Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
বিনোদন ডেস্ক
১২:৫৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৬, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১২:৫৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৬, ২৬ আগস্ট ২০২৬
আরও খবর
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
ইলিশের প্রেমে মজেছেন পূজা চেরী
‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা?
কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয় : সামিয়া আফরিন
এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘উইডোজ বে’, ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস

জন্মদিনে নিপুণের বড় চমক, অবশেষে আসছে ‘মহানগর ৩’!

বিনোদন ডেস্ক
১২:৫৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৬, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১২:৫৫, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:২৬, ২৬ আগস্ট ২০২৬

জন্মদিনে ভক্তদের জন্য দারুণ এক সুখবর নিয়ে হাজির হলেন নির্মাতা আশফাক নিপুণ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পর্দায় ফিরতে যাচ্ছে দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর তৃতীয় কিস্তি। নিজের জন্মদিনেই ‘মহানগর ৩’ নির্মাণের ইঙ্গিত দিয়ে দর্শকদের উচ্ছ্বসিত করে তুলেছেন এই নির্মাতা।

দেশে ওয়েব সিরিজের জনপ্রিয়তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘মহানগর’। আশফাক নিপুণ নির্মিত সিরিজটি শুধু বাংলাদেশেই নয়, দর্শকপ্রিয়তা পেয়েছিল ভারতের পশ্চিমবঙ্গেও। ২০২১ সালে মুক্তি পায় প্রথম সিজন। এর দুই বছর পর ২০২৩ সালে আসে দ্বিতীয় সিজন।

গল্প, চিত্রনাট্য আর শক্তিশালী অভিনয়শিল্পীদের দুর্দান্ত সমন্বয়ে প্রথম দুই সিজনেই দর্শকের প্রশংসা কুড়ায় ‘মহানগর’। দ্বিতীয় সিজনের শেষেও ছিল বড় চমক, যা তৃতীয় সিজনের সম্ভাবনাকে আরও জোরালো করে। এরপর কেটে গেছে প্রায় তিন বছর। কিন্তু শুরু হয়নি ‘মহানগর ৩’-এর কাজ।

এই দীর্ঘ অপেক্ষার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিপুণের প্রতিটি পোস্টেই দর্শকের একটাই প্রশ্ন ছিল—কবে আসছে ‘মহানগর ৩’? মাছে একবার সিরিজটির নতুন সিজনের কাজ শুরু হওয়ার খবরও ছড়িয়েছিল। পরে জানা যায়, বাজেট সংক্রান্ত জটিলতায় হইচই বাংলাদেশ সিরিজটি করতে পারছে না।।

তবে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। সেখানে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন নিপুণ। আর সবাইকে বলেছেন, তাকে শুভেচ্ছা জানাতে।

এরপর নিপুণ বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কিন্তু কোন স্ক্রিপ্টের কথা বলছেন নির্মাতা? সেটিও বেশিক্ষণ রহস্য রাখেননি তিনি। নিজের কণ্ঠে ‘মহানগর’-এর বহুল পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান নিপুণ। আর তাতেই পরিষ্কার হয়ে যায়—ফিরছে দর্শকের বহুল প্রতীক্ষিত ‘মহানগর ৩’। তবে কবে নাগাদ শুটিং শুরু হবে, মুক্তিও বা কবে পাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি নির্মাতা।

প্রসঙ্গত, ‘মহানগর’-এর প্রথম দুই সিজনে  পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন মোশাররফ করিম। নতুন সিজনেও এই জনপ্রিয় চরিত্রে তাকেই দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি তৃতীয় সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর ‘মহানগর ৩’-এর খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিরিজটির ভক্তরা।

বিনোদন ওটিটি আশফাক নিপুণ মোশারফ করিম
১৫ সেপ্টেম্বর ২০২৬
কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয় : সামিয়া আফরিন
১৫ সেপ্টেম্বর ২০২৬
এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘উইডোজ বে’, ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস
১৫ সেপ্টেম্বর ২০২৬
নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
১৫ সেপ্টেম্বর ২০২৬
মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, বেবি শাওয়ারে আনন্দে মেতেছেন অভিনেত্রী
১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই
১৪ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরেই হামলাকারীদের উদ্দেশে বাঁধনের কড়া বার্তা
১৪ সেপ্টেম্বর ২০২৬
কারিনার অপূর্ণ স্বপ্ন পূরণে কাবা প্রাঙ্গণে বাবা
০৯ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফিরে গেলেন তারকারা, কাকে কেমন লাগছে?
০৯ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফারুকীর প্রশ্নের তির যাদের দিকে
০৮ সেপ্টেম্বর ২০২৬
সৃজিত জানলেন ‘স্থায়ী সম্পর্ক নেই’, তাহলে মিথিলা...
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
  2. হলিউডে রিমেক হচ্ছে ‘মহারাজা’, বিজয় সেতুপতির চরিত্রে অস্কারজয়ী অভিনেতা?
  3. ডাক্তার হতে চেয়েছিলেন, এখন ২০০ কোটির নায়িকা মমিতা
  4. দিদিকে ছেড়ে দাদার দলে যোগ দিচ্ছেন দেব?
  5. ইলিশের প্রেমে মজেছেন পূজা চেরী
  6. ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x