মেলবোর্নের উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ১৭তম আসরে একসঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য এই উৎসবে ৩১টি ভাষার ৭৫টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে।নির্বাচিত সিনেমাগুলো হলো—মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দিলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’।  উৎসবের ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য...