Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
০৭:৫০, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৫৯, ০৭ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
০৭:৫০, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৫৯, ০৭ আগস্ট ২০২৬
আরও খবর
নেপালে ক্যাবল কারে চড়ে ভয় পেলেন অপু বিশ্বাস
শিল্পীদের নিরাপত্তা নিয়ে যা বললেন হাসান
অভিনয়ের পর অপূর্বর নতুন যাত্রা, দুই কিংবদন্তির শুভেচ্ছা
আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে: হাসান
আট বছর পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা, জানালেন বিরতির কারণ

সাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট, ‘খুনির প্রমাণিত দোসর-ফ্যাসিস্ট’ বললেন আসিফ

বিনোদন ডেস্ক
০৭:৫০, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৫৯, ০৭ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
০৭:৫০, ০৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৫৯, ০৭ আগস্ট ২০২৬

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবু নেটিজেনদের অনেকেই মনে করছেন, তার বক্তব্যের ইঙ্গিত ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দিকেই।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই দাবি করেন, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন আসিফ। তবে স্ট্যাটাসে সাকিবের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

এর আগেও নানা সামাজিক ও সমসাময়িক ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেছেন আসিফ আকবর। এবারও তার এই পোস্ট নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে শিল্পীর ব্যক্তিগত মতামতের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে ভিন্নমতও জানিয়েছেন।

এদিকে সম্প্রতি সাকিব আল হাসানকে ঘিরেও আরেকটি ঘটনা আলোচনায় আসে। গত বুধবার রাতে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ, ককটেলসদৃশ বস্তু ছোড়া এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

স্থানীয়দের ভাষ্যমতে, হামলাকারীরা বাড়ির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে গেটের ওপরের অংশে পোড়ার দাগ পড়ে। পাশাপাশি ইটপাটকেলের নিক্ষেপে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অগ্নিসংযোগের চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত চলে যায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে আসিফ আকবরের ওই ফেসবুক পোস্ট কিংবা সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সাকিব আল হাসানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিনোদন আসিফ আকবর সাকিব আল হাসান

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

০৮ আগস্ট ২০২৬
নেপালে ক্যাবল কারে চড়ে ভয় পেলেন অপু বিশ্বাস
০৮ আগস্ট ২০২৬
শিল্পীদের নিরাপত্তা নিয়ে যা বললেন হাসান
০৮ আগস্ট ২০২৬
অভিনয়ের পর অপূর্বর নতুন যাত্রা, দুই কিংবদন্তির শুভেচ্ছা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে ক্যাবল কারে চড়ে ভয় পেলেন অপু বিশ্বাস
  2. নিজের সঙ্গে বসলে অতীতের ভুলগুলো পীড়া দেয় : শাকিব খান
  3. ‘স্বাভাবিকতা নেই’ চলাফেরায়, ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
  4. নোলানের ‘দ্য ওডিসি’র আয় ছাড়াল ১ বিলিয়ন ডলার
  5. শিল্পীদের নিরাপত্তা নিয়ে যা বললেন হাসান
  6. অভিনয়ের পর অপূর্বর নতুন যাত্রা, দুই কিংবদন্তির শুভেচ্ছা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x