Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৪:৫৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৫:০২, ২৪ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:৫৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৫:০২, ২৪ জুন ২০২৬
আরও খবর
প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
বিরতিতে আর্টসেল ব্যান্ডের লিংকন, নতুন ভোকাল বখতিয়ার
এখনও ব্রাজিলের সাথে আছি: জিয়াউল হক পলাশ
৩৩ বছরের সংগীতজীবন উদযাপনে সুইডেনে গাইবেন বালাম
কেন আর বিয়ের পিঁড়িতে বসেননি কারিশমা?

এ আইয়ের জাদুতে মেসির সঙ্গে তারকাদের আড্ডা

বিনোদন ডেস্ক
১৪:৫৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৫:০২, ২৪ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১৪:৫৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৫:০২, ২৪ জুন ২০২৬

ফুটবল মাঠের লিওনেল মেসি এখন ঢাকার বিনোদন জগতের তারকাদের ঘরের মানুষ! প্রিয় ফুটবলারকে যেন একদম নিজেদের নাগালের মধ্যে পেয়ে গেছেন তারা। প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'এআই' এর কল্যাণেই সম্ভব হয়েছে এই অসম্ভব।

বাস্তব জীবনে মেসির সঙ্গে দেখা করা কিংবা আড্ডায় বসার সুযোগ না হলেও, এআই দিয়ে বানানো কাল্পনিক ছবিতে লিওনেল মেসির পাশে নিজেদের বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন কচি খন্দকার, আশনা হাবিব ভাবনা, জাকিয়া বারী মম ও নিলয় আলমগীরের মতো জনপ্রিয় তারকারা। ভক্তরাও তারকাদের এমন কাণ্ড বেশ উপভোগ করছেন।

মেসির ভক্ত হিসেবে পরিচিত প্রবীণ অভিনেতা কচি খন্দকার প্রতিদিন আর্জেন্টিনার সমর্থনে একাধিক পোস্ট করে চলেছেন। সম্প্রতি তিনি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা মেসির সঙ্গে একটি আড্ডার ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তারা যেন গল্পে মশগুল। ছবিটি শেয়ার করে কচি খন্দকার আবেগী কণ্ঠে লিখেছেন, ভাই মেসি, তুমি মানুষ না মহান এলিয়েন। তুমি আমাকে চা পান করতে করতে কথা দিয়েছিলে গোল দেবে। তবে আজও দুই গোল দেবে বিস্ময়! ভাষা হারিয়ে ফেলছি। তোমরা খুশি হও,প্লিজ রাগ কোরো না।

আর্জেন্টিনা ও মেসির আরেকজন ভক্ত অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও পিছিয়ে নেই এই ডিজিটাল উন্মাদনায়। তিনিও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লিওনেল মেসির সাথে একটি দারুণ ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় অভিনেত্রীকে বিশ্বসেরা ফুটবলারের পাশে এমন কাল্পনিক ফ্রেমে দেখে ভক্তরাও বেশ মজা পেয়েছেন। অনেকেই সেখানে মন্তব্য করেছেন, আপনি কি তাঁকে খুবই পছন্দ করেন? বেশ মানিয়েছে।

নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরও এআই দিয়ে বানানো কাল্পনিক ছবিতে মেসির সঙ্গে আড্ডা দেওয়ার একটি মুহূর্ত তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে নিলয় বেশ মজার ছলে মেসিকে পরামর্শ দিয়ে লিখেছেন, শুধু হ্যাটট্রিক করলে চলবে না, পরের ম্যাচে আরও ভালো করতে হবে! নিলয়ের এই পোস্টে সাড়া দিয়ে রেজাউল নামে এক ভক্ত মন্তব্য করেছেন, বস, আপনার পাশে আছি। আমরাও মেসিভক্ত।

এদিকে রটারডাম চলচ্চিত্র উৎসবের আয়োজনের একটি ছবির ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে চমক দেখিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এআই দিয়ে নির্মিত সেই ছবিতে দেখা যাচ্ছে, মমর ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল মেসি। আর্জেন্টিনার দুর্দান্ত কোনো জয়ের পর ছবিটি পোস্ট করে মম লিখেছেন, চমৎকার জয়ের রাত। ভালোবাসা মেসি। অন্যদিকে, অভিনেতা আমিন আজাদও পিছিয়ে থাকেননি এই ট্রেন্ড থেকে। তিনিও এআই দিয়ে নির্মিত মেসির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে রহস্য ধরে রেখে লিখেছেন, দেখা যাক কি হয়....। প্রিয় ফুটবল তারকার প্রতি দেশের বিনোদন অঙ্গনের তারকাদের এমন ডিজিটাল ভালোবাসা ও রসিকতা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার খোরাক জোগাচ্ছে।

বিনোদন

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

৪ ঘন্টা আগে
প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
২৬ জুন ২০২৬
বিরতিতে আর্টসেল ব্যান্ডের লিংকন, নতুন ভোকাল বখতিয়ার
২৫ জুন ২০২৬
এখনও ব্রাজিলের সাথে আছি: জিয়াউল হক পলাশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অবশেষে হচ্ছে সেই কনসার্ট, ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম
  2. ঢাকার সিনেমা হলে ‘সুপারগার্ল’
  3. বিরতিতে আর্টসেল ব্যান্ডের লিংকন, নতুন ভোকাল বখতিয়ার
  4. এখনও ব্রাজিলের সাথে আছি: জিয়াউল হক পলাশ
  5. ৩৩ বছরের সংগীতজীবন উদযাপনে সুইডেনে গাইবেন বালাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x