মেরুদণ্ডের যক্ষ্মা শিশুদের বেশি হয়
যক্ষ্মা কেবল ফুসফুসে হয় না, মেরুদণ্ডে বা হাড়েও হতে পারে। মেরুদণ্ডের যক্ষ্মা আসলে কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৪০তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ সহিদুল ইসলাম। তিনি একজন স্পাইন ও অর্থোপেডিক সার্জন।
প্রশ্ন : স্পাইনাল টিবি কী?
উত্তর : আমাদের দেশে অনেকেই জানে না, মেরুদণ্ডের হাড়ে টিবি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি ডাটায় বলা হয়, পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষ টিবির জীবাণুতে আক্রান্ত। প্রতিবছর প্রায় ৯ মিলিয়ন মানুষ টিবিতে আক্রান্ত। এর মধ্যে মেরুদণ্ডের টিবি হলো কেবল ৩ শতাংশ। আমাদের হাড়ে টিবি হয়। এটি ৩ শতাংশ। হাড়ের টিবির মধ্যে ৫০ ভাগ হয় মেরুদণ্ডের। আরেকটি বিষয় হলো এই যে যারা রোগী হয়, তার মধ্যে ৫০ ভাগ হলো শিশু।

ফিচার ডেস্ক