করোনায় আক্রান্ত তানজিন তিশা, চেয়েছেন দোয়া
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত
করোনায় আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। আজ সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
ফেসবুক স্ট্যাটাসে তিশা লিখেছেন, ‘আমার দুদিন জ্বর থাকায় আশপাশের মানুষের নিরাপত্তার জন্য নিজের ইচ্ছেয় গিয়ে করোনা টেস্ট করাই। রিপোর্টে আমার কোভিড ধরা পড়ে, কিন্তু বর্তমানে আমি ভালো আছি। শুধু কোনো কিছুর গন্ধ পাচ্ছি না, তাই আমি এখন বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
তানজিন তিশার বর্তমান শারীরিক অবস্থার খবর নিতে তাঁর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সাড়া দেননি এই অভিনেত্রী।
তানজিন তিশা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী।

বিনোদন ডেস্ক