জন্মদিনে তারকাদের ভালোবাসায় সিক্ত এনটিভি
‘সময়ের সাথে আগামীর পথে’—গৌরবময় এই স্লোগানকে সঙ্গী করে সাফল্যের ২৩ বছর পূর্ণ করল বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। আগামীকাল শুক্রবার (৩ জুলাই) থেকে নতুন এক দিগন্তে পা রেখে ২৪ বছরে পদার্পণ করছে দর্শকের পছন্দের এই টিভি চ্যানেল। এই দীর্ঘ ও ধ্রুপদী পথচলায় এনটিভির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন দেশের সংস্কৃতি অঙ্গনের অনেক গুণী মানুষ।
জন্মদিনে এনটিভি পরিবারকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন চ্যানেলটির দীর্ঘ যাত্রার সহযাত্রী, শুভাকাঙ্ক্ষী এবং বিনোদন জগতের সেসব উজ্জ্বল নক্ষত্র। রূপালি পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, কালজয়ী নাট্যকার, কুশলী পরিচালক থেকে শুরু করে কলাকুশলীদের অনেকেই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন আন্তরিক অভিনন্দন।
এনটিভিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা : মামুনুর রশীদ
গুণী অভিনয়শিল্পী মামুনুর রশীদ জন্মদিনে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে অভিনন্দন। এই দীর্ঘ পথযাত্রা খুব মসৃণ ছিল না। নানা সংকট, রাজনৈতিক উত্থান-পতন, নানা বিষয়ের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে। এনটিভি বিগত ২৩ বছরে অত্যন্ত চমৎকার সব নাটক উপহার দিয়েছে। আমি বিশ্বাস করতে চাই, এনটিভির যে সাফল্যগুলো আছে তা নিয়েই এগিয়ে যাবে এবং আজকের দিনে দর্শকদের যে দাবি, সেই দাবিকে তারা মিটিয়ে চলবে। এনটিভিকে আবারও শুভেচ্ছা।
এনটিভি ভালো ভালো সঙ্গীতানুষ্ঠান আয়োজন করুক : খুরশীদ আলম
সংগীতশিল্পী খুরশীদ আলম এনটিভির চব্বিশ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, এনটিভি চব্বিশে পদার্পণ করল। সেজন্য এনটিভির সব কর্মকর্তা ও কর্মচারীকে জানাই আমার অন্তঃস্তল থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
সেই সঙ্গে এনটিভির কাছে অনেক প্রত্যাশা, এনটিভি যেন ভালো ভালো সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে এবং নাটক, নাচ, পল্লীগীতি, লালনগীতি— সব যেন প্রচার করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ যেন প্রচার করে।
জন্মদিনে এনটিভিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
দর্শকদের মুগ্ধ করেছে এনটিভি : দিলারা জামান
দীর্ঘ পথচলার সাথী ও প্রবীণ অভিনয়শিল্পী দিলারা জামান এনটিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দুই দশকেরও অধিক সময় ধরে পথচলায় মননশীল অনুষ্ঠান, নাটক ও নানা আয়োজনে দর্শকদের মুগ্ধ করেছে এনটিভি। সেই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবার আস্থা ও দৃষ্টি আকর্ষণ করেছে। আরও দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাক এনটিভি। জন্মদিনে এই শুভকামনা রইল।
এনটিভির এই দীর্ঘ যাত্রায় আমরা আছি, থাকব : ডলি জহুর
দীর্ঘ যাত্রার অন্যতম সহযাত্রী অভিনয়শিল্পী ডলি জহুর শুভকামনা জানিয়েছেন এনটিভির জন্মদিনে। তিনি বলেন, এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪-এ পদার্পণ করেছে। এনটিভির এই দীর্ঘ যাত্রায় আমরা তার সঙ্গে ছিলাম, আছি, থাকব। এনটিভির এই দীর্ঘ যাত্রা অব্যাহত থাকুক, অনেক মননশীল ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দিক। এনটিভিকে ভালোবাসা জানাচ্ছি।
মায়া ও ভালোবাসা নিয়ে এনটিভির সঙ্গে যুক্ত থাকব : আফজাল হোসেন
এনটিভির জন্মদিনে অনেক অনেক শুভকামনা জানিয়ে গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন বলেন, ২৩ থেকে ২৪ বছরে পদার্পণ করছে এনটিভি। অনেক অনেক শুভকামনা। আশা করি, আগামী দিনগুলোতে এনটিভি আরও সুন্দর, সৃজনশীল ও মানসম্মত অনুষ্ঠান উপহার দিয়ে আমাদের মুগ্ধ রাখবে। একই সঙ্গে দর্শকরাও আরও বেশি আগ্রহ, কৌতূহল, মায়া ও ভালোবাসা নিয়ে এনটিভির সঙ্গে যুক্ত থাকবে। এনটিভির জন্য রইল আন্তরিক শুভকামনা।
এনটিভি নাটক ও অনুষ্ঠান নির্মাণে দিকনির্দেশনা দিয়েছে : তারিক আনাম
