অভিনেতা-অভিনেত্রীর পর এবার করোনায় আক্রান্ত নির্মাতা
মানি মেশিন ওয়েব সিরিজের শুটিংয়ে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবি : সংগৃহীত
‘মানি মেশিন’ শিরোনামের একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তার মাঝেই জানা গেল, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। এরপর সিরিজটির নায়ক জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খান শুক্রবার জানান, তিশার সংস্পর্শে এসে তিনিও করোনায় আক্রান্ত।
অভিনেতা-অভিনেত্রীর পর এবার আজ শনিবার সন্ধ্যায় ওয়েব সিরিজটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, করোনা পজিটিভ রেজাল্ট এসেছে তাঁরও। এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন এই নির্মাতা।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বর্তমান সময়ের একজন জনপ্রিয় টিভি নাটক ও চলচ্চিত্র নির্মাতা। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নির্মাতাও তিনি। ধারাবাহিক নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়।

বিনোদন ডেস্ক