হঠাৎ কিডনি বিকল হওয়ার লক্ষণ কী
কিডনি ও কিডনির চারপাশে ব্যথা, জ্বর, বমি বমি ভাব, প্রস্রাব কম হওয়া ইত্যাদি হঠাৎ কিডনি বিকল রোগের লক্ষণ। হঠাৎ কিডনি বিকল রোগের আরো লক্ষণের বিষয়ে কথা বলেছেন ডা. জাকির হোসেন।
বর্তমানে জাকির হোসেন জাতীয় কিডনি ইনস্টিটিউট অ্যান্ড ইউরোলজি কিডনি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ৩৩৭৭তম পর্বে অনুষ্ঠানটি প্রচারিত হয়।
প্রশ্ন : হঠাৎ কিডনি বিকল হওয়ার লক্ষণ কী?
উত্তর : প্রথমত হলো, রোগী অভিযোগ করে তার কিডনি বা কিডনির চারপাশে ব্যথা। জ্বর জ্বর ভাব থাকতে পারে। জ্বর আসতে পারে। এরপর তার শরীরে পানি আসতে পারে। বিশেষ করে মুখে সবার আগে পানি আসে। পেটে পানি আসতে পারে, পায়ে পানি আসতে পারে।
স্বাভাবিক সুস্থ মানুষ, প্রেশার হঠাৎ করে বেড়ে যেতে পারে। বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে। খাওয়ার রুচি কমে যেতে পারে। এ ধরনের সমস্যাগুলো সাধারণত হঠাৎ কিডনি বিকল হওয়া রোগীদের হতে পারে। এসব সমস্যায় দেরি না করে একেবারে হাসপাতালে চলে যেতে হবে।

ফিচার ডেস্ক