Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৭:৪০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৪৮, ০৭ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:৪০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৪৮, ০৭ এপ্রিল ২০২৬
আরও খবর
সেরা গীতিকারের স্বীকৃতি পেলেন তারেক আনন্দ
শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা
প্রযোজকের বিরুদ্ধে ৮ বছর ধরে অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ
মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা
ইন্ডাস্ট্রির সামনেই টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে সরব দেব

মোদির হয়ে নির্বাচনী প্রচারে কলকাতায় কঙ্গনা-মিঠুনরা

বিনোদন ডেস্ক
১৭:৪০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৪৮, ০৭ এপ্রিল ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:৪০, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৪৮, ০৭ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বঙ্গ জয়ের লক্ষ্য পূরণে এবার সংগঠন ও রাজনীতির সাথে ‘গ্ল্যামার’ বা তারকা শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। এরই অংশ হিসেবে দলের পক্ষ থেকে ৪০ জন হেভিওয়েট তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে বলিউড থেকে টলিউডের একঝাঁক পরিচিত মুখ স্থান পেয়েছেন।

বিজেপির এই প্রচার তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বলিউড কুইন কঙ্গনা রানাউতকে নিয়ে। সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। জানা গেছে, সাবেকি সাজে কালীঘাট মন্দিরে পূজা দেওয়ার মাধ্যমেই তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। কঙ্গনা ছাড়াও তালিকায় রয়েছেন হেমা মালিনী, ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী, অভিনেতা মনোজ তিওয়ারি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

তারকাদের ভিড় থাকলেও প্রচারণার মূল কাণ্ডারি হিসেবে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তালিকার শীর্ষে থাকা এই দুই নেতা এরই মধ্যে একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করে জনসভা করেছেন। কেন্দ্রীয় নেতাদের এই ঘন ঘন সফর প্রমাণ করে যে, দিল্লির হাইকমান্ডের কাছে এবারের বাংলা নির্বাচন কতটা মর্যাদার লড়াই।

তবে বিজেপির এই বিশাল তারকা তালিকা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের একাংশের দাবি, বাংলার স্থানীয় রাজনীতিতে বিজেপির সাংগঠনিক ভিত্তি এখনো আশানুরূপ শক্তিশালী নয়। তৃণমূল কংগ্রেসের মতো ঘাসফুল শিবিরের শক্তিশালী সংগঠনের মোকাবিলা করতেই গেরুয়া শিবির দিল্লির নেতা এবং চিত্রজগতের তারকাদের ওপর অতিমাত্রায় নির্ভর করছে।

বিনোদন নরেন্দ্র মোদি
২৩ মার্চ ২০২৬
সিনেপ্লেক্সে শো পাওয়ার সঙ্গে সঙ্গে প্রিন্সের টিকিট সোল্ডআউট!
২৩ মার্চ ২০২৬
যেকোনো সময় মরে যেতে পারি: মাহি
২২ মার্চ ২০২৬
দর্শক চাহিদায় বাড়ল ‘দম’র শো
২২ মার্চ ২০২৬
ঈদের দ্বিতীয় দিন এনটিভিতে যা থাকছে
২২ মার্চ ২০২৬
চার বছর পর মঞ্চে ফিরছে বিটিএস
২১ মার্চ ২০২৬
এনটিভিতে ঈদের দিন যা দেখবেন
২০ মার্চ ২০২৬
ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে যে ৫ সিনেমা
২০ মার্চ ২০২৬
ফের জীবনের গানে রোমান্টিক শাকিব
১২ মার্চ ২০২৬
শাকিবের টিজারে বুলেটের বৃষ্টি
০৩ মার্চ ২০২৬
এবার ‘বিগ বস’ সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৯ বছর আগের সেই ময়মনসিংহ কাহিনি, নতুন করে যে কারণে আলোচনায়
  2. যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পাচ্ছে ‘দম’
  3. মুক্তির আগেই অনলাইনে ফাঁস থালাপতি বিজয়ের শেষ সিনেমা
  4. এবার রাজনীতিতে আসছেন বর্ষা
  5. প্রযোজকের বিরুদ্ধে ৮ বছর ধরে অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ
  6. রাহুল স্মরণে বিনামূল্যে প্রদর্শিত হবে তার শেষ সিনেমা ‘ছবিওয়ালা’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x