখছেন। চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে তার বাগানে শুরুর দিকে কিছু ফল ঝরে পড়েছে। তারপরও দুই মেট্রিকটন কমলা উৎপাদনের আশা করছেন, যার বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

বাগানে প্রবেশের জন্য টিকিট চালুর বিষয়ে চাষি আলমগীর বলেন, ‘শুরুতে আমার বাগান সবার জন্য উন্মুক্ত ছিল। মানুষ নিজের মতো করে কমলা পেড়ে খেত বা নিয়ে যেত। কিন্তু পরে অনেকেই বিনা অনুমতিতে গাছ থেকে ফল পেড়ে ফেলে। গাছের ক্ষতি হওয়ায় বাধ্য হয়ে ২০ টাকা টিকিট চালু করেছি। এখন সবাই ছবি ও ভিডিও করতে পারবেন, তবে গাছ থেকে নিজের হাতে কমলা পাড়া নিষেধ।’

আলমগীর আরও জানান, আগে কমলা বিক্রি হতো কেজিপ্রতি ২২০ টাকা। টিকিট চালুর পর দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে তিনি দাম কমিয়ে কেজিপ্রতি ২০০ টাকা করে বিক্রি করেছেন।

এদিকে, কমলা বাগানকে কেন্দ্র করে প্রতিদিনই এলাকায় সৃষ্টি হচ্ছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের দাবি, চায়না কমলার এই সাফল্য বিজয়নগরের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অন্য কৃষকরাও এতে উৎসাহিত হবেন।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, বিজয়নগরের দুজন কৃষক তিন বিঘা জমিতে কমলার আবাদ করেছেন। বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুরে কৃষক আলমগীর মিয়ার দুই বিঘা ও ছতরপুর গ্রামের কৃষক খোকন মিয়ার এক বিঘা। এবার দুই মেট্রিক টনের বেশি কমলা উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় আট লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া কমলা বাগান
১৭ জানুয়ারি ২০২৬
‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’
১২ জানুয়ারি ২০২৬
নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
১০ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-১ এর স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ
১০ জানুয়ারি ২০২৬
ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ বরখাস্ত
০৯ জানুয়ারি ২০২৬
কর্মীর আমন্ত্রণে সপরিবারে ব্রাহ্মণবাড়িয়ায় মালদ্বীপের শিল্পপতি
০২ জানুয়ারি ২০২৬
মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি ক্ষোভ নেই : রুমিন ফারহানা
০২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
০১ জানুয়ারি ২০২৬
বছরের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন বই
৩০ ডিসেম্বর ২০২৫
পাথরবাহী ট্রাক থেকে ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ
২৯ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জোনায়েদ সাকি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x