‘থ্রি ইডিয়টস’ ফিরছে: একই কাস্টে সিক্যুয়েল
রাজকুমার হিরানি পরিচালিত বলিউড ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নির্মাণের কাজ শুরু হচ্ছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার র্যাঞ্চো, রাজু আর ফারহানের ‘বন্ধুত্ব’ আজও দর্শকদের মুগ্ধ করে চলেছে।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, নতুন কিস্তিতে কাস্টিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। আমির খান ও কারিনা কাপুর ফিরছেন প্রধান চরিত্রে, আর রাজু ও ফারহানের ভূমিকায় থাকছেন যথারীতি শারমান জোশি ও আর মাধবন।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিক্যুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত পর্যায়ে আছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি শুটিং শুরু হবে।
গল্পের সূত্রে জানা যায়, সিক্যুয়েলের শুরু কবে থেকে হবে তা এখনও নিশ্চিত নয়। তবে র্যাঞ্চো, রাজু ও ফারহানের নতুন অ্যাডভেঞ্চারের চমক রাখছেন নির্মাতা।
সূত্রে আরও জানা গেছে, রাজকুমার হিরানি ‘দাদাসাহেব ফালক বায়োপিক’-এর কাজ সাময়িক স্থগিত রেখেছেন, আগে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল শেষ করবেন।

বিনোদন ডেস্ক