ফের বাবা হলেন পলাশ
দ্বিতীয়বার বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ কন্যা সন্তান জন্ম দেন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ নিজেই।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২১ মিনিটি সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস এই খুশির খবর দেন অভিনেতা। ফেসবুক স্ট্যাটাসে পলাশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।’
২০২২ সালে আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে ওই বছরের ডিসেম্বরে। ২০২৩ সালের ৩০ জুলাই প্রথমবার পুত্র সন্তানের বাবা হন পলাশ। এবার তার ঘরে এলো কন্যা সন্তান।
প্রসঙ্গত, অভিনেতা হিসেবে পরিচিত হলেও পালাশ কর্মজীবন শুরু করেন পরিচালক হিসেবে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এ ছাড়াও ‘ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেজ নামে বেশ পরিচিত হয়ে ওঠেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে একক-ধারাবাহিক নাটকসহ ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি।

বিনোদন ডেস্ক