লাইভ টেকনোলজিসের ১১ দিনব্যাপী ঈদ আয়োজন
এই করোনাকালে চারপাশের সময় যেন থমকে গেছে। স্থবির হয়ে আছে বিনোদনপাড়াও। অন্যদিকে, এবারের ঈদেও খুলছে না সিনেমা হল। এই কঠিন সময়ে ঘরবন্দি মানুষকে ঈদ আমেজের ছোঁয়া দিতে ১১টি ভিন্নধর্মী নাটক ও টেলিফিল্ম নিয়ে দর্শক মাতাবে বিনোদনভিত্তিক অ্যাপ সিনেস্পট।
ঈদের আগের রাত থেকে দশম দিন পর্যন্ত এই আয়োজনে যা থাকছে :
নাটক : বোধ, পরিচালনায় রাফাত মজুমদার রিংকু, অভিনয়ে মোশাররফ করিম, আশীষ খন্দকার, রুনা খান ও তাসনুভা তিশা। দেখবেন ঈদের আগের দিন সন্ধ্যা ৭টায়।
টেলিফিল্ম : শহর ছেড়ে পরাণপুর, পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান, অভিনয়ে ইয়াশ রোহান, নুসরাত ইমরোজ তিশা ও তাসনিয়া ফারিন। দেখবেন ঈদের দিন দুপুর ২টায়।
টেলিফিল্ম : অপরূপা, পরিচালনায় সঞ্জয় সমাদ্দার, অভিনয়ে অপূর্ব, মেহজাবীন, সিয়াম নাসির, অনিক। দেখবেন ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায়।
টেলিফিল্ম : ভিকটিম, পরিচালনায় আশফাক নিপুণ, অভিনয়ে অপি করিম, আফরান নিশো ও সাফা কবির। দেখবেন ঈদের তৃতীয় দিন দুপুর ২টায়।
টেলিফিল্ম : যে শহরে টাকা ওড়ে, পরিচালনায় সঞ্জয় সমাদ্দার, অভিনয়ে মোশাররফ করিম, তাসনিয়া ফারিন ও সেমন্তি সৌমি। দেখবেন ঈদের চতুর্থ দিন দুপুর ২টায়।
টেলিফিল্ম : ইতি মা, পরিচালনায় আশফাক নিপুণ, অভিনয়ে আফরান নিশো, ঈশিতা, আবির মির্জা ও শিল্পী সরকার অপু। প্রচার হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টায়।
টেলিফিল্ম : পলিটিক্স, পরিচালনায় সঞ্জয় সমাদ্দার, অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা, শিমুল খান ও রাশেদ মামুন অপু। দেখবেন ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টায়।
টেলিফিল্ম : কন্ট্রাক্ট, পরিচালনায় শামিম জামান, অভিনয়ে মোশাররফ করিম ও জাহারা মিতু। দেখবেন ঈদের সপ্তম দিন দুপুর ২টায়।
নাটক : তোমায় নিয়ে, পরিচালনায় ইমরাউল রাফাত, অভিনয়ে তৌসিফ, মেহজাবীন ও ইয়াশ রোহান। দেখবেন ঈদের অষ্টম দিন দুপুর ২টায়।
নাটক : মিথ্যে প্রেম, পরিচালনায় সোহেল আরমান, অভিনয়ে অপূর্ব ও তানহা তাসনিয়া। প্রচার হবে ঈদের নবম দিন দুপুর ২টায়।
নাটক : অপরাধী, পরিচালনায় রাফাত মজুমদার রিংকু, অভিনয়ে তৌসিফ মাহাবুব, সাবিলা নুর ও কাজী উজ্জ্বল। দেখবেন ঈদের দশম দিন দুপুর ২টায়।
উপভোগ করতে ডাউনলোড করুন CINESPOT অ্যাপ। এ ছাড়া দেখতে পারবেন লাইভ টেকনোলজিসের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লাইভটেক’-এ।

বিনোদন প্রতিবেদক