Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
১৪:২৫, ০৭ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৬, ০৭ জুন ২০২৬
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
১৪:২৫, ০৭ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৬, ০৭ জুন ২০২৬
আরও খবর
ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ল খাদে, ভাঙল রোগীর পা
আইনজীবী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
এমপি গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবি এলাকাবাসীর
করতোয়া নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর
জামায়াত নেতার অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

খয়রাবাদ নদীর ভাঙন রোধে ঝালকাঠিতে ভুক্তভোগীদের মানববন্ধন

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
১৪:২৫, ০৭ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৬, ০৭ জুন ২০২৬
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
১৪:২৫, ০৭ জুন ২০২৬
আপডেট: ১৪:৩৬, ০৭ জুন ২০২৬
ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর তীব্র ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা। ছবি : এনটিভি অনলাইন

ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর তীব্র ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা। আজ রোববার (৭ জুন) নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি-দপদপিয়া সড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মণীষা চক্রবর্তী। মানববন্ধন শেষে তারই নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নলছিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খয়রাবাদ নদীর ধারাবাহিক ভাঙনে নদী তীরের মানুষ আজ ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব ও গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান বর্ষা মৌসুমে এই ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড অতিদ্রুত ভাঙন রোধে স্থায়ী বাঁধ বা কার্যকর পদক্ষেপ না নিলে উপজেলার মানচিত্র থেকে আরও বেশ কিছু এলাকা বিলীন হয়ে শত শত মানুষ নতুন করে গৃহহীন হবে।

প্রধান বক্তার বক্তব্যে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা দেখতে পাচ্ছি নদী ভাঙনের কারণে দেশে গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিগত কোনো সরকারই নদীর তীরবর্তী মেহনতি মানুষদের রক্ষায় স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকারও যদি খয়রাবাদ নদীসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ নদীর তীরবর্তী মানুষদের সুরক্ষায় দ্রুত টেকসই পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা বুঝে নেব জনগণের ভাগ্যের কোনো প্রকৃত পরিবর্তন আসেনি।

দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন কমিটির আহ্বায়ক ফরিদ আহমদ, স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী বেলাল হোসেন, বাসদ বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম এবং সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট বাকেরগঞ্জ উপজেলার উপদেষ্টা আমিনুর রহমান। এছাড়া ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের পক্ষে রহিমা বেগম, রানী বেগম, হৃদয় ও হেনারা বেগম তাদের দুর্ভোগের কথা তুলে ধরে বক্তব্য দেন।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকার নদী ভাঙন কবলিত বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক নারী-পুরুষ ও বাসদের স্থানীয় নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন নদী ভাঙন ঝালকাঠি খয়রাবাদ নদী
১০ জুন ২০২৬
নিরাপদ পানির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
২২ মে ২০২৬
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা : বিচার দাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন
০৬ মে ২০২৬
বাবার আমানত ফেরত পেতে মাকে নিয়ে মানববন্ধনে আহনাফ
১০ মার্চ ২০২৬
বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিসিসি কর্মচারীদের মানববন্ধন
০৫ মার্চ ২০২৬
মানিকগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন
২২ ফেব্রুয়ারি ২০২৬
সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক এনসিপির
২৫ জানুয়ারি ২০২৬
হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে মানববন্ধন
২৩ ডিসেম্বর ২০২৫
রাজবাড়ীতে যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন
১২ ডিসেম্বর ২০২৫
হাদিকে গুলির প্রতিবাদে বরিশালে মানববন্ধন 
১২ ডিসেম্বর ২০২৫
গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  2. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. টাঙ্গাইলে খাল পুনঃখনন শেষে অতিরিক্ত সোয়া কোটি টাকা ফেরত দিলেন ইউএনও
  5. জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ
  6. উত্তপ্ত রাবি : রাকসু ভবন ও লাইব্রেরিতে সংঘর্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x