Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • টিভি
বিনোদন ডেস্ক
১২:১৫, ১৮ মার্চ ২০২৪
আপডেট: ১২:৩৯, ১৮ মার্চ ২০২৪
বিনোদন ডেস্ক
১২:১৫, ১৮ মার্চ ২০২৪
আপডেট: ১২:৩৯, ১৮ মার্চ ২০২৪
আরও খবর
ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির
ঈদের চতুর্থ দিন এনটিভিতে যা থাকছে
ঈদের তৃতীয় দিন এনটিভিতে যা থাকছে
ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
ঈদের দ্বিতীয় দিন এনটিভিতে যা থাকছে

রূপপুর নিয়ে বিটিভিতে ফিরছেন খন্দকার ইসমাইল

বিনোদন ডেস্ক
১২:১৫, ১৮ মার্চ ২০২৪
আপডেট: ১২:৩৯, ১৮ মার্চ ২০২৪
বিনোদন ডেস্ক
১২:১৫, ১৮ মার্চ ২০২৪
আপডেট: ১২:৩৯, ১৮ মার্চ ২০২৪
খন্দকার ইসমাইল। ছবি : ফেসবুক থেকে নেওয়া

নব্বই দশকে বিটিভির পরিচিত মুখ খন্দকার ইসমাইল। তখন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’ ও ‘আড্ডা’ নিয়মিত উপস্থাপনা করতেন তিনি। সর্বশেষ ২০০৯ সালে বিটিভিতে দেখা গেছে এই সঞ্চালককে। 

প্রায় ১৫ বছর পর বিটিভিতে আবারও ফিরেছেন তিনি। হাজির হচ্ছেন বিষয়ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ওয়ে টু স্মার্ট বাংলাদেশ’ নিয়ে। শুরুটা হচ্ছে বাংলাদেশের মেগা প্রজেক্ট ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র’ থেকে। যাতে থাকছে জমজমাট গান, নাচ, রম্য নাটিকা, অপরূপা রূপপুরের জানা-অজানা বিভিন্ন বিষয়। পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও এর আশপাশের এলাকায়। স্টুডিও পর্ব হয়েছে বিটিভির অডিটোরিয়ামে দর্শকদের উপস্থিতিতে। 

অনুষ্ঠানটিতে রাশিয়ার একটি বিখ্যাত গানের সুরে গান পরিবেশন করবেন ফাহমিদা নবী। এছাড়াও রবিউল ইসলাম জীবনের কথা ও রোজেন রহমানের সুরে পুলক ও লেমিস গেয়েছেন রাশিয়া-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গান। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় এই গানটির সাথে নৃত্য পরিবেশন করে নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ এই গানটির সাথে সোহেল রহমানের পরিচালনায় নৃত্য পরিবেশন করে শিখর কালচারাল অর্গানাইজেশনের শিল্পীবৃন্দ। রম্য নাটিকায় অংশগ্রহণ করেছেন তারিক স্বপন ও জাহিদ শিকদার। 

এছাড়াও বেশ কয়েকজন রাশিয়ান নাগরিক অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন এবং অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের নিয়ে রয়েছে একটি মজার পর্ব।

খন্দকার ইসমাইল বলেন, ‘এই অনুষ্ঠানটি বাংলাদেশের বড় বড় প্রজেক্টগুলোকে কেন্দ্র করে নির্মিত হবে। শুরুটা হলো রূপপুর থেকে। বিনোদনের মাধ্যমে এমন প্রজেক্টগুলো দর্শকের সামনে তুলে ধরবো। নতুন এ পরিকল্পটি আশা করছি দর্শকের ভালো লাগবে।’ 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ এরশাদ হোসেন। মার্চের শেষের দিকে বিটিভিতে প্রচার হবে এটি।
 

খন্দকার ইসমাইল
সর্বাধিক পঠিত
  1. সিনেপ্লেক্সে শো পাওয়ার সঙ্গে সঙ্গে প্রিন্সের টিকিট সোল্ডআউট!
  2. তারকার ঈদ: মেহেদি রাঙা হাতে পূর্ণিমা, প্রবাসে জায়েদ খানের ভিন্নধর্মী ঈদ লুক
  3. তারকার ঈদ: দুই সন্তানকে নিয়ে পরী মণির বর্ণিল ঈদ  
  4. ঈদের তৃতীয় দিন এনটিভিতে যা থাকছে
  5. যেকোনো সময় মরে যেতে পারি: মাহি
  6. দর্শক চাহিদায় বাড়ল ‘দম’র শো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x