হল সংখ্যায় ‘প্রিন্স’র দাপট, সিঙ্গেল স্ক্রিন পায়নি ‘রাক্ষস’!

ঈদ মানেই নতুন সিনেমার উৎসব, আর সেই উৎসবের আমেজে এবারও দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল। তবে এই দৌড়ে শুরু থেকেই এগিয়ে রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমাটি দেশজুড়ে ১৩৩টি হলে একযোগে চলছে। হল সংখ্যার দিক থেকে অন্য সব সিনেমাকে ছাড়িয়ে গেছে এটি। সামাজিক মাধ্যমে শাকিব খান নিজেই বিষয়টি নিশ্চিত করে দর্শকদের পরিবার-পরিজন নিয়ে...