Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৭:১৬, ০৮ জুলাই ২০১৫
আপডেট: ২২:১৭, ০৮ জুলাই ২০১৫
মাজহার বাবু
১৭:১৬, ০৮ জুলাই ২০১৫
আপডেট: ২২:১৭, ০৮ জুলাই ২০১৫
আরও খবর
‘মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম’
মস্কো উৎসবে আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’
হাসপাতালে নায়িকা মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী
‘হাওয়া’র রেকর্ড ভাঙার পথে ‘বনলতা এক্সপ্রেস’
যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পাচ্ছে ‘দম’

চলচ্চিত্রে সুযোগ দেওয়ার নামে চলছে প্রতারণা

মাজহার বাবু
১৭:১৬, ০৮ জুলাই ২০১৫
আপডেট: ২২:১৭, ০৮ জুলাই ২০১৫
মাজহার বাবু
১৭:১৬, ০৮ জুলাই ২০১৫
আপডেট: ২২:১৭, ০৮ জুলাই ২০১৫

সম্প্রতি চলচ্চিত্রের নামে প্রতারণার মাত্র বেড়ে গেছে। একসময় টিভি তারকারা চলচ্চিত্রে কাজ করতে না চাইলেও এখন তারাই চলচ্চিত্রে প্রতিযোগিতা করছেন। প্রায় প্রত্যেক তারকার মূল ভাবনা চলচ্চিত্র নিয়ে। একাধিক ছবিতে কাজ করছেন টিভি তারকারা। এমন অবস্থায় বাংলাদেশের সাধারণ পরিবারের মেয়েরাও চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আর এই আগ্রহকে পুঁজি করে নতুন নায়ক-নায়িকা হতে ইচ্ছুকদের সঙ্গে বাড়ছে প্রতারণা। এমনটিই অভিযোগ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সহশিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও মিজান মিডিয়ার কর্ণধার মিজানুর রহমান মিজান।

এনটিভি অনলাইনকে মিজানুর রহমান বলেন, ‘চলচ্চিত্রে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা কোনো চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত নয়। তারা নতুনদের সঙ্গে প্রতারণা করে। মাঝে আমার প্রতিষ্ঠানের নামে কিছু লোক এই প্রতারণা চালালে আমি থানায় বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরিও করেছি। এরপরও যারা নতুন কাজ করতে চায়, তারা আসলে জানে না কিছুই, যে কারণে তাদের সঙ্গে প্রতারণা করা সহজ।’

কীভাবে প্রতারণা করা হয়, এমন প্রশ্নের জবাবে মিজান বলেন, ‘কিছু লোক আছে যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে চলচ্চিত্রের তারকাদের সঙ্গে ছবি তুলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে। নিজেকে চলচ্চিত্রের লোক হিসেবে প্রমাণ করতে চায়। তারপর তারা ফেসবুকে বিভিন্ন ছেলেমেয়েকে চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দেয়। রাজি হয়ে গেলেই শুরু হয় প্রতারণা। ছেলেদের সঙ্গে একধরনের প্রতারণা আর মেয়েদের ক্ষেত্রে হয় আরো জঘন্য প্রতারণা।’

কী ধরনের প্রতারণা করা হয়? এমন প্রশ্নের জবাবে মিজান বলেন, ‘ছেলেদের ক্ষেত্রে তারা কিছু টাকা নিয়ে কয়েক দিন ঘুরিয়ে ছেড়ে দেয়। কিন্তু তাদের প্রতারণার মূল শিকার মেয়েরা। এরা প্রয় সবাই মফস্বলের সাধারণ পরিবারের মেয়ে। ছবিতে কাজ দেওয়ার নাম করে তাদের ঢাকায় নিয়ে আসে। অভিনয়, ফাইট, ড্যান্স শেখানোর নামে তাদের ক্লাস করানো হয় কয়েক দিন। একটু বিশ্বাস তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। তারপর শুরু হয় তাদের ওপর শারীরিক নির্যাতন। ছবিতে কাজ পাওয়া ও নায়িকা হওয়ার স্বপ্নের কারণে মুখ বুজে তারা সব সহ্য করে। যখন তারা বুঝতে পারে তারা ভুল জায়গায় এসেছে, তখন তাদের ফিরে যাওয়ার পথ থাকে না।’

মিজান আরো বলেন, ‘প্রতারণা করে প্রথমেই মেয়েদের ভিডিও ক্লিপসহ এমন কিছু কাজ করে ফেলা হয়, যেন মেয়েটি তাদের বিরুদ্ধে কথা বলতে না পারে। এই কারণে মেয়েটি হয় আত্মগোপনে চলে যায়, না হয় এদের সাথে মিশে অসামাজিক কাজে লিপ্ত হয়।’

বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ করে না কেন? এমন প্রশ্নের জবাবে মিজান বলেন, ‘ছেলেমেয়েরা কাদের সঙ্গে কাজ করছে এটা যেমন জানে না, তেমনি কোথায় অভিযোগ করতে হবে সেটাও তাদের জানা নেই। আর প্রতারকচক্র এমনভাবে মেয়েদের সঙ্গে প্রতারণা করে যে, তারা জিম্মি হয়ে যায়। নানা কারণে আর নিজের এলাকাতেও ফিরে যেতে পারে না। এদের বেশির ভাগেরই জীবন নষ্ট হয়ে যায়। চলচ্চিত্র সহশিল্পী সমিতিতে এলে এসব প্রতারণার বিহিত আমরা করার চেষ্টা করি।’

চলচ্চিত্রে শিল্পী বানানোর নামে এমন প্রতারণার বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক অমিত হাসান বলেন, ‘নতুনদের অতি আগ্রহ, আর না জেনে কাজ করতে আসার কারণেই এই ধরনের ঘটনা ঘটে। আমার মনে হয়, নতুন কেউ কাজ করতে চাইলে বা কেউ চলচ্চিত্রে কাজ করানোর প্রস্তাব দিলে তারা যেন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমাদের সঙ্গে যোগাযোগ থাকলে কেউ তাদের সঙ্গে প্রতারণার সুযোগ পাবে না। নতুন যারা কাজ করতে চায় তাদের বলব, আপনারা সরাসরি আমাদের শিল্পী সমিতিতে চলে আসুন। আমরা আপনাদের সহযোগিতা করব। সব কাজের মতো অভিনয়টাও অনেক কঠিন বিষয়, ফেসবুকে একজন বলল- আপনি খুব সুন্দর, নায়িকার মতো লাগছে, অভিনয় করবেন কি না, আর আপনি চলে গেলেন- বিষয়টি এত সহজ নয়। অভিনয় এত সস্তা নয়। দুদিন ট্রেনিং করেই নায়ক-নায়িকা হওয়া যায় না। আমার মনে হয়, নতুনদের আরো সচেতন হতে হবে। আর সচেতনতাই পারে এ ধরনের প্রতারণার জবাব দিতে।’   

সর্বাধিক পঠিত
  1. ‘মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম’
  2. ফ্রুটফিল নিবেদিত এনটিভিতে ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠিত
  3. দর্শকের আস্থা ধরে রাখাই এখন লক্ষ্য : তৌসিফ
  4. ফ্রুটফিল নিবেদিত বর্ণিল আয়োজনে এনটিভিতে চলছে ‘উৎসবে আনন্দে বৈশাখ ১৪৩৩’
  5. নজর কাড়ছে ‘প্রিয় নামে ডেকো’
  6. মস্কো উৎসবে আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x