যুক্তরাজ্যে সংগীতানুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছাড়লেন সাবিনা ইয়াসমিন
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ছবি :সংগৃহীত
যুক্তরাজ্যে দুটি কনসার্টে অংশ নিতে গতকাল রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকা ছেড়েছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সফরসূচি অনুযায়ী, আগামী ১১ অক্টোবর লন্ডনে এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে সংগীত পরিবেশন করবেন তিনি। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন প্রখ্যাত বেশ কয়েকজন যন্ত্রশিল্পী। আগামী ১৮ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
অন্যদিকে, লন্ডনের একই অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে যুক্তরাজ্য যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদও। অনুষ্ঠান শেষে আগামী ১৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বিনোদন ডেস্ক