মিস আর্থ ২০১৬
সেরা পাঁচে বাংলাদেশের প্রিয়তি
জ্যামাইকায় আজ অনুষ্ঠিত হবে ‘মিস আর্থ ২০১৬’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতায় সেরা পাঁচে স্থান করে নিয়েছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আকতার প্রিয়তি। নিজের ফেসবুকে এমন খবর জানিয়েছেন তিনি। ফেসবুকে একটা ছবি আপলোড করে প্রিয়তি লিখেছেন, ‘ওকে, সি চ্যালেঞ্জ রাউন্ডের পর আমি সেরা পাঁচে পৌঁছেছি,সাক্ষাৎকারের বিষয়টি কঠিন ছিল, জাতীয় পোশাকের রাউন্ডটাও। আগামীকাল বিকেলে গ্র্যান্ড ফিনালে!’
গত বছর ‘মিস আয়ারল্যান্ড ২০১৪’ খেতাব জিতেছিলেন প্রিয়তি। তাই ‘মিস আর্থ ২০১৬’সুন্দরী প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের হয়ে লড়ছেন তিনি। প্রতিযোগিতায় অনেক কঠিন কঠিন ধাপ কৃতিত্বের সঙ্গে অতিক্রম করেছেন তিনি। প্রতিযোগিতার প্রয়োজনে বৃক্ষরোপণ থেকে শুরু করে সুবিধাবঞ্চিতদের জন্য তহবিল গঠন পর্যন্ত করছেন প্রিয়তি।
ঢাকার ফার্মগেট এলাকায় প্রিয়তি জন্মগ্রহণ করেন। ১৪ বছর আগে তিনি আয়ারল্যান্ডে পাড়ি জমান। সেখানে পড়াশোনার পাঠ চুকিয়ে বর্তমানে বৈমানিক হিসেবে কর্মরত রয়েছেন তিনি। শখের বশে মডেলিং করেন তিনি।

নাইস নূর