এই শুভদিনে এনটিভির সবাইকে শুভেচ্ছা জানিয়ে অভিনয়শিল্পী তারিক আনাম খান বলেন, এনটিভির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং যারা এনটিভির নাটক ও অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করছে। এই দীর্ঘ সময়ে এনটিভি আমাদের অনেক সৃজনশীল কাজ উপহার দিয়েছে। আমার মনে আছে, জন্মলগ্ন থেকেই এনটিভি নাটকের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এ কাজে যারা যুক্ত ছিলেন, তারা নাটক ও অনুষ্ঠান নির্মাণের নানা বিষয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন এবং এগিয়ে যেতে উৎসাহ জুগিয়েছেন। আমার বিশ্বাস, এনটিভি ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে। আমার পক্ষ থেকে এনটিভি পরিবারের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
এনটিভি আরও সুন্দর ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দেবে : নকীব খান
সংগীতশিল্পী নকীব খান এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলেন, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করছে। আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
আশা করি, এনটিভি ভবিষ্যতে আরও সুন্দর, নতুন ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দেবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা ধরে রাখবে। এনটিভির জন্য আবারও রইল আন্তরিক শুভেচ্ছা।
এনটিভির শুরুর দিকে নির্মাতা ও শিল্পী হিসেবে যুক্ত ছিলাম : শহিদুজ্জামান সেলিম
দীর্ঘ পথচলায় অন্যতম সঙ্গী ডিরেক্টর গিল্ডের সভাপতি অভিনয়শিল্পী শহিদুজ্জামান সেলিম এনটিভির জন্মদিনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এনটিভি ২৪ বছরে পদার্পণ করছে। সুদীর্ঘ এই পথচলায় এনটিভি অসংখ্য সৃজনশীল অনুষ্ঠান উপহার দিয়েছে। উপহার দিয়েছে নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠানসহ নানা আয়োজন।
আমি এনটিভির একদম শুরুর দিক থেকেই একজন নির্মাতা ও শিল্পী হিসেবে এর সঙ্গে যুক্ত। এই দীর্ঘ পথচলায় এনটিভির সঙ্গী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই যাত্রায় দর্শকরাও সব সময় এনটিভির পাশে ছিলেন।
আশা করি, আগামী বছরগুলোতে এনটিভি আরও সৃজনশীল ও মানসম্মত অনুষ্ঠান উপহার দিয়ে দর্শকের ভালোবাসা ধরে রাখবে। এনটিভির জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
দর্শকের সামনে এনটিভি সৃজনশীলতার উৎকর্ষ তুলে ধরেছে : অভিনেতা, নাট্যকার আজাদ আবুল কামাল
এনটিভির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করে অভিনেতা ও নাট্যকার আজাদ আবুল কামাল বলেন, এনটিভি ২৩ বছর ধরে বাংলাদেশের দর্শকের সামনে সৃজনশীলতার উৎকর্ষ তুলে ধরেছে। ২৩ বছরের এই সফল পথচলা শেষে এখন ২৪ বছরে পদার্পণ করছে। আমি এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
এনটিভি অসংখ্য সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে : সাদিয়া ইসলাম মৌ
এনটিভির শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ বলেছেন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ২৩ বছরের পথচলা শেষ করে ২৪ বছরে পদার্পণ করছে। এই দীর্ঘ সময়ে এনটিভি আমাদের অসংখ্য সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে। এই শুভক্ষণে এনটিভি পরিবারকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অফুরন্ত শুভেচ্ছা। শুভ জন্মদিন এনটিভি।
ভিন্নধর্মী নাটকে এনটিভি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে : দীপা খন্দকার
এনটিভি সবসময় কাজের মান ধরে রেখেছে—এই কথা স্মরণ করে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করছে। এনটিভির জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুরু থেকেই এনটিভির একটি আলাদা পরিচয় ছিল। ভালো ও ভিন্নধর্মী নাটক এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে তারা দর্শকের কাছে নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। আমার ভালো লাগার বিষয় হলো, এনটিভি সব সময় সেই ধারাবাহিকতা ও কাজের মান ধরে রেখেছে। এখন অনলাইনের যুগ। এনটিভির পর্দায় প্রচারিত নাটকগুলো পরে অনলাইনেও লাখ লাখ দর্শক দেখেন এবং পছন্দ করেন। আমার বিশ্বাস, ভবিষ্যতেও এনটিভি এই মান বজায় রেখে আরও ভালো ভালো কাজ উপহার দেবে। এনটিভির জন্য আবারও অনেক শুভকামনা।
এনটিভির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে : মাসুমা রহমান নাবিলা
