Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
বিনোদন ডেস্ক
২১:০৫, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬
বিনোদন ডেস্ক
২১:০৫, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬
আরও খবর
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা : সেরা নায়ক নিশো, নায়িকা পুতুল
৩৩ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এলো শাহরুখের ঘরে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ড আবার পুনর্গঠন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডে যাঁরা থাকছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ : আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই

চিত্রনাট্য না লিখেই শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান নিয়ামুল মুক্তার

বিনোদন ডেস্ক
২১:০৫, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬
বিনোদন ডেস্ক
২১:০৫, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৩৪, ৩০ জানুয়ারি ২০২৬
পরিচালক নিয়ামুল মুক্তা ও ‘রক্তজবা’ সিনেমার টাইটেল ক্রেডিট। ছবি : ফেসবুক থেকে নেওয়া

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এ ‘রক্তজবা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে নাম ঘোষণার পর সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা। তাঁর দাবি, সিনেমাটির চিত্রনাট্য তিনি লেখেননি। একই সঙ্গে পুরস্কার প্রদানের প্রক্রিয়া ও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

নিয়ামুল মুক্তা গণমাধ্যমকে বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্য আমার লেখা নয়। চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ, যিনি সিনেমাটিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। আমি যে কাজ করিনি, তার জন্য পুরস্কার নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আমি এই পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং চাই, তাজই এই পুরস্কার পাক।’

এ বিষয়ে মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ জানান, তিনি ২০২২ সালের দিকে ‘রক্তজবা’র চিত্রনাট্য সম্পন্ন করেন। বিষয়টি নিয়ে নিয়ামুল মুক্তার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তাজ বলেন, ‘এই ভুল সংশোধনের জন্য আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করব।’

‘রক্তজবা’ সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রযোজনা সংস্থার কর্মকর্তা ও চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, সাধারণত জুরি বোর্ড সিনেমার টাইটেল দেখে সংশ্লিষ্ট কলাকুশলীদের নাম যাচাই করে। তাঁর দাবি, এমন ভুল হওয়ার কথা নয়। তিনি বলেন, ‘কোথায় কী সমস্যা হয়েছে, তা আমরা খতিয়ে দেখব। যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে সংশোধনের আবেদন করা হবে।’

সিনেমাটির টাইটেলে স্পষ্টভাবে মুহাম্মাদ তাসনীমুল হাসানের নাম থাকার পরও কীভাবে এই বিভ্রান্তি তৈরি হলো— সে বিষয়ে জুরি সদস্য ওয়াহিদ সুজন বলেন, ‘সিনেমাগুলো অনেক আগে দেখা হয়। টাইটেল দেখা হলেও সব তথ্য মনে রাখা সব সময় সম্ভব হয় না। একটি ফর্মে বিভিন্ন ক্যাটাগরির নাম থাকে, সেখানে মার্কিং করা হয়। মূল আবেদনে কী নাম ছিল এবং তথ্য মন্ত্রণালয় যে ফরম্যাটে নাম্বারপত্র তৈরি করেছে, সেখানে কোনো ভুল আছে কি না— সেটি দেখা দরকার। যাই হোক, ঘটনাটি দুঃখজনক। আশা করি, বিষয়টির সমাধান হবে।’

নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ অভিনীত ‘রক্তজবা’ ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আইক্রিনে মুক্তি পায়। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২৮ জুন ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ : আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই
০৪ জুন ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ জুরি বোর্ডে থাকছেন যারা
০৩ জুন ২০২৪
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদান : ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন
১৩ মে ২০২৪
এলাকাছাড়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনার পরিবার
১৬ নভেম্বর ২০২৩
শিশুশিল্পী ফারজিনাকে শিক্ষা সহায়তা দিল ইউনিভার্সেল মেডিকেল
১৪ নভেম্বর ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২: নাচে-গানে জমকালো আয়োজন মাতাবেন যারা
০১ নভেম্বর ২০২৩
আপনাদের ভালোবাসায় সেরা গায়ক বিবেচিত হয়েছি : বাপ্পা মজুমদার
০১ নভেম্বর ২০২৩
এই সম্মাননাটি পেয়ে আমি অনেক আনন্দিত : আতিয়া আনিসা
০১ নভেম্বর ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা চঞ্চল, অভিনেত্রী জয়া–শিমু
০১ নভেম্বর ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৪ বোতল মদ নিয়ে আটকের ঘটনায় মেহজাবীন বলছেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’
  2. ‘আল্লাহ আপনার মাধ্যমে বাংলাদেশকে সুরক্ষিত রাখুন’
  3. গোয়েন্দা সিনেমার গল্পে কৌশানী মুখার্জি
  4. আরিফিন শুভর সেই বলিউড প্রজেক্ট মুক্তি পাচ্ছে ১৯ মার্চ
  5. ‘চুপিচুপি’ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করল আর্টবক্স মিউজিক
  6. আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটলেন সালমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x