এনটিভির সঙ্গে নিবিড়ি সম্পর্কের কথা উল্লেখ করে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বলেন, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছরের দীর্ঘ পথচলা শেষে ২৪ বছরে পদার্পণ করছে। এই দীর্ঘ যাত্রায় এনটিভি আমাদের অনেক সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দিয়েছে। সেই যাত্রার অংশ হতে পেরেছি আমিও। এনটিভির সঙ্গে জড়িয়ে আছে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি, যা আমি সবসময় হৃদয়ে ধারণ করে রাখব। এনটিভির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
আমি এনটিভির একজন ভক্ত : খায়রুল বাশার
এনটিভির সঙ্গে বেশ কিছু ভালো নাটকে যুক্ত থাকার কথা স্মরণ করে অভিনেতা খায়রুল বাশার বলেন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। ২৩ বছরের দীর্ঘ পথচলা শেষে এনটিভি ২৪ বছরে পদার্পণ করছে। এনটিভিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই দীর্ঘ যাত্রায় এনটিভি আমাদের অসংখ্য চমৎকার অনুষ্ঠান ও নাটক উপহার দিয়েছে। আমি বিশেষ করে এনটিভির নাটকের একজন ভক্ত। আমারও সুযোগ হয়েছে এনটিভির সঙ্গে বেশকিছু ভালো কাজে যুক্ত থাকার এবং কয়েকটি চমৎকার নাটকে অভিনয় করার। সে জন্য এনটিভির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি, আগামী দিনগুলোতে এনটিভি আরও মানসম্মত নাটক, অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে দর্শকদের ভালোবাসা ধরে রাখবে। এনটিভির জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
এনটিভি আরও সুন্দর সিনেমা ও রুচিশীল নাটক উপহার দিক : নাজিফা তুষি
এনটিভির জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা দিয়ে অভিনেত্রী নাফিজা তুষি বলেছেন, এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। আমরা চাই, এনটিভি ভবিষ্যতে আরও সুন্দর সিনেমা ও রুচিশীল নাটক উপহার দিক। এনটিভির জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
দুই দশকে এনটিভি মননশীল নাটক উপহার দিয়েছে : কেয়া পায়েল
এনটিভির এই সফল পথচলা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা ব্যক্ত করে অভিনেত্রী কেয়া পায়েল বলেছেন, ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করছে এনটিভি। দুই যুগের এই দীর্ঘ পথচলায় এনটিভি আমাদের উপহার দিয়েছে অনেক মননশীল নাটক, সৃজনশীল কাজ ও মানসম্মত অনুষ্ঠান। এই পথচলা অব্যাহত থাকুক—এই কামনাই করি।
এনটিভির এই যাত্রা অব্যাহত থাকুক : তানজিম সাইয়ারা তটিনী
এনটিভির এই যাত্রা অব্যাহত থাকুক— এই আশাবাদ ব্যক্ত করে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বলেন, ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করছে এনটিভি। দুই যুগ ধরে এনটিভি আমাদের দিয়েছে অনেক সুন্দর সুন্দর নাটক এবং অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানমালা। এনটিভির এই যাত্রা অব্যাহত থাকুক। শুভ জন্মদিন এনটিভি।
এনটিভির জন্য শুভকামনা : সুনেরাহ বিনতে কামাল
এনটিভির জন্মদিনে অনেক অনেক শুভকামনা জানিয়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বলেছেন, ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করছে এনটিভি। এনটিভিকে জানাই শুভ জন্মদিন এবং অনেক অনেক শুভকামনা।
এনটিভিতে মানসম্মত নাটক ও অনুষ্ঠান দেখতে পাই : আরশ খান
এনটিভি আমাদের সবার প্রিয় টিভি চ্যানেল—উল্লেখ করে অভিনেতা আরশ খান বলেন, এনটিভিতে আমরা সব সময় মানসম্মত নাটক ও চমৎকার সব অনুষ্ঠান দেখতে পাই। এনটিভি এত বছর ধরে দর্শকের কাছে যে আস্থার জায়গা তৈরি করেছে, তা ভবিষ্যতেও অটুট থাকুক। শুভ জন্মদিন এনটিভি।
বিনোদন জগতে এনটিভি অনেক অবদান রেখেছে : ইমরান মাহমুদুল
বিনোদন জগতে এনটিভির অবদান অনস্বীকার্য—উল্লেখ করে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেছেন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করছে। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। বিনোদন জগতে এনটিভি অনেক অবদান রেখেছে এবং নানা আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে। আমি চাই, সামনেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখুক। আমার পক্ষ থেকে এনটিভির জন্য রইল আন্তরিক শুভকামনা।

বিনোদন ডেস্ক